নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
জেলা সাতগ্রাম ডোম সমাজ পঞ্চায়েত কমিটি ও যুবক উন্নয়ন কমিটির আলোচনা সভা

জেলা সাতগ্রাম ডোম সমাজ পঞ্চায়েত কমিটি ও যুবক উন্নয়ন কমিটির আলোচনা সভা

প্রকাশিতঃ

করোনা যোদ্ধা টনি ডোম এর কর্মসংস্থান ও আবাসন ফিরে দেয়ার জন্য
জাগো নারায়ণগঞ্জ:
নারায়নগঞ্জ সিটি করপোরেশন মাসদাইর শ্মশান ঘাট নিবাসী কোভিড-১৯ এ করোনা যোদ্ধা টনি ডোম এর কর্মসংস্থান ও আবাসন ফিরে পাওয়ার জন্য নারায়নগঞ্জ জেলা সাতগ্রাম ডোম সমাজ পঞ্চায়েত কমিটি ও যুবক উন্নয়ন কমিটির পক্ষ থেকে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার ( ২৬ এপ্রিল ) বাদ মাগরীব ফতুল্লা শাহ ফতেউল্লাহ কনভেনশন হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ এর মহাসচিব নির্মল চন্দ্র দাস,বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শিখন সরকার শিখন এর উপস্থিত থাকার কথা থাকলেও গুরুত্বপুর্ন কাজে ব্যস্ত থাকায় তিনি উপস্থিত থাকতে পারেনি। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ডোম সমাজ উন্নয়ন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, কেন্দীয় কমিটি ঢাকা, বাংলাদেশ ডোম সমাজ, উন্নয়ন কেন্দ্রীয় কমিটি, ঢাকা বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, নারায়নগঞ্জ জেলা কমিটি নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ওয়াকার্স ইউনিয়ন কমিটি ভোম সমাজ পঞ্চায়েত কমিটি, টানবাজার সিটি কলোনী নাঃগঞ্জ, নাঃগঞ্জ জেলা সাত গ্রাম ডোম সমাজ পঞ্চায়েত কমিটি,হাজারীবাগ সিটি কলোনী ডোম সমাজ পঞ্চায়েত কমিটি ঢাকা মহানগর হরিজন ঐক্য পরিষদ হরিজন সমাজ সেবা সংঘ, টানবাজার সিটি কলোনী নাঃগঞ্জ পোস্তগোলা ডোম সমাজ পঞ্চায়েত কমিটি, ঢাকা লাল বেগী পঞ্চায়েত কমিটি নারায়নগঞ্জ টানবাজার ডোম সমাজ পঞ্চায়েত কমিটি,টঙ্গী ডোম সমাজ পঞ্চায়েত কমিটি, গাজীপুর, ঢাকা মহাখালী ডোম সমাজ পঞ্চায়েত কমিটি, ঢাকা এগারো গ্রাম ডোম সমাজ পঞ্চায়েত কমিটি, চিটাগাং রোড, নাঃগঞ্জ লালবাগ ডোম সমাজ পঞ্চায়েত কমিটি, শাশানঘাট, ঢাকা গোপিবাগ ডোম সমাজ পঞ্চায়েত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকগন। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা সাতগ্রাম ডোম সমাজ প্রধান নন্দলাল ডোম,সিনিয়র সরদার শংকর ডোম,সরদার বিশু ডোম এবং সরদার নয়ন ডোম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রায় এক বছর যাবত কি অপরাধে মাসদাইর শ্মশান ঘাট নিবাসী কোভিড-১৯ এ করোনা যোদ্ধা টনি ডোম বাহিরে রাখা হয়েছে এবং চাকুরীচ্যুত করা হয়েছে তা আমরা কেউ জানিনা। তবে এতটুকু বুঝতে পেরেছি যে পৌর শ্মশ্মানটি এখন অপরাধী ও দূর্নীতিবাজদের দখল রয়েছে। যার প্রতিবাদ করাতেই আজ টনি ডোমকে শ্মশ্মান থেকে বের করে দেয়া হয়েছে। তারা বলেন,শ্মশানে একটি লাশ দাহ শেষে একডেগ খিচুরীর জন্য ৬ হাজার টাকা দিতে হয়,একটি লঅশ দাহ শেষে ১২ থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে সেখানে দ্বায়িত্বপ্রাপ্তদের। আমাদের প্রশ্ন হচ্ছে একটি লাশ দাহ করতে কি পরিমানে লাকড়ি ও একডেগ খিচুরী রান্না করতে কি পরিমানে চাউল-ডাল লাগে তা আমাদেরকে বুষিয়ে বলবেন। এখানে সবচেয়ে বেশী দূর্নীতি করছে কাউন্সিলর অসিত বরন বিশ^াস ও শান্তি ঘোষাল। তাদের দুইজনের