নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
Next
Prev
প্রচ্ছদ
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়

বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়

প্রকাশিতঃ

অশুভ ও অকল্যাণের বিরুদ্ধে শুভ ও ন্যায়ের বিজয়ের বার্তা নিয়ে এসেছে বিজয়া দশমী। সনাতন শাস্ত্রমতে, মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা মর্ত্যলোক থেকে অমঙ্গল দূর করে সন্তানদের নিয়ে ফিরে যান পতিগৃহ কৈলাসে। সেই চিরন্তন বিশ্বাস ও মহিমাকে ধারণ করে আজ উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী।

বুধবার (২১ অক্টোবর) ছয় দিনের আনন্দ–উৎসবের পর ভক্তদের মনে বাজছে বিদায়ের সুর। নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন আশ্রমের ৫নং ঘাটে ঘট বিসর্জন ও দেবীর চরণে শেষ অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।

দশমীর সকালে নারায়ণগঞ্জের মন্দির প্রাঙ্গণ গুলোতে ঢাকের করুণ সুরের সঙ্গে মিশে ছিল বিদায়ের বিষাদ। ভক্তরা দীপ জ্বেলে, ধূপ, ফুল, বেলপাতা ও ১০টি উপাচার দিয়ে শেষবারের মতো দেবীর চরণে অর্ঘ্য নিবেদন করেন।

দেবীর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয় বিজয়া দশমীর শাস্ত্রীয় বিধি অনুযায়ী পূজা। এরপর সমবেত ভক্তদের দেবীদর্শনের শেষ পর্ব শুরু হয়।

পূজার আনুষ্ঠানিকতা ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে মহানগর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে যুগের নারায়ণগঞ্জকে বলেন, ‘আজ দশমী পূজা হয়েছে। পূজার পর সবাই অঞ্জলি দিয়েছে। অঞ্জলির পর দর্পণ বিসর্জনের মাধ্যমে বিসর্জন পর্বের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এরপর এখানে থাকা ঘটগুলো পূজারিরা শহরের ৫নং ঘাটে বিসর্জন দিয়েছেন। এখন মাকে বরণ করা হচ্ছে। বরণের পর হবে সিঁদুর খেলা। এরপর রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

দেবীকে বরণের পৌরাণিক তাৎপর্য তুলে ধরে জেলা পূজা উদযাপন পরিষেদর সাধারন সম্পাদক যুগের নারায়ণগঞ্জকে শিখন সরকার শিপন বলেন, ‘আমাদের পুরাণে বলা হয়, সপ্তমী তিথিতে মায়ের চক্ষুদানের মাধ্যমে মা আমাদের মধ্যে জাগ্রত হন। আর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে তাঁকে বিসর্জন দেওয়া হয়। এখন যে প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হচ্ছে, সেগুলোই মূলত বিসর্জন হচ্ছে। মা কিন্তু কৈলাসে চলে গেছেন। এখন মাকে বরণ করা হচ্ছে বিদায়ের অংশ হিসেবে। তাই এই বরণই বিদায়ের বরণ।

বিদায়ের বিষাদঘন মুহূর্তে নারায়ণগঞ্জে দূরদূরান্ত থেকে আসা ভক্তরা দেশ ও মানুষের কল্যাণে প্রার্থনা করেন। রাজশাহী থেকে নারায়ণগঞ্জে আসা তাসফিক চৌধুরী বলেন, ‘এবার পূজাটা খুব ভালো কেটেছে। মায়ের কাছে একটাই প্রার্থনা, আমাদের দেশটা যেন ভালোভাবে চলে।

গোপালগঞ্জ থেকে পরিবারের সঙ্গে আসা তন্মী বলেন, ‘খুবই ভালো লাগছে। আগামী বছরও যেন এমন হয়, ভগবানের কাছে সেই প্রার্থনাই করি।

আরেক দর্শনার্থী দিতিপ্রিয়া বণিক বলেন, ‘মা চলে গেছেন, তাই মনটা একটু খারাপ। তবু আমরা বিষয়টি উদ্‌যাপন করছি। সবাই যেন সুস্থ থাকে, দেশের যেন ভালো কিছু হয়, পরিবারের সবাই যেন ভালো থাকে—এই প্রার্থনা করি।

বিদায়ের বেদনার মধ্যেও শুভ কামনার কথা জানিয়ে বৈশাখী দাস বলেন, ‘মা দুর্গার কাছে একটাই প্রার্থনা, তিনি যেন আমাদের সবাইকে ভালো রাখেন, দেশের মঙ্গল করেন। কোনো বিপদ–আপদ যেন না আসে। এক বছর পর মা আবার আসবেন, তাই খারাপ লাগছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!