নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে ডাকাত মনুর মাদক সাম্রাজ্য!

সোনারগাঁয়ে ডাকাত মনুর মাদক সাম্রাজ্য!

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ১০ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। বর্তমানে ইউনিয়নগুলোর প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে মরণনেশা ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দী এলাকা। ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কাছে এই চেঙ্গাকান্দী গ্রামটি অবস্থিত হওয়ায় সহজেই ডাকাতি করে পালিয়ে যায় ডাকাতরা।এছারাও মাদক এর ব্যবসা চলছে প্রকাশ্যে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান,একাধিক মামলার আসামী মাদক ব্যাবসায়ি ও ডাকাত মনির হোসেন মনুর নেতৃত্বে চলে এ মাদক ব্যবসা ও ডাকাতি।

 

মাদক ব্যবসায়ী ও ডাকাত মনির হোসেন মনু উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দী গ্রামের নুর ইসলামের ছেলে।

 

জানা যায় মনুর নেতৃত্বে জাহাঙ্গীর, নাঈম, উজ্জ্বল, তার ভাগিনা শাওন ও সাগর চেঙ্গাকান্দী এলাকায় মাদকের অভয় অরণ্য গড়ে তুলেছেন। দেদারসে বিক্রি করছেন ফেনসিডিল ও মরণ নেশা ইয়াবা। এলাকাবাসী প্রতিরোধ করলেই নেমে আসে তাদের উপর অন্যায় ও অত্যাচার। এ মরণনেশা মাদকে দিন দিন এলাকার তরুণরা আসক্ত হচ্ছে। মাদক সেবনকারীদের উৎপাতে এলাকায় প্রতিনিয়ত বাড়ছে চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে ইদানিং কয়েকজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করলেও বন্ধ হয়নি মাদক ব্যবসা। বরং দিন দিন এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবনকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত যুবক ও তরুণরা যোগ দিচ্ছে মাদক সেবনের সাথে ব্যবসায়ও।

 

মাদকের পাশাপাশি সন্ধ্যা নেমে এলে তারা নেমে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি করতে,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটু যানজট হলেই দু তিনজনের একটি দল সুযোগ বুঝে প্রবাসীসহ সর্বস্তরের লোকদের অস্ত্রের মুখে সর্বস্ত লুট করে নেয় ।

 

এলাকাবাসী জানান এই চক্রটি এর আগে কুয়েত প্রবাসী এক লোকের কাছ থেকে ৬০ লক্ষ, চট্টগ্রামের এক লোকের কাছ থেকে ১ কোটি ১০ লক্ষ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এছাড়াও এক সেনাবাহিনীর সদস্য কে চাকু মেরে হত্যা করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ।

 

এমনকি প্রবাসীদের সাথে থাকা পাসপোর্ট সহ সব কিছু ছিনতাই করে নিয়ে যায়, সোনারগাঁ থানা সহ বিভিন্ন থানায় রয়েছে তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদকের মামলা। সোনারগাঁ থানা প্রশাসন এই অপকর্ম রুখতে না পারায় স্থানীয়রা হতাসায় দিন কাটাচ্ছে।

 

স্থানীয় থানা সূত্রে জানা গেছে, সোনারগাঁয়ে ৫৯৮ জন তালিকাভুক্ত মাদক কারবারি রয়েছেন। এর মধ্যে অনেকে আটক হলেও আইনের ফাঁক দিয়ে জামিনে

বেরিয়ে পুনরায় মাদকের কারবার করেন।

 

অভিযোগ উঠেছে, শুধু ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন নেতাই নন, মাদকের কারবার থেকে প্রতি সাপ্তায় মোটা অঙ্কের চাঁদা নিচ্ছে প্রশাসনের একটি অসাধু মহল। ওই অসাধু কর্তারা সরাসরি

মাদকে জড়িত হচ্ছেন না বা চাঁদার টাকা আদায় করছেন না। তাদের সোর্সেরা মাদক কারবারিদের কাছ থেকে চাঁদার টাকা আদায় করছেন। এতে অনেকটা

প্রকাশ্যে ও বেপরোয়াভাবেই চলছে চেঙ্গাকান্দি এলাকায় মাদকের কারবার। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!