নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
হামেশা গ্রুপের মাস্তানী, কৃষি জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন!

হামেশা গ্রুপের মাস্তানী, কৃষি জমি থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন!

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আইন অমান্য করে অবাধে ফসলি জমির মাটি কেটে ও ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে নিচ্ছে হামেসা গ্রুপ। এতে কমে যাচ্ছে এলাকার ফসলি জমির পরিমাণ। আবার মাটি পরিবহনে ব্যবহার করা হচ্ছে স্থানীয় ইউনিয়ন ও গ্রামীণ সড়ক। ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাগুলো। এতে রাস্তায় গাড়ি চলাচলে সমস্যাসহ এলাকা ধুলা-বালিতে একাকার হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে অ্যাজমাসহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে।
ভুক্তভোগী কৃষকেরা জানান, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চর কামালদী এলাকায় আইন অমান্য করে অবাধে ফসলি জমির মাটি কেটে ও বালু উত্তোলন করছে প্রভাবশালী হামেশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: আশাদ। দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে কোম্পানিতে নিচ্ছে। প্রভাবশালী ঐ মহলটির হুমকির মুখে কেউ মুখ খুলতে বা বাধা দিতে পারছে না। এলাকায় এভাবে ফসলি জমি থেকে মাটি কাটা হলেও এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না স্থানীয় প্রশাসনকে ।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, জমির মাটি ‘ভেকু ’ দিয়ে এমন খাড়াভাবে কাটা হয়েছে এবং ড্রেজার বসিয়ে কাটা হচ্ছে যাতে অল্প কয়েক দিনের মধ্যে পার্শ্ববতী জমির মাটি ভেঙে পড়ে। তখন পার্শ্ববর্তী ঐ জমি আর ফসল ফলানোর উপযোগী থাকে না। তখন পার্শ্ববর্তী জমির মালিককে দালালের মাধ্যমে তাদের জমি কম মুল্যে বিক্রি করতে বাধ্য করা হবে।
এ বিষয়ে জমির মালিক মোহাম্মদ ইউনুস আলী মাস্টারসহ কয়েকজন মিলে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর। এছাড়াও অনুলিপি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, সোনারগাঁ সহকারী কমিশনার ভূমি ও সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর।
লিখিত অভিযোগ-দায়েরের পরও এসব মাটি কাটার কাজ চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন। এতে করে হুমকির মুখে পড়েছে উপজেলার অধিকাংশ ফসলি জমি, বিপর্যস্ত হচ্ছে রাস্তাঘাট, বিপন্ন হচ্ছে জনজীবন। এই অবৈধ বালু উত্তোলন বন্ধের প্রয়োজনী ব্যবস্থা গ্রহনে ও কৃষিজমি রক্ষার্থে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ বিষয়ে কথা বলতে চাইলে হামেশা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদ বলেন,আপনাদের যা ইচ্ছে তা লিখে দেন, এই বিষয় নিয়ে আমাকে আর ফোন করবেন না বলে লাইনটি কেটে দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা জানান, কৃষি জমির মাটি কাটার ফলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ফসলি জমির উর্বরা শক্তি আশঙ্কাজনকভাবে হ্রাস পায়। এ অবস্থা চলতে থাকলে ফসলি জমিগুলো ভবিষ্যতে বন্ধ্যা জমিতে পরিণত হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ জানান অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!