নারায়ণগঞ্জ বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মাসদাইরের চিহিৃত মাদক সম্রাট সেলিম গ্রেফতার
আলীরটেকে রোজিনার বাড়িতে হামলার ঘটনায় মামলা!
রূপগঞ্জে অপহরন,ডাকাতির চেষ্টা,মাদকসহ বিভিন্ন ঘটনায় গ্রেফতার ১২
বন্দরের শিশুকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সোনারগাঁয়ে ভুয়া র‍্যাব গ্রেপ্তার, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও আইডি কার্ড উদ্ধার 
সোনারগাঁয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে চুনা কারখানা গুড়িয়ে দিল তিতাস
বক্তাবলীতে ছমিরনগর প্রিমিয়াম লীগের খেলোয়াড় ও কিংস অফ ছমিরনগর ক্লাবের মিলন মেলা অনুষ্ঠিত
ভয়ংকর হ্যাকার স্ত্রী তামান্নার রোষানলে প্রবাসী স্বামী! হাতিয়ে নিলেন অর্ধকোটি টাকা
‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
পায়রা বন্দরের বহরে যুক্ত হচ্ছে দেশীয় প্রযুক্তির ‘টিয়াখালী-৪’
আমতলীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
পথচলা শুরু হলো ‘হ্যালো নারায়ণগঞ্জ’
মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজের ৪ দিনপর হেলালের মরদেহ উদ্ধার
বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী
ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম
শেরপুরের শ্রীবরদীতে সাড়ে ৬ লক্ষ টাকার ভারতীয় জনসন সাবান আটক
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার
বক্তাবলীর রামনগরে যুবদল নেতা মোহাম্মদ হোসেনের ইয়াবার জমজমাট ব্যবসা!
সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী দখল করে বালুর ব্যবসা, ঝুঁকিতে সেতু
ফতুল্লায় মামা-ভাগিনার মাদক স্পটে নেই পুলিশী অভিযান!
জেলা প্রশাসকের সাথে উপজেলা ত্রীড়া সংস্থার সদস্য সচিবের সৌজন্য সাক্ষাৎ
আ.লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার কথা স্বীকার করলেন বিএনপি নেত্রী রোজিনা মেম্বার!
পুলিশের অভিযানে গ্রেফতার হচ্ছে চুনোপুটি আড়ালে রাঘব-বোয়াল!
আড়াইহাজার একটি সম্ভাবনাময় উপজেলা- ডিসি মো. রায়হান কবির
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন- জেলা প্রশাসক
জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত
লাইসেন্স ছাড়া ব্যবসা, সোনারগাঁয়ে তিন হোটেলকে জরিমানা
ফতুল্লায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
মেঘনায় ট্রলারডুবির ঘটনায় তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
জামিন পেলেও নতুন মামলা, জেলগেটে ফের গ্রেফতার, আইনের লঙ্ঘন নিয়ে প্রশ্ন
Next
Prev
প্রচ্ছদ
পায়রা বন্দরের বহরে যুক্ত হচ্ছে দেশীয় প্রযুক্তির ‘টিয়াখালী-৪’

পায়রা বন্দরের বহরে যুক্ত হচ্ছে দেশীয় প্রযুক্তির ‘টিয়াখালী-৪’

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য দেশীয় প্রযুক্তিতে নির্মিত ৭০ টন টানক্ষমতার আধুনিক টাগবোট ‘টিয়াখালী-৪’ পানিতে নামানো হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডে (কেএসওয়াই) নির্মিত টাগবোটটি সোমবার আনুষ্ঠানিকভাবে লঞ্চিং করা হয়। ৩৭ মিটার দীর্ঘ এই টাগবোট ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ২২ কিলোমিটার গতিতে চলতে পারে। বড় জাহাজ বন্দরে নিরাপদে ভেড়ানো ও সরিয়ে নেওয়া, জাহাজ টেনে নেওয়া, অগ্নিনির্বাপণ এবং উদ্ধারকাজসহ বিভিন্ন সামুদ্রিক কাজে এটি ব্যবহার করা হবে।

