ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর বাজার এলাকায় ঝোপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১১। গত শুক্রবার রাত নয়টার দিকে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি দল মাসদাইর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যান। পরে ওই এলাকার একটি ঝোপে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১১ বলছে, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।




