নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
‘বেনজীরের কালো টাকা সাদা করার সুযোগ নেই’

‘বেনজীরের কালো টাকা সাদা করার সুযোগ নেই’

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

বেনজীরের কালো টাকা সাদা করার সুযোগ নেই – এনবিআর চেয়ারম্যানের এই বক্তব্য দিয়ে শিরোনাম করেছে সমকাল।

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিনা প্রশ্নে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। তবে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইনি প্রক্রিয়ার মধ্যে থাকায় তিনি এ সুযোগ নিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

গতকাল শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থমন্ত্রীর বাজেট পেশ-পরবর্তী সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া নিয়ে নানা সমালোচনা চলছে। ১৫ শতাংশ কর দিয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ তাঁর সম্পদ সাদা করার সুযোগ পাবেন কিনা– এমন প্রশ্নে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এটাতো আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। এ ধরনের আয় কীভাবে বৈধ হবে?’

ব্যাংকে টাকা আনতেই কালো টাকা সাদা করার সুযোগ – প্রধানমন্ত্রীর এই বক্তব্য দিয়ে শিরোনাম করেছে দৈনিক নয়া দিগন্ত। একই সাথে সঙ্কটের মধ্যে বাজেট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি। শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক ৬ দফা দিবসের আলোচনা সভায় তিনি এ কথা জানান।

কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন এক কাঠা জমি যার, সেই কোটিপতি। কিন্তু সরকারি হিসাবে তারা বেচে না। বেশি দামে বেচে। কিছু টাকা উদ্বৃত্ত হয়। এই টাকাটা তারা গুঁজে রাখে। এই টাকা গুঁজে না রেখে সামান্য কিছু কর দিয়ে জায়গা মতো আসুক। তারপর তো কর দিতেই হবে। এটা আগেও ছিল। প্রত্যেক সরকার করে। তত্ত্বাবধায়ক সরকারও করেছে। আমরাও সুযোগ দিয়েছি। যাতে টাকাটা ব্যাংকে নিয়ে আসে।

অপেক্ষা করুন, মূল্যস্ফীতি কমবে ছয় মাস পর – বাজেট উত্তর সংবাদ সম্মেলন নিয়ে প্রধান শিরোনাম করেছে প্রথম আলো। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হয়েছেন মূল্যস্ফীতি ও কালোটাকা সাদা করা নিয়ে। তিনি সবচেয়ে বেশি কথা বলেছেন মূল্যস্ফীতি নিয়ে। এ সময় তিনি কেবল আশ্বাসই দিয়েছেন।

অর্থমন্ত্রী বলেছেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব পদক্ষেপই নিয়েছি। আর পদক্ষেপ নিয়েছি বলেই তা ৯ শতাংশের ঘরে সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে। এ ব্যাপারে আরও কী কী পদক্ষেপ নেওয়া যায়, তা-ও পর্যালোচনা করছি। অপেক্ষা করুন, ছয় মাস পর মূল্যস্ফীতি কমতে থাকবে।’ অর্থমন্ত্রী আরও বলেন, মূল্যস্ফীতির চাপ মানুষের ওপর না পড়ার জন্যই তিনি কমিয়ে রেখেছেন বাজেটের আকার।

No concrete steps to address inflation, low reserves: CPD – ডেইলি স্টারের শিরোনাম। বাজেট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি তাদের মূল্যায়ণে বলেছে বর্তমান যেসব অর্থনৈতিক সঙ্কট যেমন মূল্যস্ফীতি, বিদেশি মুদ্রার বিনিময় হার, ইত্যাদি বিষয়ে কোন শক্ত পদক্ষেপ নেই প্রস্তাবিত বাজেটে। এছাড়া সরকার যে মনে করছে মূল্যস্ফীতি কমিয়ে আনবে ও অর্থনৈতিক উন্নতি ও বিনিয়োগ বাড়বে সেটিও সম্ভব হবে না বলে মনে করছে সিপিডি।

নতুন অর্থবছরের বাজেট নিয়ে বিশ্লেষণের পর সিপিডি তাদের এই পর্যবেক্ষণ তুলে ধরে শুক্রবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন সরকার যে লক্ষ্য ঠিক করেছে মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনা ও জিডিপি প্রবৃদ্ধি ৬.৭৫ শতাংশে নিয়ে যাওয়া তা আসলে উচ্চাশা মাত্র।

মে মাসে তিন বছরে সর্বোচ্চ রেমিট্যান্স এলেও রিজার্ভের ক্ষয় থামেনি – বণিক বার্তার প্রধান শিরোনাম এটি।

খবরটিতে বলা হচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমুন্নত করতে নানামুখী উদ্যোগ চলমান রয়েছে দুই বছর ধরে। আমদানি নিয়ন্ত্রণ, বিনিময় হার নির্ধারণে ক্রলিং পেগ পদ্ধতি গ্রহণের পাশাপাশি রেমিট্যান্সের প্রবাহ বাড়াতেও নেয়া হয়েছে নানা পদক্ষেপ। এর ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহও বাড়তে দেখা যাচ্ছে।

সর্বশেষ গত মে মাসে দেশে রেমিট্যান্স বেড়ে কভিড-পরবর্তী সময়ে (তিন বছরেরও বেশি সময়ের মধ্যে) সর্বোচ্চে দাঁড়িয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে উঠে এসেছে। কিন্তু রেমিট্যান্স প্রবাহ বাড়লেও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষয় এখনো অব্যাহত রয়েছে। এক সপ্তাহের ব্যবধানে দেশের রিজার্ভ কমেছে ৫ কোটি ডলারের বেশি।

