নারায়ণগঞ্জ মঙ্গলবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ওমর ফারুক সম্পাদক ইউসুফ
সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা,,আটক-৩০
সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট
ফতুল্লায় জেন্ডার সংবেদনশীল গনমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
বন্দরে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফতুল্লায় বিদেশী হুইস্কিসহ কৃষকদলের সেক্রেটারী গ্রেফতার!
বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ দোকানিকে চেক প্রদান
বকশিগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
সোনারগাঁয়ে পশু খাদ্য বিক্রয়ের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে জরিমানা
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬
এরিবস স্কুলে শাসনের নামে বেত্রাঘাত? প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ
সীমান্ত পেরিয়ে মাদক ঢোকে, কোথায় কোথায় বসে বড় বাজার
সিদ্ধিরগঞ্জে ফের বেপরোয়া মাদকের গডফাদার কাইল্ল্যা আকতার !
বন্দরে উপ-সহকারী প্রকৌশলীর আলাদিনের চেরাগ! ৪০ হাজার টাকা বেতনে ৫০ কোটি টাকার সম্পদ!!
দেশব্যাপী ঊর্ধ্বমুখী অপরাধে উদ্বিগ্ন মানুষ
দ্য ওয়ালকে শেখ হাসিনা: আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম
ফতুল্লা সমবায় বাজারের উন্নয়ন কাজের তদারকিতে সেক্রেটারী-ক্যাশিয়ার!
শাস্তি পাওয়া কর্মকর্তাদের ফিরিয়ে আনার সংস্কৃতি কী বার্তা দিচ্ছে?
শুভ দাস হত্যা: ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ৩
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট

সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তুল এলাকায় পূর্ববিরোধের জের ধরে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন শাকিলা আমান তুলি। তার স্বামী হোসেন আলী বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় দ্রুত হামলায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধারের উদ্যোগ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে শাকিলা আমান তুলি দাবি করেন, গত ৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে রোকন, মাসুদ, মামুন আব্দুল্লাহ ও মো. আলীসহ অজ্ঞাতনামা আরও ১২ থেকে ১৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পূর্বপরিকল্পিতভাবে তাদের বসতবাড়িতে হামলা চালায়।
তার অভিযোগ, হামলাকারীরা বাড়িতে ঢ়ুকে স্টিলের আলমারি, খাট, শোকেস, টেলিভিশন, ড্রেসিং টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র কুপিয়ে ও ভাঙচুর করে। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
শাকিলা আমান তুলি বলেন, তিনি ও তার স্বামী হামলাকারীদের বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এ সময় তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার স্বামী হোসেন আলীকে হত্যার উদ্দেশ্যে মাথা, হাত ও পেটে আঘাত করা হয় বলে অভিযোগ করেন তিনি। এতে হোসেন আলী গুরুতর আহত হন এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ভুক্তভোগীর অভিযোগ, তারা আহত হয়ে মাটিতে পড়ে গেলে তার কাছ থেকে প্রায় ১ ভরি ৮ আনা স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা, নিয়ে যাওয়া হয়। এছাড়া বাড়ির দুটি স্টিলের আলমারির লকার ভেঙে প্রায় ৫ লাখ টাকা নগদ, স্বর্ণালংকার ও দুটি স্মার্টফোন নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
হামলাকারীরা ঘটনার বিষয়ে বাড়াবাড়ি করলে তার স্বামী ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন শাকিলা আমান তুলি।
সংবাদ সম্মেলনে ঘটনার পেছনের কারণ তুলে ধরেন স্ত্রী
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে ( ০৮ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শাকিলা আমান তুলি বলেন, মসজিদের জন্য চাঁদা চাওয়াকে কেন্দ্র করে তার স্বামীর সঙ্গে কয়েকজনের বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে হামলার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে পূর্বশত্রুতার বিষয়টিও উল্লেখ করেন তিনি।
মামলার বিষয়ে তিনি বলেন, ঘটনার তিন দিন পর, ৭ সেপ্টেম্বর মামলা করা হয়েছে; তবে সংবাদ সম্মেলনের সময় পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে তিনি দাবি করেন। দ্রুত মামলার আসামিদের গ্রেপ্তারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
বাড়িতে এত নগদ টাকা রাখার কারণ জানতে চাইলে শাকিলা আমান তুলি বলেন, তাদের ভবনের ছাদ ঢালাইয়ের কাজের জন্য ওই টাকা রাখা হয়েছিল।
তিনি আরও দাবি করেন, তার স্বামী হামলায় গুরুতর আহত হয়ে শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রোপচারের মাধ্যমে সেলাই নিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, পেটে ২২টি, মাথায় ৮টি, পিঠে ২টি এবং হাতে ৬টি সেলাই দেওয়া হয়েছে।
‘রামদা, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে হামলা’
সংবাদ সম্মেলনে হোসেন আলীর ছোট ভাই রবিন মিয়াও বক্তব্য দেন। তিনি দাবি করেন, মসজিদের মেয়াদ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সাবেক সেক্রেটারি চাঁদা দাবি করেন। এ সময় তার ভাই হোসেন আলী রোকন নামে এক ব্যক্তিকে থাপ্পড় মারেন বলে তিনি জানান। এরই জের ধরে রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল ও রিভলভার নিয়ে তার ভাইয়ের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন রবিন।
তিনি বলেন, হোসেন আলী খারাপ মানুষ হলে এলাকার মানুষ তাকে হাসপাতালে দেখতে যেতেন না। এমনকি কোলে শিশু নিয়েও অনেকে হাসপাতালে তাকে দেখতে গেছেন বলে তিনি দাবি করেন।এছাড়াও রবিন মিয়া বলেন, “আমরা সন্ত্রাসীমুক্ত সমাজ চাই। আমার ভাইয়ের ওপর যারা হামলা করেছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।”
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন, হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধারের উদ্যোগ এবং আহত হোসেন আলীসহ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!