নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
এএফপি’র রিপোর্ট // খুব কাছ থেকে গুলি মর্মান্তিক সংঘর্ষের ছবি প্রকাশ পাচ্ছে

এএফপি’র রিপোর্ট // খুব কাছ থেকে গুলি মর্মান্তিক সংঘর্ষের ছবি প্রকাশ পাচ্ছে

প্রকাশিতঃ

বার্তা সংস্থা এএফপি এক রিপোর্টে বলেছে, দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেয়া এবং আবার তা চালু হওয়ার পর লাখ লাখ বাংলাদেশি অনলাইনে ফিরেছেন। তারা নিজেদের ঘরের ভেতর বন্দি করে রেখেছিলেন। এ সময়ে তারা যেসব কথা শুধু শুনেছেন, তাদের অনেকে পুলিশের সেই ভয়াবহ দমনপীড়নের দৃশ্য দেখে স্তব্ধ। গত মাসে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ২০৬ জন নিহত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার মেয়াদে সরকারি চাকরিতে বিধির বিরুদ্ধে ছাত্রদের আন্দোলনে এটাই সবচেয়ে ভয়াবহ অস্থিরতা। নিহতদের মধ্যে কিছু পথচারী এবং কয়েকজন পুলিশ কর্মকর্তা আছেন। কিন্তু হাসপাতাল থেকে বলা হয়েছে, নিহতদের বেশির ভাগই মারা গেছেন পুলিশের গুলিতে। এক্ষেত্রে অতিরিক্ত শক্তি প্রয়োগ করার নিন্দা জানিয়েছে মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো এবং ইউরোপিয়ান ইউনিয়ন। ১১ দিন পর্যন্ত ইন্টারনেট বন্ধ ছিল। এ জন্য নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যকার সংঘর্ষের ফুটেজ সংবাদ ভিত্তিক সম্প্রচার মাধ্যমগুলোতে ছিল ব্যাপকভাবে অনুপস্থিত।

এরপর সচল করা হয়েছে ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক। এর আগে কী ঘটেছে সে সম্পর্কে ধারণা করতে পেরেছিলেন খুব কম মানুষই। যদিও এই অস্থিরতা শান্ত হয়েছে। কিছু তরতাজা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীদের ওপর গুলি করছে পুলিশ। ফলে এই সরকারের বিরুদ্ধে জনমনে ক্ষোভের জন্ম নিয়েছে। একজন যুবককে এক পুলিশ কর্মকর্তা গুলি করেছেন। তাকে অন্য একজন টেনে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এমন একটি শর্ট ক্লিপের জবাবে একজন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারী লিখেছেন, আমাদের ভাই ও বোনদের এভাবে কেমন করে হত্যা করছে পুলিশ?
ওই ফুটেজটি রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা যাত্রাবাড়ীরÑ বিষয়টি নিশ্চিত হতে সক্ষম হয়েছে এএফপি। সেখানে তিনজন প্রত্যক্ষদর্শী ভিডিওটি শনাক্ত করতে সহায়তা করেছেন। তারা সবাই প্রতিশোধ নেয়ার ভয়ে নিজেদের নাম-পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। ২০শে জুলাই অস্থিরতার চরম পর্যায়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক করার জন্য সরকার দেশ জুড়ে কারফিউ ঘোষণা দিয়ে সেনা মোতায়েনের ঘোষণা দেয়। এরপরই ওই ঘটনা ঘটে। তিন প্রত্যক্ষদর্শীর একজন বলেন, ভিডিওর ওই ব্যক্তি ১৮ বছর বয়সী ইমাম হোসেন তায়েম। তাকে অভিযুক্ত করেছে পুলিশ। কিন্তু গুলি করার আগে সে প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয়নি। ওই প্রত্যক্ষদর্শী বলেন, মাটিতে পড়ে যায় তায়েম। তারপর হামাগুড়ি দিয়ে সরে যাওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে দু’জন মানুষ সরে যান। কিন্তু একজন যুবক ফিরে গিয়ে তার বন্ধুকে টেনে সরানোর চেষ্টা করেন। তায়েমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার পিতা মইনুল হোসেন বলেন, পরের দিনই তিনি মারা যান। তায়েমের বড়ভাই তুহিন বলেন, তায়েম কোনো বিক্ষোভকারী ছিল না। কারফিউ’র বিরতির সময় সে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করছিল।  ফেসবুকে পোস্ট দেয়ার পর তায়েমের এই ভিডিও দেখেছেন কমপক্ষে ৫ লাখ মানুষ। ৬০ সেকেন্ডের এই ভিডিওক্লিপের শেয়ার হয়েছে হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য প্ল্যাটফরমে।
কিছু দিন আগে রামপুরা থেকে ধারণ করা আরেকটি ভিডিও যাচাই করেছে এএফপি। এতে দেখা যায়, একটি নির্মাণাধীন ভবনে পালিয়ে আত্মরক্ষার চেষ্টাকারী এক যুবককে খুব কাছ থেকে গুলি করছে পুলিশ। প্রত্যক্ষদর্শীর মতে, ওই ব্যক্তি ভবনটিতে উঠে পালাতে চেয়েছিলেন। ফেসবুকে এই ভিডিও ক্লিপটি দেখেছেন কমপক্ষে ২০ লাখ মানুষ। ফেসবুকের একজন ব্যবহারকারী এটা দেখে কমেন্টে লিখেছেন, ‘এই ভিডিও দেখে কতোবার কেঁদেছি জানি না। আমি এখনো কাঁদছি। একটি স্বাধীন দেশে এটা হতে পারে না।’
১৫ বছরের শাসনকালে বিরোধী দলগুলোকে একপেশে করে ফেলা এবং নিষ্ঠুরভাবে ভিন্নমতকে দমন করার অভিযোগে সরকারকে দায়ী করেছে অধিকার বিষয়ক গ্রুপগুলো। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স-এর প্রেস ফ্রিডম সূচকে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৫ নম্বরে। এই অবস্থান রাশিয়ার নিচে এবং সৌদি আরবের উপরে। গত মাসের অস্থিরতার সময়ে প্রায় দুই কোটি মানুষের এই মেগাসিটির মানুষ তাদের ঘরের ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। কিন্তু টেলিভিশনে তা ভয়াবহভাবে সেন্সর করার ফলে তা ছিল অনুপস্থিত। বিশৃঙ্খলাকারীদের ওপর পুলিশি জবাব দেখানো হয়নি বললেই চলে। পক্ষান্তরে তারা প্রচার করেছে বিক্ষোভকারীদের দেয়া অগ্নিসংযোগ ও ভাঙচুরের দৃশ্য। ছবি, ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য পর্যালোচনা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দেখতে পেয়েছে যে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে অনেক স্থানে ‘বেআইনি’ শক্তি প্রয়োগ করেছে পুলিশ। পুলিশি অভিযানের নিন্দা জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিচার করার আহ্বান জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে জোসেপ বোরেল বলেন, বিক্ষোভকারী ও অন্যদের বিরুদ্ধে আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষ অতিরিক্ত এবং প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনেক ঘটনার পূর্ণাঙ্গ জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তবে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের কথা সপ্তাহান্তে প্রত্যাখ্যান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, নিরাপত্তা রক্ষাকারীরা চরম ধৈর্য দেখিয়েছেন। সরকারি ভবনগুলোতে হামলা ঠেকাতে প্রয়োজন হয়েছে যখন, শুধু তখনই গুলি করেছে। যখন তারা দেখেছেন সম্পত্তি সুরক্ষিত করা যাচ্ছে না, তখন গুলি করতে বাধ্য হয়েছে পুলিশ।

 

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!