ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা হরিহরপাড়া শীষমহল এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রী শামিমা খানম, ছেলে মোঃ রিয়াজ ও পুত্রবধূ মারিয়া আক্তারকে শারীরিক ভাবে নির্যাতন ও মারধরের ঘটনায় শাহজাহান দেওয়ান গংদের বিরুদ্ধ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্ত্রী শামীমা খানম।
অভিযোগে তিনি অল্লেখ করেন বিবাদী শাহজাহান দেওয়ানের সাথে ৩০ বছর পূর্বে ইসলামি শরীয়া মোতাবেক আমার বিবাহ হয়। বিবাহের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার কাছে যৌতুক দাবি করে। শুধু তাই নয় আমার অগোচরে সে শাহনাজ নামে এক মহিলাকে বিয়ে করে সংসার করছে। তার দ্বিতীয় বিয়ে এবং যৌতুকের বিরুদ্ধ প্রতিবাদ করলে আমাকে শারীরিকভাবে নির্যাতন করতো,
তারই ধারাবাহিকতায় ৪ অক্টোবর রবিবার রাত ৯ টার সময় লাল মিয়া দেওয়ানের ছেলে বিবাদী শাহজাহান দেওয়ান, নাছির, আলকাছ, শাহনাজ আক্তার, হাবিব কাজী সহ অজ্ঞাতনামা বেশ কয়েক জন লোক সন্ত্রাসী কায়দায় আমার বাড়িতে প্রবেশ করে,
এ সময় বিবাদী শাহজাহান আমার নিকট দশ লক্ষ টাকা যৌতুক দাবি করে, অন্যথায় আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে তার দ্বিতীয় স্ত্রী শাহনাজ আক্তারকে বাড়িতে রাখবে বলে জানায়। আমি তার কথায় অপরাগতা প্রকাশ করে প্রতিবাদ করলে উপরোক্ত বিবাদীরা আমাকে এবং আমার ছেলে মোঃ রিয়াজ ও ছেলের বৌ মারিয়া আক্তারকে এলোপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর নীলাফুলা জখম করে। আমাদের আত্ম চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা আমাদের প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। আমরা খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছি। বর্তমানে আমি পরিবার নিয়ে চরম নিরাপত্তা হীনতায় ভুগছি, প্রশাসনের কাছে আমার আবেদন বিবাদীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হোক।