ইঙ্গিতেই সব কিছু হচ্ছে শ্মশানের ভেতরে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ঈশ^র লাল ডোম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে কোন ডোম কিংবা হরিজন সম্প্রদায়কে বাসস্থান থেকে উচ্ছেদ করা যাবেনা অথচ সিটি মেয়র ডা: আইভী প্রধানমন্ত্রীর কথাকে অমান্য করে শুধুমাত্র কান কথায় নির্ভর করে টনিকে চাকুরীচ্যুত করে এবং বাসস্থান থেকে উচ্ছেদ করে। টনির অপরাধ সে শ্মশানের ভেতরে ঘটে যাওয়া অপরাধগুলোর প্রতিবাদ করতো। টনির বাবা ও দাদাও কিন্তু এ শ্মশানে থেকেই জীবনাবাসন করেছেন। অথচ কি নির্মমভাবে টনিকে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে। তিনি আরও বলেন,টনিকে উচ্ছেদ করে ওর পুরো পরিবারকে রাস্তায় নামিয়েছেন ঐ দুষ্টচক্রটি। টনি এখন পরিবার-পরিজন নিয়ে কষ্টের মাঝেই দিনানিপাত করছে। তিনি আরও বলেন,সিটি মেয়রের সাথে টনি যোগাযোগ করতে গেলেও তার সাথে যোগাযোগ করতে দেয়নি সেই দুষ্টচক্রটি। আমি মেয়র মহোদয়কে বলছি,আপনার শ্মশানের ভেতরে যে সকল অপকর্মগুলো সংগঠিত হচ্ছে তার অনেক ডকুমেন্ট কিন্তু টনির কাছে সংরক্ষিত রয়েছে। আপনি ওকে একটি বারের জন্য আপনার সাথে দেখা করার সুযোগ এবং সেই ডকুমেন্টগুলো দেখে বলুন কে অপরাধী টনি নাকি যারা দ্বায়িত্বে রয়েছে তারা। অঅমরা শাশা করবো বিচক্ষন মেয়র মহোদয়কে টনি ডোমকে পুনরায় তার কর্মস্থল ও বাসস্থানে প্রবেশের সুযোগ তৈরী করে দিবেন। আর যদি তা না করেন তাহলে আমরা মানববন্ধনসহ মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ করবো।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ এর মহাসচিব নির্মল চন্দ্র দাস বলেন,টনি ডোমের নাম শুনলেই নাকি কাউন্সিলর অসিত বরন বিশ^াস সাহেব লাফিয়ে উঠে বলেন,টনি থাকলে আমি সভাপতিত্ব ছেড়ে দিবো। আমার প্রশ্ন হচ্ছে কেনইবা আপনি টনির নাম শুনলে লাফিয়ে উঠেন আর কেনইবা আপনি সভাপতির পদ ছেড়ে দিবেন। তাহলে কি বুঝবো সকল সমস্যার জন্য কি আপনিই দায়ী ? আপনার দ্বায়িত্বে যদি সকল অপকর্ম হয়ে থাকে তাহলে তো আপনার ভেতরে সমস্যা থাকবেই। টনি যদি কোন অপরাধ কওে থাকে তাহলে ওকে আপনারা সতর্ক করবেন কিন্তু তা না করে একেবারে চাকুরীচ্যুত ও বাসস্থনাহীন করে দিবেন এটা কেমন কথা। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে কোন ডোম কিংবা হরিজন সম্প্রদায়কে বাসস্থান থেকে উচ্ছেদ করা যাবেনা অথচ আপনারা আপনাদের অপকর্ম ঢাকতে গিয়ে সিটি মেয়র ডা: আইভীকে ভুলভাল বুষিয়ে টনিকে বের করে দিলেন। তাহলে কি বুঝবো যে আপনি ও আপনার সাঙ্গপাঙ্গরা মেয়র মহোদয়কে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কথাকে অমান্য করে শুধুমাত্র কান কথায় নির্ভর করে টনিকে চাকুরীচ্যুত করে এবং বাসস্থান থেকে উচ্ছেদ করেছেন। যদি তাই করে থাকেন তাহলে ভুল করেছেন। আপনাদের ভুলগুলো সংশোধন করুন এবং টনি ডোমকে তার চাকুরীতে পুর্নবহাল করুন ও বাসস্থানে ফিরিয়ে নিন। যদি তা না করেন তাহলে শ্মশানের ভেতরে যে সকল অপরাধের ফিরিস্তি টনির কাছে রক্ষিত রয়েছে তা নিয়ে সংবাদ সম্মেলন,মানববন্ধন করাসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাডামের কাছে সবকিছু উপস্থাপন করা হবে।
আলোচনা সভাটি পরিচালনায় ছিলেন নারায়নগঞ্জ জেলা সাতগ্রাম ডোম সমাজ যুব উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!