 

টাগবোটটি পানিতে নামানোর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আব্দুল লতিফ। অনুষ্ঠানে কেএসওয়াই ও পায়রা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য ৭০ টন টানক্ষমতার দুটি টাগবোট নির্মাণ প্রকল্পের আওতায় দ্বিতীয় টাগবোট হিসেবে ‘টিয়াখালী-৪’ নির্মাণ করা হয়েছে। সিঙ্গাপুরের নাভনটিক প্রাইভেট লিমিটেডের নকশায় এবং আন্তর্জাতিক মান যাচাইকারী প্রতিষ্ঠান ব্যুরো ভেরিতাসের তত্ত্বাবধানে এটি নির্মিত হয়।

 

টাগবোটটি ৩৭ মিটার লম্বা। এর ওজন প্রায় ১ হাজার ১০০ টন। পানিতে চলার সময় নৌযানটির নিচের অংশ প্রায় ৫ মিটার পানির নিচে থাকে। এটি ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ২২ কিলোমিটার গতিতে চলতে পারে।

 

টাগবোটটির বিশেষ চালনা ব্যবস্থার কারণে এটি অল্প জায়গার মধ্যেও সহজে ডানে-বাঁয়ে ঘুরতে পারে। ফলে বন্দরে বড় জাহাজকে নির্দিষ্ট স্থানে ভেড়ানো, সেখান থেকে সরিয়ে নেওয়া এবং প্রয়োজন হলে টেনে নেওয়ার কাজ সহজ হবে।

 

‘টিয়াখালী-৪’-এ রয়েছে আধুনিক আগুন নেভানোর ব্যবস্থা। কোনো জাহাজে আগুন লাগলে টাগবোটটি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারবে। পাশাপাশি দুর্ঘটনায় পড়া নৌযান ও মানুষ উদ্ধার, পানির নিচে বিভিন্ন ধরনের জরিপ, ডুবে যাওয়া নৌযান উদ্ধারের কাজ এবং জাহাজের পথনির্দেশক বা পাইলট পরিবহনেও এটি ব্যবহার করা যাবে।

 

প্রতিকূল আবহাওয়ায় সমুদ্রে চলাচলের উপযোগী করেও টাগবোটটি নির্মাণ করা হয়েছে। ফলে পায়রা বন্দরের স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি জরুরি পরিস্থিতিতেও এটি কাজে লাগানো যাবে।

 

সংশ্লিষ্টরা জানান, আধুনিক প্রযুক্তি ও দেশীয় প্রকৌশলী-কর্মীদের দক্ষতায় নির্মিত ‘টিয়াখালী-৪’ দেশের জাহাজ নির্মাণ শিল্পের সক্ষমতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। দেশেই এ ধরনের আধুনিক টাগবোট নির্মাণের মাধ্যমে জাহাজ নির্মাণ খাতে দেশের নিজস্ব সক্ষমতা আরও বাড়ছে।

 

খুলনা শিপইয়ার্ড লিমিটেড প্রতিষ্ঠার পর থেকে ৮০০টির বেশি নতুন জাহাজ নির্মাণ এবং ২ হাজার ৫০০টির বেশি জাহাজ মেরামত করেছে। এরই ধারাবাহিকতায় ‘টিয়াখালী-৪’ নির্মাণ দেশের জাহাজ নির্মাণ শিল্পে নতুন সক্ষমতার সংযোজন।

 

পায়রা বন্দরে বড় জাহাজের নিরাপদ চলাচল ও ভেড়ানোর কাজে টাগবোটটি গুরুত্বপূর্ণ সহায়তা দেবে। পাশাপাশি উদ্ধার, অগ্নিনির্বাপণ ও অন্যান্য সামুদ্রিক কাজে ব্যবহারের মাধ্যমে পায়রা বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের সামুদ্রিক অবকাঠামো ও নীল অর্থনীতির বিকাশেও ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!