নারায়ণগঞ্জ সোমবার | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মানসিক পরিবর্তন সম্ভব: রিয়াদ চৌধুরী
বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ
সোনারগাঁয়ে ডাকাতি মামলায় কৃষকদল নেতা গ্রেপ্তার
ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা
শেরপুরের শ্রীবরদীতে মাছের প্রজেক্ট হতে যুবকের  লাশ উদ্ধার 
গাজী নজরুলের ৪ ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর
সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
শুভ হত্যার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন
সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর
বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা
নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ডে প্রতিবাদে জামালপুরে যুবদলের প্রতিবাদ মিছিল
মেঘনা নদীতে গোসলে নেমে জমজ দুই ভাইয়ের মৃত্যু, নিখোঁজ-১
ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ জেলা প্রশাসকের
জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: অলঙ্কার উদ্ধার গ্রেপ্তার – ৫
সংরক্ষিত এমপির কাছে আলীরটেকে মাঠ চাইলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন
আমতলীতে ৬ মাসের সাজায় ১০ বছর পলাতক অতঃপর গ্রেফতার
বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন উন্নয়নে কনসালটেশন সভা
ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেফতার
বক্তাবলীতে চেকের মামলায় আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন গ্রেফতার
আমার আবিস্কৃত জ্বালানী তেল ব্যবহার করলে আমদানী কমবে- বিজ্ঞানী শরিফুল ইসলাম
মাসদাইরে ঝোপ থেকে বিদেশি পিস্তল উদ্ধার
ইসলামপুরে হযরত শাহ্ কামাল (রহ:) জেনারেল হাসপাতালের আলোচনা সভা
পাগলা বাজারে মিষ্টির আড়ালে মদের আসর:
ফতুল্লায় ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন, ২১ সদস্যের কমিটি ঘোষণা,
অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু
সোনারগাঁয়ে ভাঙারি ব্যবসায়ী আইয়ুব হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২
জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা!
বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ
আমতলীতে অসুস্থ রশিদ প্যাদার পাশে ‘স্বপ্নছোঁয়া’,
Next
Prev
প্রচ্ছদ
খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মানসিক পরিবর্তন সম্ভব: রিয়াদ চৌধুরী

খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মানসিক পরিবর্তন সম্ভব: রিয়াদ চৌধুরী

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

খেলাধুলার ধারাবাহিকতা অব্যাহত রাখা গেলে যুবসমাজ, ছাত্রসমাজসহ সব শ্রেণি-পেশার মানুষের মানসিক পরিবর্তন ঘটবে বলে মন্তব্য করেছেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

তিনি বলেন, আমরা চাই এই সমাজব্যবস্থায় ক্রীড়াঙ্গনের মাধ্যমে পরিবর্তন আসুক এবং আগামীতে নতুন একটি বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা রাখুক।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জের ফতুল্লা ডি.আই.টি মাঠে ফতুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা ও ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিনির্মাণের লক্ষ্যে যে ৩১ দফা ঘোষণা করেছেন, তার মধ্যে শিক্ষা ও ক্রীড়াঙ্গন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি আরও বলেন, নতুন কুঁড়ির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান শিশু ও খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে খেলাধুলাকে এগিয়ে নেওয়ার যে উদ্যোগ, তারই ধারাবাহিকতায় আমরাও চাই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় খেলাধুলা সচল রাখুক।

বর্তমান সময়ে যুবসমাজ ও ছাত্রসমাজের একটি অংশ ভার্চুয়াল জগতের প্রতি আসক্ত হয়ে পড়ছে উল্লেখ করে তিনি বলেন, মাদকের পাশাপাশি সমাজবিরোধী নানা কর্মকাণ্ড থেকেও তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।

আমরা যদি খেলাধুলার ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারি, তাহলে যুবসমাজ, ছাত্রসমাজসহ সব শ্রেণির মানুষের মানসিক পরিবর্তন হবে। আর মানুষের মানসিক পরিবর্তন হলে সমাজেরও পরিবর্তন ঘটবে।

রিয়াদ মোহাম্মদ চৌধুরী টুর্নামেন্টের আয়োজক, অংশগ্রহণকারী খেলোয়াড় ও সহযোগীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে এটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মাঠ পরিচালনার দায়িত্বে ছিলেন ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান আরিফ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। বক্তব্যে তিনি ফতুল্লার তরুণ সমাজকে মাদক থেকে দূরে থেকে খেলাধুলাকে জীবনের অংশ হিসেবে গ্রহণের আহ্বান জানান।

শহীদুল ইসলাম টিটু বলেন, আমি আজকের এই টুর্নামেন্টের মধ্য দিয়ে ফতুল্লার প্রতিটি তরুণকে আহ্বান জানাচ্ছি মাদককে না বলুন, খেলাধুলাকে আপনার জীবনযাত্রার অংশ করুন। আসুন, আমরা সকলে মিলে একটি মাদকমুক্ত, অপরাধমুক্ত ও সুন্দর ফতুল্লা গড়ে তুলি।

তিনি টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করে অংশগ্রহণকারী খেলোয়াড়দের শুভকামনা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, মডেল গ্রুপের জেনারেল ম্যানেজার (ডেভেলপমেন্ট) মনির হোসাইন সরদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!