ষ্টাফ রিপোর্টার:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) মহাসড়কটির কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের একটি জায়গায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানায়, সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাঁচপুর ব্রিজ সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের পরিত্যক্ত জায়গায় মরদেহটি পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু কাওসার সবুজ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
এসময় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।




