নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে যানজট নিরসন ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে মতবিনিময় সভা 
সর্বোচ্চ নিরাপত্তায় আসন্ন দুর্গোৎসব উদযাপনে জেলা প্রশাসন প্রস্তুতি গ্রহণ করেছে – ডিসি
মাসদাইরের চিহিৃত মাদক সম্রাট সেলিম গ্রেফতার
নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮১
কাশিপুরের মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মৃতের সংখা বেড়ে ২
ফতুল্লায় মাদক সম্রাজ্ঞী সোনিয়া কাজি ইয়াবাসহ গ্রেফতার
মাসদাইরের চিহিৃত মাদক সম্রাট সেলিম গ্রেফতার
আলীরটেকে রোজিনার বাড়িতে হামলার ঘটনায় মামলা!
রূপগঞ্জে অপহরন,ডাকাতির চেষ্টা,মাদকসহ বিভিন্ন ঘটনায় গ্রেফতার ১২
বন্দরের শিশুকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সোনারগাঁয়ে ভুয়া র‍্যাব গ্রেপ্তার, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও আইডি কার্ড উদ্ধার 
সোনারগাঁয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে চুনা কারখানা গুড়িয়ে দিল তিতাস
বক্তাবলীতে ছমিরনগর প্রিমিয়াম লীগের খেলোয়াড় ও কিংস অফ ছমিরনগর ক্লাবের মিলন মেলা অনুষ্ঠিত
ভয়ংকর হ্যাকার স্ত্রী তামান্নার রোষানলে প্রবাসী স্বামী! হাতিয়ে নিলেন অর্ধকোটি টাকা
‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
পায়রা বন্দরের বহরে যুক্ত হচ্ছে দেশীয় প্রযুক্তির ‘টিয়াখালী-৪’
আমতলীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
পথচলা শুরু হলো ‘হ্যালো নারায়ণগঞ্জ’
মেঘনায় ট্রলারডুবি: নিখোঁজের ৪ দিনপর হেলালের মরদেহ উদ্ধার
বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী
ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম
শেরপুরের শ্রীবরদীতে সাড়ে ৬ লক্ষ টাকার ভারতীয় জনসন সাবান আটক
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার
বক্তাবলীর রামনগরে যুবদল নেতা মোহাম্মদ হোসেনের ইয়াবার জমজমাট ব্যবসা!
সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী দখল করে বালুর ব্যবসা, ঝুঁকিতে সেতু
ফতুল্লায় মামা-ভাগিনার মাদক স্পটে নেই পুলিশী অভিযান!
জেলা প্রশাসকের সাথে উপজেলা ত্রীড়া সংস্থার সদস্য সচিবের সৌজন্য সাক্ষাৎ
আ.লীগের নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার কথা স্বীকার করলেন বিএনপি নেত্রী রোজিনা মেম্বার!
পুলিশের অভিযানে গ্রেফতার হচ্ছে চুনোপুটি আড়ালে রাঘব-বোয়াল!
আড়াইহাজার একটি সম্ভাবনাময় উপজেলা- ডিসি মো. রায়হান কবির
Next
Prev
প্রচ্ছদ
কাশিপুরের মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মৃতের সংখা বেড়ে ২

কাশিপুরের মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মৃতের সংখা বেড়ে ২

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশীপুর মহিলা মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ নারী শিক্ষার্থী দগ্ধের ঘটনায় জিদনী (১৪) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৬টায় জাতীয় বার্ন  ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় আতিয়া আক্তার রিমা (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন মো. সুলতান মাহমুদ সিকদার বলেন, আতিয়ার শরীরের ৮২ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে আরো দুজন আশঙ্কাজনক অবস্থায় আছে।

নিহত জিদনী নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার মোহন মিয়ার মেয়ে এবং আতিয়া আক্তার রিমা ফতুল্লার মুসলিমনগর এলাকার আতাউর রহমানের মেয়ে।

উল্লেখ্য, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরের একটি মহিলা মাদরাসা বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ নারী শিক্ষার্থী দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনিস্টিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হচ্ছে জিদনী (১৪), লামিয়া (১৩), সুমাইয়া (১৩),  আছিয়া (১২) ও আতিয়া আক্তার (১১)।

চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে জিদনীর ৮২ শতাংশ, লামিয়ার ৫৫ শতাংশ, সুমাইয়ার ১৩ শতাংশ ও আছিয়ার শরীর ৭ শতাংশ দগ্ধ হয়েছিল।

মাদরাসার প্রিন্সিপাল মো. আব্দুর রহমান জানান, ২৬ সেপ্টেম্বর বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে শিক্ষার্থীরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার আতিয়া আক্তার রিমার মৃত্যু হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!