নারায়ণগঞ্জ সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মানসিক পরিবর্তন সম্ভব: রিয়াদ চৌধুরী
বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ
সোনারগাঁয়ে ডাকাতি মামলায় কৃষকদল নেতা গ্রেপ্তার
ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা
শেরপুরের শ্রীবরদীতে মাছের প্রজেক্ট হতে যুবকের  লাশ উদ্ধার 
গাজী নজরুলের ৪ ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর
সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
শুভ হত্যার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন
সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর
বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা
নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ডে প্রতিবাদে জামালপুরে যুবদলের প্রতিবাদ মিছিল
মেঘনা নদীতে গোসলে নেমে জমজ দুই ভাইয়ের মৃত্যু, নিখোঁজ-১
ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ জেলা প্রশাসকের
জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: অলঙ্কার উদ্ধার গ্রেপ্তার – ৫
সংরক্ষিত এমপির কাছে আলীরটেকে মাঠ চাইলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন
আমতলীতে ৬ মাসের সাজায় ১০ বছর পলাতক অতঃপর গ্রেফতার
বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন উন্নয়নে কনসালটেশন সভা
ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেফতার
বক্তাবলীতে চেকের মামলায় আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন গ্রেফতার
আমার আবিস্কৃত জ্বালানী তেল ব্যবহার করলে আমদানী কমবে- বিজ্ঞানী শরিফুল ইসলাম
মাসদাইরে ঝোপ থেকে বিদেশি পিস্তল উদ্ধার
ইসলামপুরে হযরত শাহ্ কামাল (রহ:) জেনারেল হাসপাতালের আলোচনা সভা
পাগলা বাজারে মিষ্টির আড়ালে মদের আসর:
ফতুল্লায় ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন, ২১ সদস্যের কমিটি ঘোষণা,
অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু
সোনারগাঁয়ে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২
জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা!
বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ
আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’,
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে ডাকাতি মামলায় কৃষকদল নেতা গ্রেপ্তার

সোনারগাঁয়ে ডাকাতি মামলায় কৃষকদল নেতা গ্রেপ্তার

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ও কৃষকদল নেতা নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার রাতে উপজেলার বারদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত নুর মোহাম্মদ উপজেলার বারদী ইউনিয়ন কৃষকদলের সহ সভাপতি পদে দায়িত্বপালন করেছেন।

 

জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া এলাকার মৃত অদুদ বেপারীর ছেলে নুর মোহাম্মদ ওরফে নুরা পাগলা। তার বিরুদ্ধে সোনারগাঁ থানা সহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, হত্যা সহ ১২টি মামলা রয়েছে।

 

স্থানীয়রা জানান, নুর মোহাম্মদ এলাকায় চুরি, ডাকাতি সহ নানা অপরাধমুলক কর্মকাণ্ড করতো। মানুষের উপর অত্যাচার জুলুম করতো। ৫ আগস্টের আগে জাতীয় পার্টির সাথে যুক্ত থাকলেও তারপর স্থানীয় কৃষকদল নেতার ছত্রছায়ায় বারদী ইউনিয়ন কৃষকদলের সহ সভাপতির পদ বাগিয়ে নেন।

 

এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক সেলিম হোসেন দিপু বলেন, আগের একটি ডাকাতি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো মামলার বিষয়ে তার জানা নেই বলে দাবি করেন।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ডাকাতির প্রস্তুতি মামলার গ্রেপ্তারী পয়োয়ানা থাকায় নুর মোহাম্মদ নামে একজনকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেন। পরে তাকে  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!