নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
শুক্রবার থেকে শুরু বিমানের ফিরতি হজ ফ্লাইট

শুক্রবার থেকে শুরু বিমানের ফিরতি হজ ফ্লাইট

প্রকাশিতঃ

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার সংস্থাটির কর্মকর্তারা জানান, এদিন বিমানের বুকিং অনুযায়ী ৪১৮ জন হাজী নিয়ে বিমানের প্রথম ফ্লাইট (বিজি ৩৩২) ভোর পাঁচটা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এ সময় ধর্ম মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ফ্লাইট থেকে নামার পর প্রত্যেকে হাজীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, হাজীদের নিরাপত্তার জন্য এরইমধ্যে বিমানবন্দরে আলাদা গেট, জনবল বৃদ্ধিসহ সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিমানবন্দরে হাজীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে সমকালকে বলেন, বিমানবন্দরে হাজীদের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। আগে থেকেই তাঁদের জন্য বিমানবন্দরে মজুদ রাখা হয়েছে পবিত্র জমজম কুপের পানি। বিমানবন্দর কাস্টমস হল থেকে বের হওয়ার সময় হাজীদের একটি করে এই পানির বোতল দেওয়া হবে। তাঁদের নিরাপত্তার দায়িত্বে প্রস্তুত আছে টাস্কফোর্স, এ্যাভসেক, সিভিল এভিয়েশন, এপিবিএন, পুলিশ, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ও সদস্যরা।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কর্মকর্তা বোসরা ইসলাম সমকালকে জানান, আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বিমানের ফিরতি হজ ফ্লাইট। এদিন ভোর পাঁচটা ৫৫ মিনিটে ৪১৮ জন হাজী নিয়ে বিমানের প্রথম ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস) মোহাম্মাদ সালাউদ্দিন জানান, চলতি বছর ৯ মে বিমানের হজ ফ্লাইট শুরু হয়েছিল। শুক্রবার থেকে শুরু হচ্ছে ফিরতি হজ ফ্লাইট। সৌদি আরব থেকে বাংলাদেশী হাজীদের বহন করছে বিমান ছাড়াও আরো দু’টি এয়ারলাইন্স। সেগুলো হলো- সৌদি ও ফ্লাইনেস। সংশ্লিষ্ট হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের বুলেটিমে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়, চলতি বছর মোট ২১ জন বাংলাদেশী হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ১৮ জন এবং নারী ৩ জন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!