নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
এমপি আজীম হত্যায় রাজনৈতিক যোগসূত্র পাচ্ছে গোয়েন্দারা

এমপি আজীম হত্যায় রাজনৈতিক যোগসূত্র পাচ্ছে গোয়েন্দারা

প্রকাশিতঃ

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে এখনও পাদপ্রদীপের আলোয় আছেন যুক্তরাষ্ট্রে পালানো আক্তারুজ্জামান শাহীন। তবে শাহীনের পেছনে কেউ না কেউ আড়ালে থেকে ঘুঁটি চালতে পারেন- এমন সন্দেহ থেকে সরছে না তদন্ত দল। তাই এমপি হত্যায় স্থানীয় রাজনীতির যোগসূত্র নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ঝিনাইদহের রাজনীতির মাঠের কোন কোন নেতা এমপি আজীম না থাকায় লাভবান হতে যাচ্ছেন, তাদের ওপর ফেলা হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টি।

এ পটভূমিতে ঝিনাইদহের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা আছেন তদন্ত-সংশ্লিষ্টদের চোখে চোখে, যাদের সঙ্গে অনেক দিন ধরে শাহীনের সখ্য ছিল। এ ছাড়া কারও কারও সঙ্গে ছিল আজীমের বিরোধ। যদিও শুরু থেকে তদন্ত-সংশ্লিষ্টরা বলে আসছেন, চোরাচালানকেন্দ্রিক দ্বন্দ্বসহ বেশ কয়েকটি কারণ সামনে রেখে তারা রহস্য ভেদের চেষ্টা চালাচ্ছেন।

মোবাইল ফোনে মেসেজ ‘মিশন সফল’: তদন্ত-সংশ্লিষ্ট আরেকটি সূত্র বলছে, হত্যার পরপরই ঝিনাইদহের কয়েকজন আওয়ামী লীগ নেতার মোবাইল ফোনে খুনিরা খুদে বার্তা পাঠায়। ‘মিশন সফল’ এটা তাদের বলা হয়।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল গিয়াস আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর মোবাইল ফোনে বার্তা যায়। জড়িতরা তাঁর ফোনে আজীমের নিথর দেহের ছবি পাঠায়। এ ছাড়া খুদে বার্তা পাঠানো হয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ফোনেও।

‘এক ঢিলে দুই পাখি মারা’ হলো কিনা– গোয়েন্দা নজর: জেলার সাবেক এক সংসদ সদস্যকে প্রায় একই ধরনের খুদে বার্তা দেওয়া হয়। কেন খুনিরা গিয়াস, মিন্টুসহ অন্যদের এ ধরনের বার্তা পাঠাল- সে বিষয় নিয়ে তদন্ত চলছে। হত্যা মিশনে তারা জড়িত ছিল, নাকি ফাঁসানোর জন্য অভিনব কৌশল হিসেবে তাদের খুদে বার্তা দেওয়া হয়- নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। স্বর্ণ চোরাচালান নিয়ে বিরোধের জের ধরে আজীমকে হত্যা করে ‘এক ঢিলে দুই পাখি মারা’ হলো কিনা- নিশ্চিত হতে নজর গোয়েন্দাদের।

এদিকে আজীমের পরিবারের সন্দেহ, রাজনৈতিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তারা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামাল গিয়াস বাবুসহ আরও কয়েকজনকে সন্দেহ করছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে নতুন অনেক কিছু বেরিয়ে আসবে বলে মনে করছে আজীমের পরিবার।

আজীমের বড় ভাই এনামুল হক ইমান সমকালকে বলেন, হত্যার পরিকল্পনাকারী হিসেবে শাহীন নামে যাকে গোয়েন্দারা চিহ্নিত করেছেন, তাঁর ফুফাতো ভাই আওয়ামী লীগ নেতা কামাল গিয়াস বাবু। এ ছাড়া হত্যা মিশনের আরেক সদস্য চরমপন্থি নেতা আমানুল্লাহর দূরসম্পর্কের বোনজামাই গিয়াস। এরা পরস্পর আত্মীয়।

এনামুল হক আরও বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর সঙ্গে ছায়ার মতো থাকেন গিয়াস। তাঁর গাড়িতে বেশির ভাগ সময় চলাফেরা করেন। ভাইয়ের মৃত্যুর পর আমাদের সান্ত্বনা দিতে গিয়াসের গাড়িতে মিন্টু এসেছিলেন। মিন্টুর সঙ্গে কয়েকটি বিষয়ে আজীমের দ্বন্দ্ব ছিল। মিন্টুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়েছিল। এ ঘটনায় আজীমকে সন্দেহ করেছিলেন তিনি।

এ ছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে অধিকাংশ নেতা আজীমকে চেয়েছিলেন। মিন্টুর ধারণা, ওই পদে যে কোনো সময় আজীম চলে আসবেন। আমরা মনে করি, মিন্টুসহ কালীগঞ্জের আরও কয়েকজন নেতাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু বেরিয়ে আসবে। এরই মধ্যে তাদের কেউ কেউ গা-ঢাকা দিয়েছেন। এ ছাড়া মিন্টুর এক ভাই দীর্ঘদিন কলকাতায় থাকেন। তাঁর ব্যাপারেও তদন্ত হওয়া দরকার। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন ও সাবেক যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজুকেও জিজ্ঞাসাবাদের দাবি জানাচ্ছি।

তদন্তের সঙ্গে সরাসরি যুক্ত এক কর্মকর্তা বলেন, কয়েকজন রাজনৈতিক নেতা ঘিরে আজীমের পরিবারের যে সন্দেহ, সে ব্যাপারে তদন্ত চলছে।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ধরেননি।

এদিকে চরমপন্থি নেতা আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়ার সঙ্গে গিয়াসের টাকা লেনদেনের কথোপকথনের হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের তথ্য পেয়েছে পুলিশ। শাহীনের ঘনিষ্ঠজন হিসেবে এ হত্যা মিশনে জড়িতদের সঙ্গে গিয়াস টাকা লেনদেনে জড়িত কিনা- বিশ্লেষণ করে দেখা হচ্ছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!