নারায়ণগঞ্জ শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
রূপগঞ্জে শিক্ষিকা লাঞ্ছিত: হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৫
জরুরী ঘোষনা
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৮৭
আদালতপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান: আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩
ফতুল্লায় ফ্ল্যাটে তরুণীর ঝুলন্ত লাশ, প্রেমিক গ্রেফতার
প্রতারণা চিরতরে বন্ধ করতে জনসচেতনতা বাড়ানো হচ্ছে – প্রবাসীকল্যাণমন্ত্রী
হত্যা মামলায় জামিন পেয়েই আইভীর ‘জয় বাংলা’ স্লোগান,
রনির ভাগিনার রিফাতের নেতৃত্বে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ!!
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন আইভী
বন্দরে স্ত্রীর গলা কেটে হত্যার পর স্বামীর আত্মসমর্পন
রূপগঞ্জের ভুলতায় মহাসড়কে দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
সোনারগাঁয়ে দেশীয় মদসহ গ্রেফতার-২
বিধবা কার্ড চালু হলে এমপির বউও কার্ড নেবে: হাসনাত আব্দুল্লাহ
বন্দরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১১
Next
Prev
প্রচ্ছদ
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত

দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত

প্রকাশিতঃ

রাশেদুল ইসলাম রনি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার দেশের যে ক্ষতি করেছে, তার পাশাপাশি গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারও ব্যাপক ক্ষতি করেছে।শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা, সামাজিক সুরক্ষা প্রদান ও  বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, বিভিন্নভাবে চক্রান্ত করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করা হয়েছিল। তবে জনগণ তা হতে দেয়নি। ক্ষমতা গ্রহণের পরপরই সরকারকে বৈশ্বিক নানা সংকটের মুখে পড়তে হয়েছে। বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি ও অর্থনৈতিক সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ সংকট শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী।জ্বালানি পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, দেশে চলমান গ্যাস সংকট নিরসনে আরও এক বছর সময় লাগতে পারে। এরপরও যতটুকু সম্ভব আমদানি করে সরকার গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে।তিনি আরও বলেন, ইউরোপে প্রতি লিটার ডিজেলের দাম বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩০০ টাকা। অথচ দেশের কিছু লোক সাধারণ মানুষকে উসকে দিয়ে অকারণে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে বলছে। ‘বট বাহিনী’ মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেন তিনি। সরকার ও প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।মানুষকে স্বস্তি দিতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, মাদকের সঙ্গে কোনো আপস করা হবে না। মাদকের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। দলের কেউ খারাপ কাজে জড়ালে তাঁকে বহিষ্কার করতেও দল প্রস্তুত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে জানিয়ে তিনি সবার সহযোগিতা চান।অনুষ্ঠান শেষে মন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে একটি অর্জুনগাছের চারা রোপণ করেন। এ ছাড়া পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ এবং দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন তিনি। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) জোনাঈদ আফ্রাদ, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল্লাহ সওদাগর বিপ্লব, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহজাহান শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলন,উপজেলা ছাত্রদলের আহবায়ক  জুবাইদুল ইসলাম শামীম  ও মহিলা দলের সভাপতি শান্তি আক্তার শিউলীসহ অনেকে।অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া বৃক্ষরোপণ, অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক অনুদানের চেক বিতরণ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে চেক বিতরণ,  ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের আর্থিক  সহায়তা এবং   দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!