নারায়ণগঞ্জ বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মাসদাইরের চিহিৃত মাদক সম্রাট সেলিম গ্রেফতার
আলীরটেকে রোজিনার বাড়িতে হামলার ঘটনায় মামলা!
রূপগঞ্জে অপহরন,ডাকাতির চেষ্টা,মাদকসহ বিভিন্ন ঘটনায় গ্রেফতার ১২
বন্দরের শিশুকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সোনারগাঁয়ে ভুয়া র‍্যাব গ্রেপ্তার, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও আইডি কার্ড উদ্ধার 
সোনারগাঁয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে চুনা কারখানা গুড়িয়ে দিল তিতাস
বক্তাবলীতে ছমিরনগর প্রিমিয়াম লীগের খেলোয়াড় ও কিংস অফ ছমিরনগর ক্লাবের মিলন মেলা অনুষ্ঠিত
ভয়ংকর হ্যাকার স্ত্রী তামান্নার রোষানলে প্রবাসী স্বামী! হাতিয়ে নিলেন অর্ধকোটি টাকা
‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
পায়রা বন্দরের বহরে যুক্ত হচ্ছে দেশীয় প্রযুক্তির ‘টিয়াখালী-৪’
আমতলীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
পথচলা শুরু হলো ‘হ্যালো নারায়ণগঞ্জ’
মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজের ৪ দিনপর হেলালের মরদেহ উদ্ধার
বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী
ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম
শেরপুরের শ্রীবরদীতে সাড়ে ৬ লক্ষ টাকার ভারতীয় জনসন সাবান আটক
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার
বক্তাবলীর রামনগরে যুবদল নেতা মোহাম্মদ হোসেনের ইয়াবার জমজমাট ব্যবসা!
সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী দখল করে বালুর ব্যবসা, ঝুঁকিতে সেতু
ফতুল্লায় মামা-ভাগিনার মাদক স্পটে নেই পুলিশী অভিযান!
জেলা প্রশাসকের সাথে উপজেলা ত্রীড়া সংস্থার সদস্য সচিবের সৌজন্য সাক্ষাৎ
আ.লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার কথা স্বীকার করলেন বিএনপি নেত্রী রোজিনা মেম্বার!
পুলিশের অভিযানে গ্রেফতার হচ্ছে চুনোপুটি আড়ালে রাঘব-বোয়াল!
আড়াইহাজার একটি সম্ভাবনাময় উপজেলা- ডিসি মো. রায়হান কবির
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন- জেলা প্রশাসক
জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত
লাইসেন্স ছাড়া ব্যবসা, সোনারগাঁয়ে তিন হোটেলকে জরিমানা
ফতুল্লায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
মেঘনায় ট্রলারডুবির ঘটনায় তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
জামিন পেলেও নতুন মামলা, জেলগেটে ফের গ্রেফতার, আইনের লঙ্ঘন নিয়ে প্রশ্ন
Next
Prev
প্রচ্ছদ
ভয়ংকর হ্যাকার স্ত্রী তামান্নার রোষানলে প্রবাসী স্বামী! হাতিয়ে নিলেন অর্ধকোটি টাকা

ভয়ংকর হ্যাকার স্ত্রী তামান্নার রোষানলে প্রবাসী স্বামী! হাতিয়ে নিলেন অর্ধকোটি টাকা

প্রকাশিতঃ

মামলা গ্রহণে পুলিশের গড়িমসি

‎ষ্টাফ রিপোর্টার:

‎পেশাদার হ্যাকিংয়ের শিকার হয়ে এবার সর্বস্ব হারিয়েছেন এক ভুক্তভোগী প্রবাসী স্বামী। আর এই চাঞ্চল্যকর হ্যাকিং চক্রের মূলে রয়েছে খোদ তাঁরই দ্বৈত নাগরিকত্ব থাকা স্ত্রী তামান্না ও তাঁর পুরো পরিবার। স্ত্রীর প্রতারণা ও হ্যাকিংয়ের মাধ্যমে প্রায় ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন ভুক্তভোগী। এমনকি লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে পুলিশ আটক করলেও মামলা নথিভুক্ত করতে চরম গড়িমসি করছেÑএমনটাই দাবি তাঁর।

‎ভুক্তভোগী স্বামীর দেওয়া তথ্য মতে, তামান্নার সম্পূর্ণ পরিবার একটি সুসংগঠিত সাইবার অপরাধ ও হ্যাকিং সিন্ডিকেটের সাথে জড়িত। নিজের দ্বৈত নাগরিকত্বের সুযোগ নিয়ে এবং প্রযুক্তিগত কৌশলে তামান্না দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, ডিজিটাল ওয়ালেট এবং আর্থিক লেনদেনের সুযোগ হাতিয়ে নিচ্ছিলেন। সম্প্রতি নিজ স্বামীর বিভিন্ন অ্যাকাউন্টে সাইবার হামলা চালিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা আত্মসাৎ করেন তামান্না।

‎ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত স্বামী দ্রুত বিষয়টি অনুধাবন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারস্থ হন। ভুক্তভোগীর লিখিত তথ্যের ওপর ভিত্তি করে প্রাথমিক অনুসন্ধানে পুলিশ তামান্নাকে আটক করে হেফাজতে নেয়। তবে আটক পরবর্তী সময়ে আইনি পদক্ষেপ বাস্তবায়নে শুরু হয় জটিলতা।

‎ভুক্তভোগী স্বামী ক্ষোভ প্রকাশ করে বলেন, “যেখানে সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে পুলিশ আটক করল, সেখানে মামলা দায়ের করতে গিয়ে এখন অদ্ভুত গড়িমসির সম্মুখীন হতে হচ্ছে। আমার কষ্টার্জিত ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হলো, পরিবারের প্রতিটি সদস্য সাইবার অপরাধে জড়িতÑএত বড় অপরাধের পরও মামলা গ্রহণে পুলিশের এই টালবাহানা আমাকে মারাত্মকভাবে হতাশ করছে।”

‎সাইবার অপরাধ বিশেষজ্ঞদের মতে, দ্বৈত নাগরিকত্ব থাকা ব্যক্তিবর্গ আর্থিক প্রতারণা বা সাইবার অপরাধ সংঘটিত করে সহজেই দেশত্যাগের সুযোগ পান, যার ফলে দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।

‎বর্তমানে অভিযুক্ত তামান্না পুলিশ হেফাজতে থাকলেও মূল মামলা রুজু এবং টাকা উদ্ধারের আইনি প্রক্রিয়া কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর ভুক্তভোগী ও এলাকাবাসীর। ভুক্তভোগী স্বামী দ্রুত মামলা নথিভুক্ত করে এ চক্রের পেছনে থাকা পরিবারের অন্য সদস্যদেরও আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

‎‎এই বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুব এর কাছে জানতে চাইলে তিনি বলেন স্বামীর টাকা নিয়েছে স্ত্রী সে হ্যাকার হলো কিভাবে এটা তদন্তের বিষয় রয়েছে, আটক করেছে শহিদুল আপনি তাকে জিজ্ঞেস করেন আমি জানিনা।

‎‎এস আই শহিদুলের কাছে জানতে চাইলে তিনি বলেন টাকা পয়সা নিয়ে বিল্ডিং এর ছাদ বেয়ে পালিয়ে যাওয়ার সময় তার স্বামীসহ বাড়ির মালিক ও স্থানীয় জনতা তাকে আটক করে আমাকে ফোন করলে আমি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হওয়ার পর উপস্থিত জনতা আমার কাছে সোপর্দ করে। পরে আমি তাকে থানায় নিয়ে আসি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!