নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
১লা জুন নারায়ণগঞ্জে সোয়া ৩ লাখ শিশু খাবে ভিটামিন এ প্লাস

১লা জুন নারায়ণগঞ্জে সোয়া ৩ লাখ শিশু খাবে ভিটামিন এ প্লাস

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

জাগো নারায়ণগঞ্জ:
আগামী ১লা জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ক্যাম্পেইনে নারায়ণগঞ্জ জেলায় মোট ৩ লক্ষ ৩১হাজার ৪৭৯জন শিশু পাচ্ছে ভিটামিন এ।
বুধবার(২৯ মে)দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে এক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা.আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান ।
এবছর নারায়ণগঞ্জ জেলায় জাতীয় ভিটামিন-এ প্লাাস ক্যাম্পেইন ১ জুন দিনব্যাপী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ব্যতিত ৫টি উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬-১১ মাসের ৪১,১৭৮ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল( ১,০০,০০০ আই ইউ) এবং ১২-৫৯ মাস বয়সের ২,৯০,৩০১ জন শিশুকে ১টি লাল রংঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২,০০,০০০ আই ইউ) খাওয়ানো হবে। জেলার সিটি করপোরেশন ব্যতিত স্থায়ী ও অস্থায়ী ১,০৫৬টি টিকাদান কেন্দ্রে প্রতি কেন্দ্রে ২ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এসময় সাংবাদিকদের নিয়ে সম্মেলনে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা.আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান বলেন, ভিটামিন ‘এ ‘এর অভাবজনিত অপুষ্টি ও শিশুমৃত্যুর হার কমানোর লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় ‘ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে আগামী পহেলা জুন দিন ব্যাপী সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলায় পালন করা হইবে। উক্ত দিবসে ৬-১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১লক্ষ আই,ইউ) ও ১২-৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২লক্ষ আই,ইউ) খাওয়ানো হইবে । শিশুকে জন্মের ৬ (ছয়) মাস পর্যন্ত বুকের দুধ পান করাতে হইবে এবং শিশুর বয়স ৬মাস পূর্ন হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হইবে।
তিনি আরো বলেন,ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর জেলা এ্যাডভোকেসি ও প্ল্যানিং সভা, উপজেলা পর্যায়ে উপজেলায় কর্মরত সকল বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে এডভোকেসী সভা এবং উপজেলায়তেও এডভোকেসী সভা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগীয় কর্মীদের সমন্বয়ে ওরিয়েন্টশন এবং প্লানিং সভা সম্পন্ন করা হয়েছে। এছাড়াও ওয়ার্ড পর্যায়ে স্বেচ্ছাসেবদের ওরিয়েন্টশন সম্পন্ন করা হয়েছে। দিবসটি পালনের জন্য সর্বস্তরের জনগোষ্ঠিকে অবহিত করার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে সর্বত্র মাইকে প্রচারনার ব্যবস্থা নেওয়ে হয়েছে। তাছাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দিবসটি সম্পর্কে জনগণকে অবহিত করছে। জেলা তথ্য বিভাগ, নারায়ণগঞ্জ এর মাধ্যমে বিভিন্ন তথ্য ও মাইকিং এর মাধ্যমে জনগনের মাঝে সচেতনতা মূলক প্রচারনা অব্যাহত আছে। টিকা কেন্দ্রে সরকারী/বেসরকারী সংস্থার কর্মীদের অংশ গ্রহণ নিশ্চিত করার জন্য অফিস প্রধানদের অনুরোধ জানানোর পাশাপাশি জেলার সকল মসজিদের ইমামদের জুম্মার নামাজের খুত্বা পাঠের আগে ও অন্যান্য সময় মসজিদে আগত মুসল্লীদের জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর বিষয়ে অবহিত করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মহোদয় ইতিমদ্যেই পত্র দ্বারা অবহিত করেছেন। এ ছাড়া জরুরী পরিস্থিতি মোকাবেলার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং প্রতিটি উপজেলা হাসপাতালে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে।
সিভিল সার্জন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিরাপদ। এতে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার তেমন কোন ঝুঁকি নেই। তাই এই কার্যক্রমে সফল বাস্তবায়নের জন্য সন্মানিত সাংবাদিক বৃন্দের সহযোগীতা কামনা করি এবং পূর্বের মতো এবারও সকলের সার্বিক সহযোগীতার মাধ্যমে অত্র জেলায় “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন” পহেলা জুন ২০২৪ এর সুষ্ঠু ও সফল বাস্তবায়ন সম্ভব।
এর আগে ভিটামিন এ এর গুরুত্ব, প্রয়োজনীয়তা,শিশুরা ভিটামিন না খেলে কি কি অসুবিধা হতে পারে সহ ‘ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা ইপিআই সুপারিন্টেনডেন্ট মোঃ লূৎফর রহমান।
এসময় সাংবাদিক সম্মেলনটি নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা.আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আসিফ মাহমুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন মেডিকেল অফিসার ডা.শিল্পী আক্তার, ইউনিসেফ এর কনসালটেন্ট ডা.লী শান্তা মন্ডল, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন কুমার দেবনাথ, ইপি আই স্টোর কিপার এএসকে শওকত জামান সহ নারায়ণগঞ্জ জেলার প্রিন্ট,ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!