নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
মিরনজিল্লা কলোনী উচ্ছেদের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ

মিরনজিল্লা কলোনী উচ্ছেদের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ:

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন মিরনজিল্লা এলাকায় ৪০০ বছরের পুরোনো মিরনজিল্লা কলোনী উচ্ছেদের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। শনিবার ( ২২ জুন ) বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিচে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির ব্যানারে এ মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি অমৃত লালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো.হাফিজুর রহমান হাফিজ,বাংলাদেশ ডোম সমাজ উন্নয়ন কমিটির কেন্দ্রীয় সভাপতি ঈশ^ল লাল, তুলসী সংঘের প্রতিষ্ঠাতা টনি সনাতন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ফতুল্লা থানা কমিটির সভাপতি স্বপন ডোম প্রমুখ।

বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো.হাফিজুর রহমান হাফিজ বলেন,ভারত বর্ষ থেকেই তাদের আমন্ত্রনেই এ হরিজনরা বাংলাদেশে আসেন সরকার প্রধানের মাধ্যমে। কিন্তু দেশের সকল মানুষের আবাসনের ব্যবস্থা হলেও এ হরিজন সম্প্রদায়ের কোন আবাসনের ব্যবস্থা নেয়নি সরকার। হরিজন সম্প্রদায়রা কখনও কোন সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়নি। তাদেরকে এভাবে উচ্ছেদের নামে ঘরছাড়া করার কোন মানে হয়না। আমরা সরকার প্রধানকে অনুরোধ করবো তাদের পরিবারের কথা বিবেচনা করেই উচ্ছেদকৃত সকল হরিজনকে পুর্নবহাল করা হোক। তিনি আরও বলেন,দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম হলো বাসস্থান। কিন্তু সরকার বিভিন্ন সময়ে দেশের বিভিন্নস্থানে নোটিশ ও বিনা নোটিশের মাধ্যমেই সাধারন মানুষকে অহেতুক উচ্ছেদ করে থাকে তা কারোর কাছে গ্রহনযোগ্য নয়। আমি হরিজন সম্প্রদায়ের প্রতিটি নেতাকর্মীদেরকে বলবো,আপনাদেও অধিকার আদায়ের জন্য প্রয়োজনে আপনারা কর্মবিরতির ডাক দেন তাহলেই দেখবেন সরকার প্রধানের টনক নড়বে।

বাংলাদেশ ডোম সমাজ উন্নয়ন কমিটির কেন্দ্রীয় সভাপতি ঈশ^র লাল বলেন,আমরা কি এ দেশের নাগরিক না ? যদি নাগরিক হয়ে থাকি তাহলে কেন আমাদেরকে বাসস্থান থেকে উচ্ছেদ করা হলো। রোহিঙ্গাদের জন্য পাকা বাসস্থানসহ খাবারের আয়োজন করে বিনামুল্যে অথচ আমরা এ দেশের নাগরিকরা বাসস্থান পাইনা। উল্টো আমাদেরকে পরিবার–পরিজনসহ উচ্ছেদ করে রাস্তায় নামিয়েছে। আমরা এ সমস্যা সমাধানের জন্য বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছি আমাদেরকে পুর্নবাসন করার জন্য। সেই চিঠির জবাব এখনও পর্যন্ত পাই নাই। তিনি আরও বলেন,মেয়র মহোদয় আমাদেরকে শান্তনা দিচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত উচ্ছেদকৃত পরিবারগুলো কাছে আসেননি। আবার তিনি চেয়ারে বসে তার কর্মকর্তাদেরকে বলছেন মিরনজিল্লা কলোনীর সবাইকে উচ্ছেদ করতে। তিনি আরও বলেন,নির্বাচনের সময় এমপি,মেয়র,চেয়ারম্যান,মেম্বাররা সবাই আসেন ভোটের জন্য। আর ভোট শেষ হলে তাদের কাউকেই পাওয়া যায়না। আমি সরকার প্রধানের কাছে অনুরোধ করবো অতিদ্রুত যেন মিরনজিল্লা কলোনী উচ্ছেদের পরিবর্তে সেখানে বসবাসরত প্রতিটি হরিজন পরিবারকে পুর্নবহাল করা হোক।

এছাড়া উপস্থিত ছিলেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক প্রতাপ লাল,টানবাজার সিটি কলোনী পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দসহ সাতগ্রাম ডোম সমাজ পঞ্চায়েত কমিটির সভাপতি–সাধারন সম্পাদকবৃন্দ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!