নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৫
চাষাড়া শহীদ মিনারে স্বেচ্ছাসেবক দল নেতা শাখাওয়াত রানা বাহিনীর ব্যপক চাঁদাবাজি
বাসি খাবার, নোংরা রান্নাঘর,বন্দরে “ক্যাফে শাহ পরান হোটেলকে অর্থদণ্ড
বকশীগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু 
আওয়ামী লীগের দোসর দীপক কুমার মনা ও শিবু দাস প্রকাশ্যে!
জ্বালানি খাতে অস্থিরতা, নেপথ্যে বিপু-এজাজ সিন্ডিকেট
শুভ হত্যার পরিকল্পনা করা হয় হোসিয়ারী সমিতির অফিসে
রূপগঞ্জে ভাড়াবাসায় সাঁওতাল কিশোরীর লাশ, পরিবারের দাবি ‘হত্যা’
একনেকে পাশ হলো নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন
গুরু-শিষ্যের সম্পর্কে ফাটল: কুতুবপুরে সেন্টু-টিটু রাজনৈতিক সমীকরণ এখন কোন পথে?
কাইকার টেক ব্রিজের ওয়াকওয়ে ভেঙে লোহা চুরির অভিযোগ,
দাদা বাবু সারওয়ার জন্য দোয়া চাইলেন আজমেরী ওসমান
ফতুল্লায় বায়ুদূষণের দায়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা
অবৈধ গ্যাস সংযোগে সচল চুনের ভাটা, অভিযানে গুঁড়িয়ে দিল তিতাস রূপগঞ্জ জোন
ফেসবুক টপ অভিযানে ফ্লপ! ওসির টাইমলাইনে মাদকবিরোধী পোস্ট নিয়ে আলোচনা
সোনারগাঁয়ে ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ফতুল্লায় এসপি ও থানার ওসির নাম ভাঙিয়ে ব্যবসায়ীর কাছে নিয়মিত চাঁদা আদায় করছে কে ?
আমলাপাড়ায় নির্মানাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
গলাচিপা-বোয়ালিয়াখাল এলাকায় মাদক বিরোধী কমিটির পাশে মাদক বিক্রেতা ও দোসর !
ফতুল্লায় যুবলীগ ক্যাডার থেকে যুবদল বনে যাওয়া ‘তইয়া মিঠু’ গ্রেফতার
অবৈধ বিদ্যুৎ সংযোগে ৩ গ্যারেজকে এক লাখ টাকা জরিমানা !
সরবরাহ বেড়েছে কারখানায়, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে?
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল জিম্মি ও দালালদের ফাঁদ 
বন্দরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও পরিদর্শন করলেন জেলা প্রশাসক
বন্দরে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতাসহ গ্রেফতার ২৮
 রাতের আঁধারে বেকু কেটে বিক্রি! বিএনপি নেতা শিপনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ
ফতুল্লায় কোটি টাকার স্বর্ণালংকার উদ্ধার, গাড়িচালক গ্রেপ্তার
মানবতাবিরোধী অপরাধ: হাসিনা, কামাল ও কাদেরসহ যে ২২ জনের মৃত্যুদণ্ড
ফতুল্লায় বেতন পরিশোধ না করেই গার্মেন্ট বন্ধ ঘোষনা, শ্রমিকদের সড়ক অবরোধ
মাসদাইর অক্টোঅফিসের পিলখানাতে সম্রাট-টুটুলগংদের জমজমাট মাদক ব্যবসা
Next
Prev
প্রচ্ছদ
একনেকে পাশ হলো নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন

একনেকে পাশ হলো নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জঢাকাজয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন চালুর প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন হতে যাওয়া প্রকল্পের আওতায় ৫২ দশমিক ৩২ কিলোমিটার রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন ব্যবস্থা স্থাপন করা হবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) একনেক সভায়বাংলাদেশ রেলওয়ের নারায়ণগঞ্জঢাকাজয়দেবপুর সেকশনে বৈদ্যুতিক ট্র্যাকশন বাস্তবায়নশীর্ষক প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে।

প্রকল্পের আওতায় রেললাইনের ওপর ওভারহেড ক্যাটেনারি ব্যবস্থা নির্মাণ করা হবে। এর মাধ্যমে ওপর থেকে বৈদ্যুতিক শক্তি সরবরাহ করে ট্রেন পরিচালনা করা হবে। পাশাপাশি পাঁচটি করে কোচ নিয়ে ১৬ সেট ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন সংগ্রহ করা হবে। অর্থাৎ মোট ৮০টি কোচ কেনার পরিকল্পনা রয়েছে।

নারায়ণগঞ্জের জন্য প্রকল্পের গুরুত্ব বেশি। রাজধানীর সঙ্গে নারায়ণগঞ্জের নিয়মিত যাতায়াতের অন্যতম প্রধান গণপরিবহন রেল। শিল্পাঞ্চল ঘনবসতিপূর্ণ এই করিডোরে বৈদ্যুতিক ট্রেন চালু হলে কম সময়ে বেশি যাত্রী পরিবহনের সক্ষমতা তৈরি হবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন। একই সঙ্গে সড়কপথের ওপর যাত্রী পরিবহনের চাপ কমানোর সুযোগ তৈরি হবে।

প্রকল্পের আওতায় জয়দেবপুর প্রান্তে ইএমইউ ট্রেনের মেরামত রক্ষণাবেক্ষণের জন্য একটি কারখানাও নির্মাণ করা হবে। ট্রেন পরিচালনার পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণের সক্ষমতা তৈরির বিষয়টিও প্রকল্পে রাখা হয়েছে।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন থাকবে ৯৪২ কোটি লাখ টাকা। বাকি হাজার ৮৮০ কোটি ৪২ লাখ টাকা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) থেকে প্রকল্প ঋণ হিসেবে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রকল্প প্রস্তাব অনুযায়ী, ডিজেলইলেকট্রিক ট্রেনের তুলনায় বৈদ্যুতিক ট্র্যাকশনে জ্বালানি ব্যয় প্রায় ৪০ শতাংশ কমতে পারে। পাশাপাশি বৈদ্যুতিক ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যয় ৩৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কম হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈদ্যুতিক ট্রেনের দ্রুত গতি বৃদ্ধি কমানোর সক্ষমতার কারণে পথে গড় গতিবেগও ১৮ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে প্রকল্প নথিতে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বৈদ্যুতিক ট্রেন চালু হলে নারায়ণগঞ্জঢাকাজয়দেবপুর করিডোরে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়ার পাশাপাশি যাত্রার সময় কমতে পারে। ডিজেলচালিত ট্রেনের ব্যবহার কমায় কার্বন নিঃসরণ বায়ুদূষণ কমানোরও সুযোগ তৈরি হবে।

প্রকল্পটির কাজ ২০৩১ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের পর পর্যায়ক্রমে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ রেলপথেও বৈদ্যুতিক ট্র্যাকশন সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!