Tariff hikes make state power cos profitable – ইংরেজি দৈনিক নিউ এজের শিরোনাম এটি। বিস্তারিত বলা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ ও এনার্জি কোম্পানিগুলো তাদের ক্ষতি পুষিয়ে নিতে ও লাভ বাড়াতে নিয়মিতই দাম বাড়িয়ে চলেছে। দ্য বাংলাদেশ ইকোনমিক রিভিউ এক পরিসংখ্যান প্রকাশ করেছে যাতে বলা হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ২০২৪ সালের ২১শে এপ্রিল পর্যন্ত ৪,৮৭৫ কোটি টাকা লাভ করেছে।

আগের বছরে প্রতিষ্ঠানটি লাভ করে ৫৬৫৩ কোটি টাকা। গত অর্থ বছর শুরু হওয়ার পরপরই বিপিসি ক্ষতি পোষাতে জ্বালানির দাম বাড়িয়ে দেয় প্রায় ৫২ শতাংশ পর্যন্ত।

এবারই প্রথম মোদীর শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন শেখ হাসিনা – কালের কন্ঠের শিরোনাম এটি। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদি।

প্রতিবারই মোদির শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ২০১৪ সালের ২৬ মে এবং ২০১৯ সালের ৩০ মে মোদির শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাকতালীয়ভাবে ওই দুইবারই মোদির শপথ অনুষ্ঠানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বনির্ধারিত জাপান সফর ছিল। এর দুই সপ্তাহ আগে মোদির শপথ অনুষ্ঠানে শেখ হাসিনার উপস্থিতি নিয়েও ভাবনা ছিল। তবে মোদির আমন্ত্রণে প্রধানমন্ত্রী এবার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বাসস জানায়, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের জন্য নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে নয়াদিল্লি যাচ্ছেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে দ্বিপক্ষীয় সফর পেছাচ্ছে। আগামী ২১ ও ২২ জুন প্রধানমন্ত্রী নয়াদিল্লি সফর করতে পারেন বলে এর আগে ইঙ্গিত ছিল। তবে এ ধরনের সুনির্দিষ্ট সূচি এখন আর নেই। দুই দেশ উভয়ের জন্য সুবিধাজনক সময়ে দ্বিপক্ষীয় সফরের সিদ্ধান্ত নেবে।

নেপালে আটক সিয়াম কলকাতা সিআইডির হেফাজতে – এমপি আজীম হত্যাকান্ড নিয়ে ইত্তেফাকের খবর এটি। এতে বলা হচ্ছে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের মূল হোতা আখতারুজ্জামান শাহীনের সহযোগী নেপালে আটক সিয়ামকে হেফাজতে নিয়েছে কলকাতা গোয়েন্দা পুলিশ (সিআইডি)। শুক্রবার (৭ জুন) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, অভিযুক্ত সিয়াম নেপালে পালিয়ে ছিলেন। তাকে নেপাল পুলিশ আটক করে। কলকাতার সিআইডি তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

সম্প্রতি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম সন্দেহভাজন মো. সিয়াম হোসেনকে নেপালে আটক করা হয়। আটক সিয়াম আজিমের লাশ গুমে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তিনি আক্তারুজ্জামান শাহীনের সহকারী হিসেবে কাজ করতেন বলে তদন্ত-সংশ্লিষ্ট পুলিশ সূত্র থেকে জানা গেছে।

বাংলাদেশের ক্রিকেটে নিয়ে পুরো এক পাতা ছবিসহ শিরোনাম করেছে দেশ রুপান্তর। তারা লিখেছে – তবু আশায় বাঁধি খেলাঘর।

এতে বলা হচ্ছে রাত যত গভীর হয়, প্রভাত ততই নিকটে আসে। এই প্রবাদটাই বাংলাদেশের ক্রিকেটে এখন একমাত্র আশার আলো। কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি পারফরম্যান্স হতাশার গাঢ় অন্ধকারে ঢেকে আছে। দেশ রূপান্তর কথা বলে রাজিন সালেহ, তারেক আজিজ খান এবং সোহেল ইসলামের সঙ্গে। তিনজনই টি-টোয়েন্টির একমাত্র ঘরোয়া আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে কোচিংয়ের সঙ্গে যুক্ত। তিনজনের সঙ্গে আলাপে উঠে আসে বাংলাদেশের ব্যাটসম্যান এবং বোলারদের বেশ কিছু মৌলিক সমস্যার কথা।

১৭ই জুন পবিত্র ঈদুল আজহা – আজকের পত্রিকার খবরে বলা হচ্ছে বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ১৭ জুন পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি আজ শুক্রবার সন্ধ্যায় এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে। কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান এক বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশে তিন শিশুর দুইজনই সুষম খাদ্যের সংকটে – ইউনিসেফের এই তথ্য নিয়ে শিরোনাম করেছে দৈনিক সংবাদ।

এতে বলা হয় বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী প্রতি তিনজন শিশুর মধ্যে দুজন ‘সুষম খাদ্যের সংকটে’ রয়েছে। আর পাঁচ বছরের কম বয়সী প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন সুষম খাদ্যের তীব্র সংকটের মধ্যে বাস করে, যারা দিনে মাত্র এক বা দুই ধরণের খাবার খেয়ে বেঁচে থাকে। পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করার জন্য ন্যূনতম যে পাঁচ ধরনের খাদ্য গ্রহণের সুপারিশ ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য করে, বাংলাদেশের প্রায় ১ কোটি শিশু তা থেকে বঞ্চিত। শৈশবকালীন খাদ্য সংকট: প্রারম্ভিক শৈশবে পুষ্টি বঞ্চনা শীর্ষক ইউনিসেফের নতুন এক প্রতিবেদনের তথ্য এটি।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!