নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
স্কুলছাত্র সানি হত্যা: পলাতক আসামী রাজিব গ্রেফতার

স্কুলছাত্র সানি হত্যা: পলাতক আসামী রাজিব গ্রেফতার

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

জাগো নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্র মাহাবুব হোসেন সানিকে কুপিয়ে হত্যা মামলার পলাতক প্রধান আসামী রাজিব (২১)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১১।
শুক্রবার (২৪ মে) রাতে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাবের এএসপি মেজর অনাবিল ইমাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-১১’র একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারীর মাধ্যমে শুক্রবার রাতে জেলার রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিন পলাতক উপরোক্ত চাঞ্চল্যকর মাহাবুব হোসেন সানি হত্যা মামলার প্রধান আসামী রাজিবকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ২০২১ সালের ২রা আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭টায় রূপগঞ্জের গোলাকান্দাইল দক্ষিণপাড়া নতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পশ্চিম পাশে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর পূর্বের ফুটবল খেলাকে কেন্দ্র করিয়া শত্রুতার জেরে রাজিব, মোঃ মাহফুজ মাফুজ মিয়া, মোঃ মাসুম মিয়া, মোঃ আল-আমিন, রনি মিয়া,সোহান মিয়া, আরিফ হোসেন,রাসেল মিয়া,আরিফ হোসেন, পারভেজ,এনামুল, জাহেদ,জাকারিয়া, শরীফ মিয়া, মোস্তাকিন, মোবারক, আরমান,রবিন,ইসমাইল এবং রাজন’সহ অজ্ঞাতনামা ৭/৮ জন পূর্ব পরিকল্পিতভাবে জোটবদ্ধ হয়ে হাতে ধারালো চাকু, ক্রিজ, লোহার রড, রামদা, চাপাতি ইত্যাদি সহ ভিকটিম মাহাবুব হোসেন সানি (১৭)’কে গতিরোধ করিয়া আসামীরা এলাপাতাড়ীভাবে মারপিট করে। ১নং আসামী রাজিব (২১) ভিকটিমের বাম পাশে পেট বরাবর ধারালো ক্রিজ দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। উক্ত আঘাতে ভিকটিম ঘটনাস্থালেই মারা যায়। আসামীরা ভিকটিমের সাথে থাকা মোঃ ইমন (১৯), সাজ্জাদ মিয়া (১৯) এবং সায়েম (১৮)’সহ তাদের এলোপাতাড়ীভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পিতা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ভিকটিমকে রুপগঞ্জ থানাধীন কর্ণগোপ সাকিনাস্থ ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মাহাবুব হোসেন সানি ‘কে মৃত ঘোষনা করে।
ভিকটিমের পিতা ভিকটিম মাহাবুব হোসেন সানির মৃত দেহ এলাকায় নিয়ে আসলে ভুলতা ফাঁড়ির পুলিশ সংবাদ পেয়ে মৃত মাহাবুব হোসেন সানির লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন। জখমী অন্যান্য ভিকটিমদের আত্মীয় স্বজন প্রাথমিক চিকিৎসার জন্য ইউএস বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রিফার্ড করেন। পরবর্তীতে নিহত ভিকটিম এর পিতা মোঃ মিল্লাত হোসেন (৪৩) গত ০৩/০৮/২০২১ইং রুপগঞ্জ থানায় আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৬ (৮) ২১, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!