নারায়ণগঞ্জ শুক্রবার | ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
একটি শিশুও যেন শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা থেকে বঞ্চিত না হয় – এমপি কালাম
দেশে এলপিজি কারসাজির শেষ কোথায়
ফতুল্লায় টুটুল-রকিগংদের জমজমাট মাদক ব্যবসা!
কিশোরীরাই আগামী দিনের মা – জেলা প্রশাসক
ফতুল্লায় বিএনপির আইনজীবী নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
কারাবন্দি সজীবের ঢামেকে মৃত্যু
পুলিশের বিশেষ অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ১০৯
রূপগঞ্জে স্টিল মিলে আগুন, দগ্ধ ৪
দেশের ছয় কোটি মানুষ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে
ফতুল্লায় টিসিবি ডিলার বিপ্লবকে কুপিয়ে টাকা লুটে নিল নামধারী বিএনপি নেতা টিপু গং!
ভুক্তভোগীদের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানে ডিসি’র নির্দেশ
টানা চার বছর বেড়েছে দারিদ্র্য ও বৈষম্য
খানপুর হাসপাতালে রোগীর স্বজনদের মোবাইল চুরি, চোর আটক
আমরা চাই সিন্ডিকেট বলে কোনো শব্দ যেন না থাকে: খাদ্যমন্ত্রী
তিতাসের দালাল ছাত্রলীগ নেতা জুয়েল রানা অবৈধ সংযোগ দিয়ে কোটিপতি!
শিশুদের অধিকার রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব – ডিসি
পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়া আমাদের অঙ্গীকার – ডিসি
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৪
ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার
মদনপুরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের সহায়তায় বিএনপি নেতার হিরনের মার্কেট দখল
বক্তাবলী ফেরিঘাটে দুই যানবাহনের মাঝে চাপা পড়ে লাইনম্যান নিহত
চারারগোপ বায়তুস সালাত জামে মসজিদ সংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদ দাবী
সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
ফতুল্লায় যৌতুকের দাবিতে স্ত্রী, পুত্র ও পুত্র বধূকে শারীরিক নির্যাতন!
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত জুট মিল থেকে এলজি ও কার্তুজ উদ্ধার
ফতুল্লায় শিশুকে ধর্ষণের অভিযুক্তকে আটক করতে গিয়ে আহত ওসি
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৪১
জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি
আশার ছত্রছায়ায় সেলিম ওসমান ও হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী বাবুল ও আলী হোসেন
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় বিএনপির আইনজীবী নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ফতুল্লায় বিএনপির আইনজীবী নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

বিএনপি নেতা এ্যাড. আমিনুল ইসলাম মানিকের বিরুদ্ধে ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকায় পৈতৃক সম্পত্তি ভোগদখলে বাধা, মামলা দিয়ে হয়রানি, মারধর ও সন্তানদের ক্ষতির হুমকির অভিযোগ করেছেন এ কে এম হোসেন। ৭ অক্টোবর বাদ আসর এক সম্মেলনে এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপের পাশাপাশি নিজের ও সন্তানদের জানমালের নিরাপত্তা দাবি করেন তিনি।

অভিযোগকারী এ কে এম হোসেন জানান, তার বাবা জিয়াউল হক মাস্টারের দুই ছেলে ও এক মেয়ে। পারিবারিক বিরোধের জেরে তার ছোট ভাই বিএনপি নেতা অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম মানিক ও তার সাঙ্গু -পাঙ্গু তাকে পৈতৃক সম্পত্তিতে যেতে এবং তা ভোগদখল করতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

হোসেনের দাবি, পশ্চিম লামাপাড়া এলাকায় তাদের পৈতৃক সম্পত্তির প্রায় ৩ শতাংশ ৬০ পয়েন্ট জমি রয়েছে। দীর্ঘদিন প্রবাসে থেকে তিনি সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যৎ গড়ার চেষ্টা করেছেন। দেশে ফিরে নিজের পৈতৃক সম্পত্তিতে বসবাস ও ভোগদখলের চেষ্টা করলে তিনি বাধার মুখে পড়েন।

এ কে এম হোসেন অভিযোগ করেন, ২০১৮ সালে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তার ভাই তাকে মারধর করেন এবং হুমকি দেন। তার ভাষ্য অনুযায়ী, তাকে উদ্দেশ্য করে বলা হয়, “তোকে এবং তোর বংশও রাখবো না।” এ ছাড়া তার ভাই আইনজীবী হওয়ায় সেই পেশাগত প্রভাবও খাটানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

হোসেন বলেন, এসব ঘটনায় আতঙ্কিত হয়ে এবং সন্তানদের নিরাপত্তার কথা চিন্তা করে ২০১৮ সালে তিনি নিজ বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া বাসায় চলে যান। দীর্ঘদিন পর চলতি বছরের গত ২৩ আগস্ট নিজ বাড়িতে ফিরে উঠতে চাইলে ২৫ আগস্ট তার ছোট ভাই  অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম মানিক বিএনপির প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে মামলা করেন বলে অভিযোগ করেন তিনি।

এ কে এম হোসেন আরও অভিযোগ করেন, আমিনুল বিএনপির আইনজীবী কমিটির নেতা তাই রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এমনকি তার সন্তানদের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি জানান, কয়েক বছর আগে তার মাকে দিয়ে দলিল বাতিলের দাবিতে একটি মামলা করা হয়েছিল। তবে তার দাবি অনুযায়ী, তার মা ২০২২ সালে ওই মামলা প্রত্যাহার করে নেন।

এ কে এম হোসেন বলেন, “আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। সন্তানদের পড়াশোনা করিয়ে মানুষ করার চিন্তা করেছি। কিন্তু এখন নিজের পৈতৃক সম্পত্তিতে যেতে পারছি না। ২৩ আগস্ট নিজ বাড়িতে উঠতে চাইলে ২৫ আগস্ট আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এতে আমি আরও অনিরাপত্তায় পড়ে যাই।”

তিনি আরও বলেন, “আমি প্রশাসনের কাছে আমার পৈতৃক জায়গা ভোগদখলের সুযোগ এবং নিজের ও সন্তানদের জানমালের নিরাপত্তা চাই। কোনো রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে যেন কেউ আমার ওপর জুলুম করতে না পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!