নারায়ণগঞ্জ সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মানসিক পরিবর্তন সম্ভব: রিয়াদ চৌধুরী
বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ
সোনারগাঁয়ে ডাকাতি মামলায় কৃষকদল নেতা গ্রেপ্তার
ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা
শেরপুরের শ্রীবরদীতে মাছের প্রজেক্ট হতে যুবকের  লাশ উদ্ধার 
গাজী নজরুলের ৪ ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর
সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
শুভ হত্যার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন
সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর
বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা
নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ডে প্রতিবাদে জামালপুরে যুবদলের প্রতিবাদ মিছিল
মেঘনা নদীতে গোসলে নেমে জমজ দুই ভাইয়ের মৃত্যু, নিখোঁজ-১
ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ জেলা প্রশাসকের
জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: অলঙ্কার উদ্ধার গ্রেপ্তার – ৫
সংরক্ষিত এমপির কাছে আলীরটেকে মাঠ চাইলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন
আমতলীতে ৬ মাসের সাজায় ১০ বছর পলাতক অতঃপর গ্রেফতার
বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন উন্নয়নে কনসালটেশন সভা
ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেফতার
বক্তাবলীতে চেকের মামলায় আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন গ্রেফতার
আমার আবিস্কৃত জ্বালানী তেল ব্যবহার করলে আমদানী কমবে- বিজ্ঞানী শরিফুল ইসলাম
মাসদাইরে ঝোপ থেকে বিদেশি পিস্তল উদ্ধার
ইসলামপুরে হযরত শাহ্ কামাল (রহ:) জেনারেল হাসপাতালের আলোচনা সভা
পাগলা বাজারে মিষ্টির আড়ালে মদের আসর:
ফতুল্লায় ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন, ২১ সদস্যের কমিটি ঘোষণা,
অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু
সোনারগাঁয়ে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২
জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা!
বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ
আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’,
Next
Prev
প্রচ্ছদ
জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: অলঙ্কার উদ্ধার গ্রেপ্তার – ৫

জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: অলঙ্কার উদ্ধার গ্রেপ্তার – ৫

প্রকাশিতঃ

আক্রামুজ্জামান আশিক,জামালপুর প্রতিনিধি।।

বিচারক দম্পতির বাসায় জানালার গ্রিল কেটে চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চোর চক্রের ৩ সদস্য ও চোরাই অলংকার কেনার অভিযোগে ২ জনসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া স্বর্ণ ও রূপার অলংকার। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পিবিআই জামালপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় আগে থেকে গ্রেপ্তার আরও ৫ জন কারাগারে রয়েছে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে ​পিবিআই জানায়, চলতি বছরের ৩০ জুন সন্ধ্যায় জামালপুর শহরের আমলাপাড়ায় স্থানীয় আনোয়ার হোসেনের ভবনে বিচারক দম্পতি আহমাদুল কবির শাকিল ও নুসরাত জেরিন জেনির ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটে। ভবনের তিনতলার ওই ফ্ল্যাটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরচক্রের সদস্যরা নগদ ১ লাখ টাকাসহ প্রায় ১৯ লাখ ১৭ হাজার টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। ঘটনার পরের দিন আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা এ.কে.এম ছরোয়ার জাহান সিদ্দিকী বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে পিবিআই মামলার তদন্তের দায়িত্ব পায়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৫ আগস্ট চুরির সঙ্গে সরাসরি জড়িত জামালপুর পৌর শহরের বাগেরহাটা এলাকার হাবু মিয়ার দুই ছেলে রাহুল (২৪) ও বিশাল (২১) কে গ্রেফতার করে পিবিআই। পরে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর গত ২ সেপ্টেম্বর গ্রেফতার করা হয় চোরচক্রের আরেক সদস্য ডাকপাড়া এলাকার দুখু মিয়া (২৪) কে। চোরচক্রকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩ সেপ্টেম্বর জামালপুর পৌর শহরের বানিয়াবাজার এলাকা থেকে চোরাই স্বর্ণালঙ্কার ক্রেতা মাসুদ রানা (৪২) ও মাদারগঞ্জ উপজেলার মিলন বাজার থেকে মোশারফ হোসেন (৩৮) কে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে চুরির পর রূপান্তর করা ২৩.১৯ গ্রাম স্বর্ণ, রূপান্তর করা স্বর্ণালংকার এবং প্রায় ২৬ ভরি রূপার অলংকার জব্দ করে পুলিশ।

 

এদিকে, চুরির ঘটনায় সদর থানায় মামলা দায়েরের পর তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার কয়েকদিন পর তদন্তের সূত্র ধরে প্রথমে একই ভবনের অন্য একটি ফ্ল্যাটের গৃহকর্মী নিলুফাকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিচারক দম্পতির বাসার গৃহকর্মী হাওয়া বেগমকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে পরে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক শহরের গোলাপবাগ এলাকার বাসিন্দা সুমন মিয়া (৩৯), সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কলেজ রোড এলাকার বাসিন্দা নাজমুল ইবনে হোসেন ওরফে বিপ্লব (৩৯), শহরের আমলাপাড়া এলাকার চান মিয়া ওরফে কালাচান (৫০), মেলান্দহ উপজেলার চরপলিশা গ্রামের নিলুফা (৩২) ও সদর উপজেলার তিতপল্লা সরদারপাড়ার হাওয়া বেগম (৩০)। এরপর আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য গত ৫ জুলাই অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালতে রিমান্ড আবেদন করলে তা মঞ্জুর করা হয়। বর্তমানে তারা এখনো কারাগারে রয়েছে।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক রুপম কুমার সরকার বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিনজন আসামী ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। এর আগে পুলিশ যে ৫ জন আসামীকে গ্রেফতার করেছিল তাদের জবানবন্দির সাথে কললিস্ট চেক করে কোন মিল পাওয়া যায় নি। আগে গ্রেফতার হয়ে কারাগারে থাকা ৫ জন চুরির ঘটনার সাথে জড়িত নয়।

 

এ বিষয়ে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক শাহিনুর রহমানের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি ব্যাস্ত আছি। থানায় এসে ফোন দিয়েন- এই কথা বলে তিনি ফোন কেটে দেন।

 

​পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত জানান, দায়িত্ব পেয়ে পিবিআইয়ের তদন্ত দল রহস্য উদঘাটনে কাজ শুরু করে। নিরলস চেষ্টার পর আসামী গ্রেফতার ও আলামত উদ্ধার করা সম্ভব হয়েছে। চুরির সাথে জড়িত তিনজন আসামী ইতোমধ্যেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। চুরির ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামীদের গ্রেফতার ও বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 

উল্লেখ্য, বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় দয়ের হওয়া মামলায় প্রথমে পুলিশ তদন্ত শুরু করে। এরপর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জামালপুর মামলাটির তদন্তভার পায়।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!