নারায়ণগঞ্জ সোমবার | ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ধর্ষন মামলার আসামিসহ গ্রেপ্তার ১২
রূপগঞ্জে ফারিয়া স্পিনিং মিলসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা
রূপগঞ্জে রাবেয়া ধর্ষণের পর হত্যার ঘটনায় সাগর গ্রেফতার
আদালতে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে আইনজীবী মুনির উদ্দিনের মৃত্যু
আমতলীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১
আমতলীতে অসহায় বৃদ্ধাকে স্বপ্নছোঁয়ার মানবিক সহায়তা
ফতুল্লায় বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে পৃথক ৩ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৬
বন্দরে ছুরিকাঘাতে যুবক নিহত
আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার
ফতুল্লায় মাদক বিক্রিতে না বলায় রাহাতকে মারধরের অভিযোগ!
ফতুল্লায় ধরাছোয়ার বাহিরে আলোচিত ৩ মাদক ব্যবসায়ী!!
বক্তাবলীতে আধিপত্য বিস্তারে বিএনপি-আওয়ামীলীগের সংঘর্ষে আহত ১০
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স “জনবল সংকটে চিকিৎসা সেবা বঞ্চিত সেবাপ্রার্থীরা
দেশে যেভাবে বাড়ানো হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডারের দাম!
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ
আমতলীতে কলেজের নবীনবরণে ‘জয়বাংলা’ স্লোগান, চার শিক্ষার্থী পুলিশের হেফাজতে
আমতলীতে রোদ-বৃষ্টিতে ঝুঁকি নিয়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন
একটি শিশুও যেন শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা থেকে বঞ্চিত না হয় – এমপি কালাম
দেশে এলপিজি কারসাজির শেষ কোথায়
ফতুল্লায় টুটুল-রকিগংদের জমজমাট মাদক ব্যবসা!
কিশোরীরাই আগামী দিনের মা – জেলা প্রশাসক
ফতুল্লায় বিএনপির আইনজীবী নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
কারাবন্দি সজীবের ঢামেকে মৃত্যু
পুলিশের বিশেষ অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ১০৯
রূপগঞ্জে স্টিল মিলে আগুন, দগ্ধ ৪
দেশের ছয় কোটি মানুষ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে
ফতুল্লায় টিসিবি ডিলার বিপ্লবকে কুপিয়ে টাকা লুটে নিল নামধারী বিএনপি নেতা টিপু গং!
ভুক্তভোগীদের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানে ডিসি’র নির্দেশ
টানা চার বছর বেড়েছে দারিদ্র্য ও বৈষম্য
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে অসহায় বৃদ্ধাকে স্বপ্নছোঁয়ার মানবিক সহায়তা

আমতলীতে অসহায় বৃদ্ধাকে স্বপ্নছোঁয়ার মানবিক সহায়তা

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

বরগুনার আমতলীতে অসহায় ও অসুস্থ এক বৃদ্ধার পাশে দাঁড়িয়েছে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন। মানবিক দায়বদ্ধতা ও সামাজিক সহমর্মিতার অংশ হিসেবে বৃদ্ধা জামিনাকে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহায়তা করেছে সংগঠনটি।

 

রোববার (১১ অক্টোবর) সংগঠনের সদস্যরা আমতলী উপজেলার ৫ নম্বর চাওড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চাওড়া চন্দ্রা গ্রামে বৃদ্ধা জামিনার বাড়িতে গিয়ে তাঁর হাতে এসব সহায়তা তুলে দেন।

 

বৃদ্ধা জামিনা ওই গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মরহুম আমির আলী চৌকিদার। বার্ধক্য ও অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তিনি অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। তাঁর দুরবস্থার কথা জানতে পেরে তাঁকে সহযোগিতার উদ্যোগ নেয় স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন।

 

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহম্মেদ এবং সদস্য রিমন মৃধা, ইমরান হোসেন, রাকিব আহম্মেদ ও মো. সুমন।

 

এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। আমাদের সামর্থ্য সীমিত হলেও নিজেদের অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে আরও বেশি অসহায় পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব হবে।”

 

স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন দীর্ঘদিন ধরে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। এর পাশাপাশি সংগঠনটি শিক্ষা উপকরণ বিতরণ, মানবিক সহায়তা, সামাজিক সচেতনতা সৃষ্টি ও বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

 

সংগঠনটির সদস্যরা মনে করেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিক মূল্যবোধেরও বহিঃপ্রকাশ। সমাজের সর্বস্তরের মানুষ সম্মিলিতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে অসহায় মানুষের কষ্ট লাঘবের পাশাপাশি সমাজে মানবিকতা ও সহমর্মিতার চর্চা আরও বিস্তৃত হবে।

 

স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের প্রত্যয়—‘মানবতার সেবায়, অসহায় মানুষের পাশে।’

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!