নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে দুই চেয়ারম্যানের বাড়িসহ হামলা ভাংচুর নগদ টাকা, গরু ও মালামাল লুট

সোনারগাঁয়ে দুই চেয়ারম্যানের বাড়িসহ হামলা ভাংচুর নগদ টাকা, গরু ও মালামাল লুট

প্রকাশিতঃ

সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ও বারদী ইউপি চেয়ারম্যানের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও যুবলীগ নেতার অফিসসহ বিভিন্ন স্থানে রাতের আধারে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, নগদ টাকা এবং খামারের গরুসহ বিভিন্ন মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে।

 

শুধু ভাংচুর লুটপাটই নয় এক চেয়ারম্যানের বাড়ির ভাড়াটিয়াদের বের করে দিয়ে সেখানে নিয়ন্ত্রণও নিয়েছে তারা। বিএনপির এমন তান্ডবের কারণে এলাকা ছাড়া হচ্ছেন আওয়ামী নেতা কর্মীরা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনা গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর সোনারগাঁয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ নেতা কর্মীদের বাড়ি ঘরে হামলা চালানো শুরু করে স্থানীয় বিএনপি ও জামাতের নেতা কর্মীরা। এদিন সন্ধ্যার দিকে পিরোজপুরের মেঘনা প্রতাপেরচর এলাকায় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুমের বাড়ি ও তার ছোট ভাই উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের ব্যবসায়ীক অফিসে একযোগে হামলা চালায় স্থানীয় বিএনপি নেতা আশরাফ প্রধানের নেতৃত্বে তার ভাই শাহাবুদ্দিন, হাসেম প্রধান, আলামিন, রিফাতসহ তাদের লোকজন। তারা যুবলীগ নেতা আবু সাঈদের অফিস ভাংচুর করে নগদ টাকা, এসি, টিভি, ফ্রিজ ও চেয়ার টেবিল নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ৯ লাখ টাকার ক্ষতিসাধন করে। তাছাড়া চেয়ারম্যান মাসুমের বাড়ি থেকে ৩৫ টি ভাড়াটিয়া তাৎক্ষনিক নামিয়ে দিয়ে সেই বাড়ি ও যুবলীগ নেতার অফিস নিজেদের নিয়ন্ত্রণে নেয় হামলাকারীরা। তারা চেয়ারম্যানের ম্যানেজার মোহাম্মদ আলীকেও হুমকি দিয়ে এলাকা ছাড়া করেছে বলে অভিযোগ রয়েছে। এই বিষয়ে জানতে শাহাবুদ্দিন প্রধানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি চেয়ারম্যাকে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে ফোন রেখে দেন। অপরদিকে বারদী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল ও তার ছোট ভাই আমিনুলের বাড়ি ভাংচুর করে ঘর থেকে নগদ দুই লাখ টাকা, ল্যাপটপসহ মালামাল নিয়ে যায় এবং কয়েকটি দোকানভাংচুর করে স্থানীয় বিএনপির কর্মী সমর্থকরা।

 

এদিকে হামলাকারীদের তান্ডবের কারণে আতঙ্কে উক্ত দুই চেয়ারম্যানসহ আওয়ামী নেতারা এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন। এছাড়াও আত্মরক্ষায় এলাকা ছাড়া হচ্ছেন আরো আওয়ামী নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!