নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
মুসলিমনগর কেএম স্কুলের শিক্ষকদের মারধর ঘটনার প্রতিবাদে ক্লাস বর্জন

মুসলিমনগর কেএম স্কুলের শিক্ষকদের মারধর ঘটনার প্রতিবাদে ক্লাস বর্জন

প্রকাশিতঃ

শিক্ষার্থীরাও ক্লাস বর্জন করে মানববন্ধনের ঘোষনা
ষ্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারনে সারাদেশে সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করেছিলো হাসিনার সরকার। গত ৫ আগষ্ট সরকার সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান চালুর নির্দেশ দেন। ৬ আগষ্ট শিক্ষক শিক্ষার্থীরা স্কুলে গেলে সকাল ১০টায় এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেনের নেতৃত্বে সরদার বাড়ির বড়গ্রুপ শিক্ষকদের হুমকী দিয়ে স্কুল থেকে জোড় করে বের করে দেয়। প্রধান শিক্ষক,সহকারী প্রধান শিক্ষক,শিক্ষক প্রতিনিধি মাহবুব কামাল,আসাদউল্লাহ ও রাবেয়া খাতুনকে স্কুলে ঢুকলে মেরে হাত-পা ভেঙ্গে দেয়ার হুমকী দেয় এবং অকথ্য ভাষায় গালাগাল করে। শিক্ষকরা চলে যাওয়ার সময় আনোয়ার হোসেন নামে আরেক বিএনপি নেতা মাহবুব কামালকে শারীরিকভাবে লাঞ্চিত করে স্কুলে না ঢোকার হুমকী প্রদান করে।
মাহবুব কামলা জানায়,এর পর আমি সকাল সাড়ে ১০টায় স্থানীয় একটি সেলুনে চুল কাটাতে গেলে স্কুলের প্রতিষ্ঠাতা ও জমিদাতা মরহুম কাজী আবদুল মজিদ সাহেবের ছেলে আলামিন, আলী সরদারের ছেলে নাসিরউদ্দিন রনি তাদের দলবল নিয়ে আমাকে শারীরিকভাবে নির্যাতন করে নিজ গ্রাম ছাড়তে বাধ্য করে।
নিজ বাড়িতে যেতে না পেরে বিসিকে প্রায় দুইঘন্টা ঘুরাঘুরি করে আবার সাড়ে ১২টায় নিজ বাড়িতে অসুস্থ্য মা দেখতে যাওয়ার সময় কাশেম বাহিনীর সামনে পড়ে যাই। তখন উক্ত আলামিন,নাসিরউদ্দিন রনি,কাশেমের ছেলে সানিম,নোয়াব আলীর ছেলে সালমান,সোবহান সরদার ছেলে সফিকসহ প্রায় ১৫/২০ জন একত্রিত হয়ে লাঠিসোঠা দিয়ে মির্মমভাবে মারধর করে। এ সময় আমি মাথা ঘুরে পড়ে গেলে নাসিরউদ্দিন রনি রাস্তার পাশে থাকা চায়ের দোকান থেকে গরম পানি এনে আমার গায়ে ঢেলে দেয়। আমার বাড়ির লোকজন এসে আমাকে উদ্ধার করে প্রথমে নগরীর ২০০ শষ্যা হাসপাতালে পরে নারায়ণগঞ্জ ৩শ শষ্যা হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করায়। এসময় তাদের আঘাতে আমার মাথায় ও বুকে প্রচন্ড আঘাত পাওয়ায় এক্সরে ও সিটি স্ক্যান করাতে হয়।
তিনি আরও বলেন,গত ৩০ জুন সরদার বাড়ির কাশেম সভাপতি নির্বাচনে পরাজিত হলে ঐদিন তারা হামলা চালিয়ে স্কুল ভাংচুর করে এবং প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিদের না পেয়ে অন্যান্য শিক্ষকদের উপর হামলা চালায়। এবং একজন শিক্ষককে মেরে গুরুতর আহত করে। পুনরায় আবার সরকার পতনের পর নির্বাচনে হেরে যাওয়ার ক্ষোভে আমার উপর এ নির্মম হামলা চালায়। আমরা চার শিক্ষক স্কুলে ঢুকতে পারছিনা।
এ বিষয়ে আমি এনায়েতনগর ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন সাহেবকে সব ঘটনা জানাই। তিনি কাশেম বাহিনীর লোকজনকে স্কুল ও শিক্ষকদের উপর কোন রকম অপ্রীতিকর কিছু না ঘটাতে নির্দেশ দিলেও তারা মানেনি। বর্তমানে অন্যান্য শিক্ষকরা এ ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ক্লাস বর্জন করেছেন। তারা প্রশাসনিক কর্মকর্তা ও সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষন করেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!