নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
গ্যাসের দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

গ্যাসের দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিকের ৩ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী তিতাস গ্যাসের দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে। প্রায় এক ঘন্টা ব্যাপী এমন অবরোধ হাজার হাজার যাত্রী চর ভোগান্তির মধ্যে পরেন।

শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মহাসড়কের মৌচাক ইউটার্ন এর সামনে অবরোধ কর্মসূচি পালন করেন নারী পুরুষসহ সকল বয়সের ভূক্তভোগিরা।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, অবরোধকালে বিক্ষুব্ধ জনতা মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে অবস্থান নেয়। এসময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, জনতা সড়কে উঠার কিছুক্ষণের মধ্যেই আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গ্যাসের দাবীতে অবরোধে অংশ নেয়া আবদুস সালাম বলেন, আমরা দীর্ঘ তিন বছর যাবত গ্যাস পাই না। ফলে ঠিকমতো রান্নাবান্না করতে পারি না। রাত তিনটায় গ্যাস আসে আবার চারটায় চলে যায়। তিতাস গ্যাস অফিসের বিভিন্ন দপ্তরে বহু অভিযোগ করেও কোনো ফল পাইনি।

সুলতান উদ্দিন নামের এক প্রবীণ বলেন, ‘আমরা কি স্বাদে এই রোদে রাস্তায় দাঁড়িয়ে আছি ?  আমরা যারা এখানে দাঁড়িয়ে গ্যাসের জন্য আন্দোলন করছি এখানে সকলেই গ্যাসের বৈধ সংযোগকারী।  প্রতি মাসে আমরা বিল দিলেও গ্যাস পাইনা অথচ অবৈধ লাখ লাখ গ্রাহক তিতাসের অসাধু কর্মকর্তাদের নিয়মিত মাসোয়ারা দিয়ে গ্যাস পাচ্ছে এই সিদ্ধিরগঞ্জেই ৷ বিভিন্ন কয়েল, চুনা ফ্যাক্টরিসহ কল কারখানায় অবৈধ গ্যাস দিয়ে দূর্ণীতির রাম রাজত্ব চালাচ্ছে ।  আর আমরা ভোগান্তি সহ্য করেই যাচ্ছি। ‘

অবরোধে আসা গৃহবধু রাজিয়া বলেন, ‘আশে পাশের সব জায়গায় গ্যাস থাকলেও আমাদের এখানে গ্যাস থাকে না। তিতাস কর্মকর্তাদের জানানোর পর তারা শুধু বলেন, দেখতাছি দেখতাছি। কিন্তু কিছুই দেখেন না তারা।’ অথচ গ্যাসের বিল ঠিক ই দিতে হচ্ছে বছরের পর বছর যাবৎ।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দীন বলেন, ওই এলাকায় গ্যাস না থাকায় জনগণ ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছিল। পরে আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। অবরোধকারীদের মধ্যকার ৩-৪ জন ডিসি অফিস গেছেন আর বাকিরা চলে গেছেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!