নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে বিচার শালিসে সন্ত্রাসী হামলা দলিল লেখক গুলিবিদ্ধ

সোনারগাঁয়ে বিচার শালিসে সন্ত্রাসী হামলা দলিল লেখক গুলিবিদ্ধ

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিচার শালিসে প্রকাশ্য দিবালোকে দলিল লেখক মফিজুর রহমান রতনকে(৩৩) হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। শনিবার(২৯ মার্চ-২০২৪) বিকেল সাড়ে তিনটার দিকে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় গ্রাম্য শালিসে এ ঘটনা ঘটে। আহত দলিল লেখক মফিজুর রহমান রতন মহজমপুর উত্তর কাজীপাড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেন ভূইয়ার ছেলে। এ ঘটনায় বিচার শালিসে থাকা প্রত্যক্ষদর্শী মহজমপুর এলাকার কাজী আনোয়ার জানান,দলিল লেখক রতনের মায়ের নানীর বাড়ীর জমি নিয়ে মাঝেরচর জগন্নাদী এলাকার রাসেল আহম্মেদ খোকন গংদের সাথে বিরোধ চলে আসছিলো।আজ শনিবার বিকেলে ওই জমি নিয়ে গ্রাম্য শালিস বসে।সেখানে দলিল লেখক রতন উপস্থিত হলে পূর্ব পরিকল্পিত ভাবে পিস্তল ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে রাসেল আহম্মেদ খোকনের নেতৃত্বে রতনের ওপর হামলা চালায়।এসময় রাসেল আহম্মেদ খোকনের সহযোগী শাকিব রতনকে দাঁড়ালো দা দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।পরবর্তীতে খোকনের আরেক সহযোগী শাহিন রতনকে হত্যার উদ্দেশ্যে পিস্তল দিয়ে গুলি করে।এসময় রতন বাঁচার জন্য সরে গেলে তার ডান হাতে গুলিবিদ্ধ হয়।এছাড়া খোকনের আরেক সহযোগী মেহেদী ও অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসী রতনের ওপর হামলা চালায়। এসময় বিচার শালিসে উপস্থিত এডভোকেট কামরুল ইসলাম,আওয়ামীলীগ নেতা তাইজুদ্দীন তাজু,কাজী আনোয়ার,মোঃ ফারুক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ আতঙ্কিত হয়ে জীবনের ঝুঁকি নিয়ে আহত দলিল লেখক রতনকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় অভিযুক্ত রাসেল আহম্মেদ খোকনের কাছে জানতে ফোন করলে তার ব্যবহৃত মুঠোফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহত দলিল লেখক রতনের ভাই মো: মহসিন ভূইয়া।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম কামরুজ্জামান বলেন,জামপুরে মারামারি হয়েছে শুনেছি কিন্তু গুলিবিদ্ধ হয়েছে এমন কোন ঘটনা আমার জানা নেই।তারপরও আমি খোঁজ নিয়ে দেখছি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!