ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার মেঘনা ডিপো সংলগ্ন ঋষি পাড়া শ্রী শ্রী রক্ষা কালী ও দূর্গা মন্দিরের উন্নয়নকাজে আর্থিক সহযোগিতা প্রদান করলো বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়। রবিবার ১৩ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি টনি মল্লিক ফতুল্লার মেঘনা ডিপো সংলগ্ন ঋষি পাড়া শ্রী শ্রী রক্ষা কালী ও দূর্গা মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে এ আর্থিক সহায়তার খামটি তুলে দেন।
এ সময় টনি মল্লিক বলেন, হিন্দু সমাজের মানবতার ফেরিওয়ালা খ্যাত বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় সমগ্র বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের জন্য কাজ করে যাচ্ছে। দেশের যেখানেই হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটছে সেখানেই তিনি উপস্থিত হয়ে সমবেদনা প্রকাশ করছে এবং হামলাকারীদের আইনের আওতায় নেয়ার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মন্দিরের উন্নয়নকাজে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আপনারা ভগবানের আর্শীবাদ করবেন যেন আমাদের নেতা বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়কে সবসময় সুস্থ রাখেন এবং আপনাদের পাশে সার্বিক সহযোগিতার জন্য পাশে থাকতে পারে।।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির আশুতোষ ঘোষ, ফতুল্লার মেঘনা ডিপো সংলগ্ন ঋষি পাড়া শ্রী শ্রী রক্ষা কালী ও দূর্গা মন্দিরের সভাপতি শ্রী শংকর চন্দ্র দাস,সাধারন সম্পাদক শ্রী হবি চন্দ্র দাস, শ্রী জয়,শ্রী মিঠুন,শ্রী নয়ন ,শ্রী তপু,শ্রী সজীব,শ্রী জয়,শ্রী সঞ্জয়,শ্রী সনজিত চন্দ্র মন্ডল প্রমুখ।




