নারায়ণগঞ্জ শনিবার | ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
পাগলা বাজারে মিষ্টির আড়ালে মদের আসর:
ফতুল্লায় ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন, ২১ সদস্যের কমিটি ঘোষণা,
অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু
সোনারগাঁয়ে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২
জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা!
বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ
আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’,
ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৫
চাষাড়া শহীদ মিনারে স্বেচ্ছাসেবক দল নেতা শাখাওয়াত রানা বাহিনীর ব্যপক চাঁদাবাজি
বাসি খাবার, নোংরা রান্নাঘর,বন্দরে “ক্যাফে শাহ পরান হোটেলকে অর্থদণ্ড
বকশীগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু 
আওয়ামী লীগের দোসর দীপক কুমার মনা ও শিবু দাস প্রকাশ্যে!
জ্বালানি খাতে অস্থিরতা, নেপথ্যে বিপু-এজাজ সিন্ডিকেট
শুভ হত্যার পরিকল্পনা করা হয় হোসিয়ারী সমিতির অফিসে
রূপগঞ্জে ভাড়াবাসায় সাঁওতাল কিশোরীর লাশ, পরিবারের দাবি ‘হত্যা’
একনেকে পাশ হলো নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্রেন
গুরু-শিষ্যের সম্পর্কে ফাটল: কুতুবপুরে সেন্টু-টিটু রাজনৈতিক সমীকরণ এখন কোন পথে?
কাইকার টেক ব্রিজের ওয়াকওয়ে ভেঙে লোহা চুরির অভিযোগ,
দাদা বাবু সারওয়ার জন্য দোয়া চাইলেন আজমেরী ওসমান
ফতুল্লায় বায়ুদূষণের দায়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা
অবৈধ গ্যাস সংযোগে সচল চুনের ভাটা, অভিযানে গুঁড়িয়ে দিল তিতাস রূপগঞ্জ জোন
ফেসবুক টপ অভিযানে ফ্লপ! ওসির টাইমলাইনে মাদকবিরোধী পোস্ট নিয়ে আলোচনা
সোনারগাঁয়ে ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ফতুল্লায় এসপি ও থানার ওসির নাম ভাঙিয়ে ব্যবসায়ীর কাছে নিয়মিত চাঁদা আদায় করছে কে ?
আমলাপাড়ায় নির্মানাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
গলাচিপা-বোয়ালিয়াখাল এলাকায় মাদক বিরোধী কমিটির পাশে মাদক বিক্রেতা ও দোসর !
ফতুল্লায় যুবলীগ ক্যাডার থেকে যুবদল বনে যাওয়া ‘তইয়া মিঠু’ গ্রেফতার
অবৈধ বিদ্যুৎ সংযোগে ৩ গ্যারেজকে এক লাখ টাকা জরিমানা !
সরবরাহ বেড়েছে কারখানায়, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে?
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল জিম্মি ও দালালদের ফাঁদ 
Next
Prev
প্রচ্ছদ
জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা!

জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা!

প্রকাশিতঃ

স্থানান্তরের আবেদন না করেও
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর জালিয়াতির মাধ্যমে সম্ভাব্য মেম্বার প্রার্থী ও তার ভাইয়ের ভোটার এলাকা অন্য উপজেলা স্থানান্তরের অভিযোগ উঠেছে। এই ঘটনার তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভূক্তভোগী ও এলাকাবাসী।
জানাগেছে, উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দারচর গ্রামের নূরনবী শেখ ও তার ভাই মিলন শেখ। পূর্ব পূরুষ থেকেই ওই এলাকায় বসবাস করছেন। নূরনবী শেখ গত ২১ সালের ই্উনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে নির্বাচন করে পরাজিত হয়ে আবারো আগামী ইউপি নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ সময় ভোটার তালিকা যাচাই করতে গিয়ে জানতে পারেন তার ও সহোদর ভাইয়ের ভোটার এলাকা অন্য উপজেলায় স্থানান্তর হয়েছে। স্থানীয় একটি চক্র জালিয়াতির মাধ্যমে অফিস সহকারীদের সহায়তায় অর্থের বিনিময়ে এমন ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার মেলান্দহ উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে জানা যায়, গত ২০ জুলাই নূরনবী শেখ ও মিলন শেখের ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা হয়। এরপর ২৫ আগস্ট ইসলামপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে আবেদনগুলো পাঠানো হয়। অনুমোদনের পর মেলান্দহ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে নূরনবী শেখের ভোটার এলাকা দুরমুঠ ইউনিয়নের হাতিজা গ্রামে এবং মিলন মিয়ার ভোটার এলাকা জাঙ্গালিয়া গ্রামে স্থানান্তর করা হয়।
নূরনবী শেখ বলেন, আমার পূর্ব পুরুষ থেকেই ইসলামপুর উপজেলার পূর্ব কান্দার চর গ্রামে বসবাস করছি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্ডিতা করে পরাজিতও হয়েছি। এবার নির্বাচন প্রস্তুতি নিতে ভোটার তালিকা যাচাই করতে গিয়ে জানতে পারি,আমার ও ভাইয়ের ভোটার এলাকা অন্য উপজেলায় স্থানান্তর করা হয়েছে। আমি যাতে নির্বাচনে অংশ নিতে না পারি, সে জন্য স্থানীয় একটি চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে মেলান্দহ উপজেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারীদের যোগসাজসে জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা পরিবর্তন করেছে।
মিলন শেখ বলেন,আমার ভাইয়ের মেম্বার পদে তাদের প্রার্থিতা বাধাগ্রস্ত করতে অর্থের বিনিময়ে এই ষরযন্ত্র করা হয়েছে। স্থানীয় একটি মহল জালিয়াতির মাধ্যমে এমন কাজ করেছে। তারা উপজেলা নির্বাচন কমিশন ও প্রশাসনের দৃষ্টি কামনা করে জালিয়াতির সাথে জড়িতদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে দাবী জানান।
এলাকাবাসী দাবী, নূরনবী শেখ ও তার ভাইয়ের নাম পুনরায় চরগোয়ালিনী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোটার তালিকায় অন্তর্ভক্ত করে তার ভোটাধিকার ও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান ভূইয়া বলেন, ভোটার এলাকা স্থানান্তরের যাবতীয় কাজ মেলান্দহ উপজেলা নির্বাচন কার্যালয় সম্পন্ন করেছে। আমরা শুধু অনুমোদন দিয়েছি।
মেলান্দহ উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ কামরুল হাসান বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ইসলামপুরের বাসিন্দা দুই ব্যক্তির ভোটার এলাকা পরিবর্তন করে মেলান্দহে স্থানান্তর করা হয়েছে। পরে জানতে পেরেছি, একটি চক্র জালিয়াতির মাধ্যমে ভোটার স্থানান্তরের আবেদন করেছিল। তখন বিষয়টি বুঝতে পারিনি। ভোটার এলাকা ঠিক করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!