ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ভোলাইল গেউদ্দার বাজার এলাকার মূর্তিমান আতঙ্ক চিহ্নিত চাঁদাবাজ সোহেল ওরফে পাগলা সোহেল।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির অনুসারী যুবদলের নামধারী ক্যাডার সোহেল ওরফে পাগলা সোহেল এলাকায় চাঁদাবাজিতে মেতে উঠেছে।
এছাড়াও বিভিন্ন বাসা বাড়ি নির্মাণ, জমি ক্রয়- বিক্রয় করতে হলে সোহেলের কাছ থেকে ইট,বালু,সিমেন্ট রড উচ্চ মূল্যে কিনতে হবে।
নইলে মোটা অংকের টাকা চাঁদা দিতে হয়। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তাদের উপর নেমে আসে অমানুসিক শারীরিক ও মানসিক নির্যাতন। এমনকি স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটা চাঁদা আদায় করে থাকে। কেউ চাঁদা দিতে অস্বীকার করলে উক্ত প্রতিষ্ঠান তালাবদ্ধ করে রাখা সহ বিভিন্ন মালামাল লুট করে নেওয়ার অভিযোগ রয়েছে পাগলা সোহেলের বিরুদ্ধে।
সরেজমিন ভোলাইল, গেউদ্দারবাজার এলাকা ঘুরে জানা যায়, মশিউর আমার রনি নামও ছবি ব্যবহার করে পাগলা সোহেল এলাকায় ফেস্টুন টানিয়ে নিজেকে বড় ধরনের যুবদল নেতা জাহির করে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি সহ নানান অপকর্ম করে জনজীবন আতংক গ্রস্থ করে তুলেছে।
অতিদ্রুত পাগলা সোহেলকে না থামালে যে কোন সময় এলাকাবাসী অগ্নিরুপ ধারন করতে পারে।এ ব্যাপারে পাগলা সোহেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিবের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
এ ব্যাপারে জেলা য়ুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি মুঠোফোনে জাগো নারায়ণগঞ্জ ২৪. কমকে বলেন,আমি একটি ঘটনা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।যুবদলের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে পার পাবেনা।




