নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে উপজেলা পরিষদ নির্বাচনে এমপির প্রভাব , কেন্দ্রে যেতে ভোটারদের অনীহা

সোনারগাঁয়ে উপজেলা পরিষদ নির্বাচনে এমপির প্রভাব , কেন্দ্রে যেতে ভোটারদের অনীহা

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীকে জয়ী করতে নেতা কর্মীদের নির্দেশনা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল কায়সার। তিনি দলীয় নেতা কর্মীদের এমন নির্দেশনা দিয়েছেন বলে প্রচারণা চালাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ কয়েকজন নেতা ও সেই চেয়ারম্যান পদ প্রার্থীর কর্মীরা। ভোটারদের প্রভাবিত করতে এমপির নাম নিয়ে প্রকাশ্যেই এমন প্রচারণা চালানো হচ্ছে। নির্বাচনী প্রচারণায় এমপির প্রভাবের কারণে ভোট কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করছেন ভোটাররা। তবে কোনো প্রার্থীকে জয়ী করতে নির্দেশনা দেয়ার কথা অস্বীকার করছেন এমপি।

 

আগামী ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য মাহফুজুর রহমান কালাম (ঘোড়া), উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সদস্য বাবুল ওমর বাবু (আনারস), উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু (মোটরসাইকেল) ও সাধারণ সম্পাদক আলী হায়দার (দোয়াত কলম)। গত ২ মে প্রতীক বরাদ্ধের পর থেকেই মূলত শুরু হয়েছে প্রচার প্রচারণা। এই নির্বাচনে দলীয় এমপি-মন্ত্রীরা কোন প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করতে পারবেনা বলে আওয়ামী দলীয়ভাবে নিষেধাজ্ঞা রয়েছে।

কিন্তু দলের নিষেধাজ্ঞা অমান্য করে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে বাবুল ওমর বাবু (আনারস)কে নির্বাচিত করতে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার। এমপি আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে আনারস মার্কার জন্য কাজ করে যাচ্ছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী সোহাগ রনি, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও অন্যান্য নেতৃবৃন্দ।

অতিসম্প্রতি মোগরাপাড়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের ব্যনারে আনারস প্রতীকের একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভার পূর্ব মূহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে সাংগঠনিক সম্পাদক হাজী সোহাগ রনি বলেন, জননেতা আব্দুল্লাহ আল কায়সারের নেতৃত্বে আনারস মার্কার জন্য আমরা কাজ করে যাচ্ছি। পরে সভামঞ্চে দাড়িয়েও তিনি বলেন আব্দুল্লাহ আল কায়সারের নির্দেশ পেয়ে সকলের সাথে মোবাইলে যোগাযোগ করে আপনাদের একত্রিত করেছি। এসময় আরো বিভিন্ন কথা বলে তিনি আনারস মার্কায় ভোট চান। অপরদিকে নৌকা প্রতীক নিয়ে বারদী ইউনিয়ন থেকে চেয়ারম্যান হওয়া লায়ন মাহবুবুর রহমান বাবুল বলেন, দলীয় এমপি এবং দলের (উপজেলা আওয়ামী লীগ) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার যাকে সমর্থন করেছেন আমরা মনে করে নেবো প্রধানমন্ত্রী তাকে সমর্থন করেছেন। আমাদের এমপি সাহেব যাকে সাপোর্ট করেছেন (আনারস মার্কা) আমরা এই অল্প সময়ের মধ্যে কাজ করলে বারদী ইউনিয়ন থেকে কামিয়াব হবো।

 

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী সোহাগ রনি ও বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের এমন বক্তব্যের ভিডিও সংবাদ প্রতিনিধির হাতে এসেছে।

এছাড়াও আনারস প্রতিকের কর্মী সমর্থকরা কেউ কেউ তাদের ফেইসবুকে আনারস মার্কাকে জেতাতে এমপি আব্দুল্লাহ আল কায়সারের চুরান্ত সিদ্ধান্ত লিখেও পোষ্ট করছেন।

এক প্রার্থীর পক্ষে এমপির সমর্থনের বিষয়ে জানতে চাইলে স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী সোহাগ রনি ফোন রিসিভ করেননি (একাধিকবার) ও বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল এই কথার জবাব না দিয়ে লাইন কেটে দেন।

এদিকে আনারস প্রতিক ছাড়া অন্য প্রতীকের প্রার্থীরা এমপির বিভিন্ন সময়ের কথা তুলে ধরে দুঃখ প্রকাশ করে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের এমপি আব্দুল্লাহ আল কায়সার কোনো প্রার্থীকে সমর্থন করার বিষয়টি মোবাইল ফোনে অস্বীকার করেন। তবে কৌশলগত কারণে কেউ কেউ তার নাম ব্যবহার করছে বলে জানান।

কিন্তু তার নাম ব্যহার করতে নেতাকর্মীদের নিষেধও করেননি তিনি। এদিকে এমপির নির্দেশনা ও চুড়ান্ত সিদ্ধান্ত ইত্যাদি বলে এক প্রার্থীর পক্ষে প্রচার চালানোর কারণে নির্বাচনে এমপির প্রভাব পড়ছে বলে অনেক ভোটার ভোট দিতে পারা না পারা নিয়েও সংশয় প্রকাশ করছেন। বিভিন্ন এলাকার অনেক ভোটার ভোট কেন্দ্রে যেতেও অনীহা প্রকাশ করছেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!