আক্রামুজ্জামান আশিক, জামালপুর প্রতিনিধি।। সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামপুর উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদলের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রধক্ষিণ করে থানা মোড় বটতলা চত্তরে গিয়ে শেষ হয়।
এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরল ইসলাস নবাব, কোষাধক্ষ্য আলম।মিয়া,উপজেলা যুবদল আহবায়ক হেলাল শেখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল চেষ্টা করার প্রতিবাদে বিভিন্ন স্রোগান দেন।




