নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে হামলা-লুটপাটের ঘটনায় হোসেনগংদের বিরুদ্ধে মামলা,গ্রেফতার ১
পাগলা বাজার থেকে শামীম ওসমানের সহযোগী অনিল চন্দ্র দাস গ্রেপ্তার
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল
জামায়েতে ইসলামির নেতারা স্বৈরাচারের সাথে আঁতাত করেছেন- এমপি মামুন
খেলাধুলার মাধ্যমে যুবসমাজের মানসিক পরিবর্তন সম্ভব: রিয়াদ চৌধুরী
বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ
সোনারগাঁয়ে ডাকাতি মামলায় কৃষকদল নেতা গ্রেপ্তার
ফতুল্লায় ওলামা দলের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা
শেরপুরের শ্রীবরদীতে মাছের প্রজেক্ট হতে যুবকের  লাশ উদ্ধার 
গাজী নজরুলের ৪ ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর
সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
শুভ হত্যার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন
সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর
বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা
নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকান্ডে প্রতিবাদে জামালপুরে যুবদলের প্রতিবাদ মিছিল
মেঘনা নদীতে গোসলে নেমে জমজ দুই ভাইয়ের মৃত্যু, নিখোঁজ-১
ডেঙ্গু প্রতিরোধে কঠোর নজরদারির নির্দেশ জেলা প্রশাসকের
জামালপুরে বিচারক দম্পতির বাসায় চুরি: অলঙ্কার উদ্ধার গ্রেপ্তার – ৫
সংরক্ষিত এমপির কাছে আলীরটেকে মাঠ চাইলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন
আমতলীতে ৬ মাসের সাজায় ১০ বছর পলাতক অতঃপর গ্রেফতার
বকশীগঞ্জের লাউচাপড়ায় পর্যটন উন্নয়নে কনসালটেশন সভা
ফতুল্লায় যুবলীগ নেতা মোশারফ গ্রেফতার
বক্তাবলীতে চেকের মামলায় আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন গ্রেফতার
আমার আবিস্কৃত জ্বালানী তেল ব্যবহার করলে আমদানী কমবে- বিজ্ঞানী শরিফুল ইসলাম
মাসদাইরে ঝোপ থেকে বিদেশি পিস্তল উদ্ধার
ইসলামপুরে হযরত শাহ্ কামাল (রহ:) জেনারেল হাসপাতালের আলোচনা সভা
পাগলা বাজারে মিষ্টির আড়ালে মদের আসর:
ফতুল্লায় ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন, ২১ সদস্যের কমিটি ঘোষণা,
অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু
Next
Prev
প্রচ্ছদ
জামায়েতে ইসলামির নেতারা স্বৈরাচারের সাথে আঁতাত করেছেন- এমপি মামুন

জামায়েতে ইসলামির নেতারা স্বৈরাচারের সাথে আঁতাত করেছেন- এমপি মামুন

প্রকাশিতঃ

আক্রামুজ্জামান আশিক,জামালপুর প্রতিনিধি।।জামালপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছে। কিন্তু যারা কখনো এ দেশের ভালো কিছু সহ্য করতে পারেনি সেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রসীরা জামালপুরসহ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশেকে অশান্ত করার চেষ্টা করছে। তারা বিভিন্ন স্থানে আগুন দিচ্ছে, ট্রেনে আগুন দিচ্ছে। সন্ত্রস করে সাধারণ মানুষের ক্ষতি করছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহর বিএনপির আয়োজিত সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রসী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামী ৩১শে ডিসেম্বর ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে আসবেন এমন খবর শোনার পর ফ্যাসিস্টের দোসররা বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে। আজ আমরা শঙ্কিতা ডিসেম্বরে শেখ হাসিনার দেশে আসার খবর শুনে বিরোধী দলের আসনে বসা জামায়াত ইসলামির নেতারা ডিসেম্বরের মধ্যে সরকারকে ফেলে দেওয়ার ঘোষণা দিয়ে স্বৈরাচারের সাথে আঁতাত করেছেন। আমরা সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে তারেক রহমানের সেই পরিকল্পিত জনগণের উন্নয়নের বাংলাদেশ গড়ে তুলবো। আমরা প্রশাসনকে উদাত্ত আহবান জানাতে চাই নিষিদ্ধ ঘোষিত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করুন। আপনারা যদি আইনি পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হন। তবে আমরা দেশকে রক্ষা করার স্বার্থে জামালপুরের শান্তির স্বার্থে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, আমরা সেই জায়গায় যেতে চাই না।

 

 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহর বিএনপির আয়োজনে শহরের গেইটপাড় এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রধক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সন্ধ্যায় সেখানে শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যানরা বক্তব্য রাখেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!