নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
অব্যাহতির আবেদন বেনজীরের, দুদকের না

অব্যাহতির আবেদন বেনজীরের, দুদকের না

প্রকাশিতঃ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আবেদন করেছেন। তবে তা নাকচ করে দিয়েছে দুদক।

দুদক সচিব খোরশেদা ইয়াসমীন জানান, গত ২১ জুন বেনজীর আহমেদ কমিশনে একটি চিঠি দেন। সেখানে তার স্ত্রী ও দুই মেয়ের নামে সম্পদ সম্পর্কে তাদের অবস্থান বর্ণনা করা হয়েছে। ওই চিঠিতে তিনি, এমনকি তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের সময় চাওয়া হয়নি। সেখানে বেনজীর নিজের অবস্থানও জানাননি।

বেনজীরের না আসার বিষয়ে আইন ও বিধি অনুযায়ী, পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমীন।

সূত্র জানায়, দুদক চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে বেনজীর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। পাশাপাশি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে এ পর্যন্ত ক্রোক ও ফ্রিজ করা সম্পদ সম্পূর্ণ বৈধ বলে দাবি করেন।

রোববার (২৩ জুন) বেনজীরকে জিজ্ঞাসাবাদের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তিনি দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হননি। এর আগে গত ৬ জুন বেনজীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। কিন্তু গত ৫ জুন আইনজীবীর মাধ্যমে দুদকের চেয়ারম্যান বরাবর আবেদন করেন বেনজীর।

জানা গেছে, আবেদনে তিনি বলেন, অভিযোগের বিষয়ে তার লিখিত বক্তব্য রয়েছে। সেই লিখিত বক্তব্য জমা দিতে দুই মাস সময়ের আবেদন করেন।

বেনজীরের আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক তাকে হাজির হতে ১৭ দিন সময় দিয়ে ২৩ জুন জিজ্ঞাসাবাদের সময় ধার্য করে। তবে জিজ্ঞাসাবাদে না এসে বেনজীর মূলত আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন বলে দুদক সূত্র জানায়।

দুদক সচিব খোরশেদা ইয়াসমিন রোববার (২৩ জুন) গণমাধ্যমকে বলেন, তিনি একটি লিখিত বক্তব্য দিয়েছেন আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে উপস্থিতির ব্যাপারে কিছু লেখেননি। সেখানে তার ও পরিবারের সম্পদ অর্জন সম্পর্কে অবস্থান তুলে ধরেছেন।

তার বক্তব্যে আপনারা সন্তুষ্ট কি না জানতে চাইলে তিনি বলেন, এটা এখনই বলা যাচ্ছে না। এটা পর্যালোচনা হবে, অনুসন্ধান টিম তার রিপোর্ট দেবে। সেই রিপোর্ট দেওয়ার সময় বাকি আছে।

বেনজীর লিখিত বক্তব্যে কী বলেছেন তা জানতে চাইলে সচিব বলেন, অভিযোগের বিষয়ে বেনজীর তার নিজের ও তার পরিবারের অবস্থান তুলে ধরেছেন। আমাদের অনুসন্ধানকারী দল এটা দেখছেন। চিঠিটা চেয়ারম্যান ও কমিশনার বরাবর দেওয়া হয়েছে। এটা আমাকে দেওয়া হয়নি। তিনি দেশে আছেন, কী নেই এই সংক্রান্ত কিছু চিঠিতে লেখেননি।

উপস্থিত না হয়ে বেনজীরের বক্তব্যে গ্রহণ করার সুযোগ আছে কি না জানতে চাইলে দুদক সচিব বলেন, এটা সম্পূর্ণ অনুসন্ধান টিমের এখতিয়ার। তারা স্বাধীনভাবে অনুসন্ধান করছেন। তার বক্তব্য গ্রহণ করা যায় কি না এটা অনুসন্ধান টিম সিদ্ধান্ত নেবে। টিম যে সুপারিশ করবে, তার ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নেবে। দুদক বিধিমালাতে শুনানির বিষয়ে বলা হয়েছে। একটা বর্ধিত সময় তাকে দেওয়া হয়েছে। সেই সময়টা আজ অতিক্রান্ত হয়ে যাবে। সে ক্ষেত্রে অনুসন্ধান দল সব কিছু বিবেচনা করবেন এবং কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

দুদক সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের জন্য আর সময় পাবেন না বেনজীর। এছাড়া দুদক আইনে সময় চেয়ে দ্বিতীয়বার আবেদন করার সুযোগ নেই। এমন পরিস্থিতিতে শিগগির তার ঠিকানায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানো হবে। এরপর ২১ কর্মদিবস এবং পরে সময়ের আবেদন করলে আরো ১৫ কর্মদিবস সময় পাবেন তিনি। তবে বিদেশে অবস্থান করায় বেনজীর যেমন দুদকের নোটিশ গ্রহণ করতে পারবেন না, তেমনি দুদকে সম্পদ বিবরণী দাখিলও করতে ব্যর্থ হবেন। সম্পদ বিবরণী দাখিল না করলে দুটি মামলা হবে।

জানা যায়, দুদকে সম্পদ বিবরণী দাখিল না করার জন্য হবে ‘নন–সাবমিশন’ মামলা, আর বেনজীর ও তার পরিবারের সদস্যদের যেসব অবৈধ সম্পদের তথ্য–প্রমাণ পাওয়া গেছে, তার ভিত্তিতে আরেকটি ‘অবৈধ (জ্ঞাত আয়বহির্ভূত) সম্পদ অর্জনের’ মামলা হবে। কমিশনের অনুসন্ধানকারী দল তার বিরুদ্ধে একাধিক মামলার প্রস্তুতি নিচ্ছে।

দুদক আইনে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১০ বছর এবং নন–সাবমিশন মামলায় তিন বছরের সাজার বিধান রয়েছে।

সুত্র: জাগো নিউজ

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!