নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন

বন্দরে ৪টি স্কুলের শিক্ষার মান নিয়ে নানা প্রশ্ন

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

বন্দর প্রতিনিধি: বন্দরে এবার বেশ কয়েটি স্কুলের শিক্ষার মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বন্দরের ৪টি স্কুলের শিক্ষার্থীরা অনেক খারাপ করেছে। বন্দর উপজেলায় ২৩টি স্কুলের মধ্যে ২৩তম হয়েছে সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে ৬২জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করে মাত্র ২৫জন বাকি ৩৭জন ফেল করে। এ স্কুলের পাশের হার ৪০.৩২ শতাংশ। ২২তম হয়ে গিয়াস উদ্দিন চৌধুরী মডার্ণ একাডেমী। এ স্কুল থেকে পরীক্ষায় অংশ নেয় ৬৮জন এর মধ্যে পাশ করে ৪০জন বাকি ২৮জন ফেল করে। এ স্কুলের পাশের হার ৫৮.৮২ শতাং। ২১তম হয় নাসিম ওসমান মডেল একাডেমী। এ স্কুল থেকে ৯৪জন প্ররীক্ষা দিয়ে পাশ করে ৫৮জন বাকি ৩৬জন ফেল করে। এ স্কুলে পাশের হার ৬৩.০৪ শতাংশ। বন্দরের ঐতিহ্যবাহী নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুলটি ২০তম হয়েছে । এ বিদ্যালয় থেকে ২২০জন পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৪৪জন পাশ করে বাকি ৭৬জনই ফেল করেছে। এ স্কুলের পাশের হার ৬৫.৪৫ শতাংশ। নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে ফেসবুকে নানা জন নানা কমান্ড করতে শুরু করেছে। একজন লিখেছেন অদক্ষ শিক্ষক দিয়ে স্কুল পরিচালনা করলে শিক্ষার মান আরো নিচে নেমে আসবে। এ স্কুলের শিক্ষকরা ক্লাস না করে বেশী সময় পার করে নিজেরা পিকনিক করে। অদক্ষ প্রশাসনিক কার্যক্রম। আরো একজন লিখেছে কোচিংয়ের টাকার জন্য স্কুলের প্রশসন বেপরোয়া হয়ে উঠে। কিন্তু তাদের শিক্ষাদানে অনিহার কারনে আজকের এই অবস্থা। তারা ৬ মাসের কোচিংয়ের টাকা অগ্রিম নিলেও শিক্ষার্থীরা কিছুই শিখতে পারেনি। অনেকে বলেন কোচিংয়ের টাকা নিলেও মূলত কোচিং তেমন করানো হয়নি। স্কুলের সভাপতি ও প্রধান শিক্ষককের স্কুলের প্রতি কোন দরদ নেই। যার কারনে আজকের এই অবস্থায় এসে দাঁিড়য়েছে। এদিকে অভিভাবকরা বলেন, এ স্কুলটি এক সময় শিক্ষার মান অনেক ভাল ছিল। বর্তমান প্রধান শিক্ষক স্কুলের দায়িত্ব নেয়ার পর থেকে শিক্ষার মান দিন দিন নিচে নেমে আসছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিভাবক বলেন, প্রধান শিক্ষক নিজেকে অনেক পাওয়াফুল মনে করেন। তিনি শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও অবিভাবকদের সাথে খারাপ আচরন করে। শুধু তাই নয় তিনি স্কুলে রাজনৈকি প্রভাব বিস্তার করে রাখে। এক সময় তিনি কোচিংয়ের টাকার জন্য পরীক্ষার সময় শিক্ষার্থীদের স্কুল থেকে বের করে দেয়ারও অভিযোগ রয়েছে। একটি অনুষ্ঠানে এমপি সেলিম ওসমান প্রধান শিক্ষককে নিজের মেয়ে বলে আখ্যায়িত করার পর তিনি অনেক বেপরোয়া হয়ে উঠে। শিক্ষার মান উন্নয়নে এমপি সেলিম ওসমান এ স্কুলের প্রতি আলাদা নজর রয়েছে। এবারের এসএসসির ফলাপলে এমপি সেলিম ওসমানের সন্মানে আঘাত বলে মনে করেন অভিভাবকরা। তাই অভিভাবকরা অদক্ষ প্রধান শিক্ষক অপসারন করে দক্ষ শিক্ষক দিয়ে স্কুল পরিচালিত হলে স্কুলটি আগের অবস্থায় ফিরে আসবে। তাই অভিভাবকরা এমপি সেলিম ওসমানের হস্তক্ষেপ কামনা করছেন। অপরদিকে গিয়াস উদ্দিন চৌধুরী মর্ডাণ একাডেমীর চেয়ারম্যান বলেন, আমার এখানে যারা ভর্তি হয়েছে তারা অন্যান্য স্কুল থেকে ঝড়েপড়া শিক্ষার্থীরা। তাদের আমি শিক্ষাদান করে পাশ করিয়েছি। যারা ফেল করেছে তারা নিয়মিত স্কুলে আসে নাই। তাই তারা ফেল করেছে। যদি তারা নিয়মিত স্কুলে আসত তবে আমার স্কুলে পাশের হার শতভাগ হতো। আমি মনে করি যাদের ঝেড়ে ফেলে দিচ্ছে ান্যান্য স্কুল তাদের আমি ঘষে মেজে তৈরী করে ঝড়ে পড়া থেকে রক্ষা করছি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!