আক্রামুজ্জামান আশিক, জামালপুর প্রতিনিধি।।জামালপুরের ইসলামপুরে হযরত শাহ্ কামাল (রহ:) জেনারেল হাসপাতাল (প্রাঃ) এর ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামপুর উপজেলা অডিটোরিয়াম শনিবার(১৯ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন স্থানীয় এমপি এ ই সুলতান মাহমুদ বাবু।
হযরত শাহ্ কামাল (রহ:) জেনারেল হাসপাতাল (প্রাঃ) চেয়ারম্যান এড. আনসার আলীর সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরল ইসলাম নবাব, সহ সভাপতি মিজানুর রহমান খান শাহীন,একেএম শহিদুর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,মানবাধিকার বিষয়ক সম্পাদক নাফিদা সাফিজ বিনতি,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী,শাহজামাল জেনারেল হাসপাতালের এমডি আশরাফুল আলম বুলবুল প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




