নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
শেরপুরের শ্রীবরদী হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিতে এমপি শহিদুল ইসলামের নির্দেশনা

শেরপুরের শ্রীবরদী হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিতে এমপি শহিদুল ইসলামের নির্দেশনা

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter
এজেএম আহছানুজ্জামান ফিরোজ,  শেরপুর  প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির  সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেরপুর-৩ ( শ্রীবরদী – ঝিনাইগাতী )  আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। এসময়  তিনি উপজেলাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং সময়মতো কর্মস্থলে উপস্থিত থেকে সেবা দিতে ডাক্তারদের প্রতি নির্দেশ প্রদান করেন।
সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন  ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী। পরে হাসপাতালের  সীমানা প্রাচীর, ড্রেনেজ ব‍্যবস্থা, পয়ঃনিস্কাশন, দালাল, চুরি ও প্রতারক নিয়ন্ত্রণে পুলিশ টহল জোরদার, মশক নিধন, বর্জ‍্য অপসারণসহ হাসপাতালের  বিভিন্ন কার্যক্রম, সমস্যা ও পরামর্শ তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, শেরপুর জেলা সিভিল সার্জন ডাক্তার অনুপম ভট্টাচার্য, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও  ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি জুয়েল আকন্দ, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ,  কেকের চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ব্যবস্থাপনা কমিটির সদস্য এমএ খালেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, হাসপাতাল ব‍্যবস্থাপনা কমিটির সদস্য ও  প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, সাংবাদিক তাসলিম কবির বাবু প্রমুখ। সভায় সঞ্চালনা করেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মনিরুজ্জামান।  উল্লেখ্য শেরপুর -৩ আসনের সংসদ সদস্য এ, ডি, এম শহীদুল ইসলামকে সভাপতি  এবং  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরীকে সদস্য সচিব  করে  উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের ১৬ সদস্য বিশিষ্ট  ব্যবস্থাপনা কমিটির তালিকা প্রকাশ করা হয়। এতে সহ সভাপতি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান। সদস্যদের মধ্যে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার, মহিলা ভাইস চেয়ারম্যান, থানা অফিসার ইনচার্জ, সমাজ সেবা কর্মকর্তা কামরুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অমিয় জ‍্যোতি সাইফুল্লাহ, মেডিকেল অফিসার ডাক্তার সামান্তা ফেরদৌস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ আমিনুল ইসলাম, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, ব্র‍্যাক ম‍্যানেজার সারোয়ার জাহান, প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এ,জে, এম আহছানুজ্জামান ফিরোজ, কেকের চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো:  আব্দুল খালেক প্রমূখ।  সভা শেষে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 পরে এমপি এ, ডি, এম শহীদুল ইসলাম হাসপাতাল পরিদর্শন করেন। এসময় তিনি  রোগীদের খোঁজ খবর নেন এবং অসহায় ও হতদরিদ্র রোগীদের আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!