নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লা থানায় ৭০% পুলিশ ফিরেছে ,বাকিরাও ফিরছে শীঘ্রই -ওসি নূরে আযম

ফতুল্লা থানায় ৭০% পুলিশ ফিরেছে ,বাকিরাও ফিরছে শীঘ্রই -ওসি নূরে আযম

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, শিক্ষার্থীদের মৃত্যু, পুলিশ সদস্যদের মৃত্যু ও থানা পুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে গত ৬ আগষ্ট থেকে দেশের প্রতিটি থানার কার্যক্রম বন্ধ থাকলেও আবারো পুলিশ সদস্যরা ফিরতে শুরু করেছে স্ব স্ব থানাগুলোতে। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীতে বিভিন্ন থানায় হামলা, ভাংচুর ও পুলিশ সদস্যদের হত্যার ঘটনার পর ফতুল্লা মডেল থানারও পুলিশি কার্যক্রম বন্ধ করে দেয় পুলিশ। সেনাবাহিনীর উপস্থিতিতে থানায় ফিরতে শুরু করেছে ফতুল্লা থানার পুলিশ সদস্যরা। ইতিমধ্যে ৭০% পুলিশ সদস্য থানায় নিজ কর্মস্থলে যোগদান করেছেন বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম। খুব শীঘ্রই বাকি সদস্যরাও থানায় ফিরে আসবে বলেও জানান তিনি।
ফতুল্লা থানার পুলিশ সদস্যরা ফিরে আসা এবং থানার স্বাভাবিক কার্যক্রম নিয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরে আযম জানান,আমাদের আইজিপি স্যারের নির্দেশে ইতিমধ্যে ফতুল্লা থানায় ৭০% পুলিশ সদস্য ফিরে এসেছে। বাকিরাও চলে আসবে। আপনেরা জানেন আন্দোলনের পরবর্তী ঘটনায় আমাদের অনেক সদস্য আহত ও নিহত হয়েছে। আমাদের পুলিশের যে স্বাভাবিক কার্যক্রম জনগনের সেবা দেওয়া সেটা দিতে পারছি না। সে জন্য আমরা নিজেরাই দুঃখিত। আমাদের হয়তো একটু সময় লাগছে । কিন্তু আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি অচিরেই যে সেবা প্রত্যাশী জনগনকে সেবা দেওয়ার।
নূরে আযম আরো বলেন,পুলিশ জনগনের বন্ধু।আমরা জনগনের বন্ধু হিসেবেই থাকতে চাই। আমরা ন্যায় বিচারের পক্ষেই থাকবো। যেভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা লাভ করা যায় আমরা সে পথেই থাকবো। যারা যে ধরনের অপরাধ করছে সে ধরনেরই শাস্তি পাবে। আপনেরা একটু ধৈর্য ধরুন আমরা আপনাদের পাশে ছিলাম, আপনাদেই পাশে থাকবো হয়তো আমাদের একটু সময় লাগছে।
উল্লেখ্য যে, বৈষম্য বিরোধী আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে শিক্ষার্থীরা অংশ নেয়। যা ৯ দফা আন্দোলন থেকে পরবর্তী এক দফা আন্দোলনে চলে আসে শেখ হাসিনার পদত্যাগ। এতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ,র‌্যাব ও যৌথ বাহিনী। সারাদেশে অনেক শিক্ষার্থী নিহত ও আহত হয়। শুধু শিক্ষার্থীরাই না অনেক পুলিশ সদস্যও নিহতের ঘটনা ঘটে। একই সাথে দেশের বিভিন্ন থানায় ভাংচুর ও অগ্নিসংযোগ সহ থানায় দায়িত্বরত পুলিশদের উপর হামলা চালিয়ে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা ও আগুনে পুড়িয়ে ফেলে। এঘটনা কেন্দ্র করে ৫ আগষ্ট সরকার পদত্যাগ করার পরই বিভিন্ন থানাগুলোতে ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তকারীরা। এতে অনেক পুলিশ সদস্যদের প্রান হারায়। অনেক পুলিশ সদস্য নিজের জীবনের নিরাপত্তার জন্য থানা ছেড়ে চলে যায় এবং অনেকে থানা ত্যাগ করে।
ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীতে বিভিন্ন থানায় হামলা, ভাংচুর ও পুলিশ সদস্যদের হত্যার ঘটনার পর দেশব্যাপী পুলিশি কার্যক্রম বন্ধ করে দেয় পুলিশ। আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ হত্যাসহ সকল পুলিশি স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের চিহ্নিত করে অতিদ্রুত বিচারের আওতায় আনতে হবে, নিহত পুলিশ সদস্যদের পরিবারকে এককালীন ও আহত সদস্যদেরও আর্থিক ক্ষতিপূরণ প্রদান, পুলিশ বাহিনীকে কোনও দলীয় সরকার রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে পারবে না সেজন্য স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে সহ মোট ১১ দফা দাবীতে কর্মবিরতি ঘোষনা দেয় পুলিশ সদস্য। তবে পুলিশের নতুন আইজি ময়নুল ইসলামের নির্দেশে থানায় ফেরা শুরু করেছেন কর্মবিরতি দেওয়া পুলিশ সদস্যরা। ইতোমধ্যে দেশের ৫৮৩টি থানায় কার্যক্রম শুরু করেছেন পুলিশ সদস্যরা।
অন্যদিকে নতুন সরকার ক্ষমতায় আসায় দেশের পরিস্থিতির স্বাভাবিক হবার পাশাপাশি পুলিশ সদস্যরাও যেন থানাগুলোতে ফিরে তার জন্য নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী বৃহস্পতিবারের মধ্যে সকল পুলিশ সদস্যদের চাকুরীতে যোগদানের নির্দেশ দিয়েছেন উপদেষ্টা। বৃহস্পতিবারের মধ্যে যে সকল পুলিশ সদস্য চাকুরী যোগদান না করবে তাদের চাকুরী থেকে বহিষ্কার করা হবে বলে তিনি এটারও নির্দেশ দেন।
এদিকে পুড়িয়ে ফেলা থানাগুলোও পরিষ্কার করে স্বাভাবিক কাজ করার অবস্থায় ফিরে আনছে শিক্ষার্থীরা। এছাডাও ডাকাতের উৎপাত বৃদ্ধি পাওয়ায় শিক্ষার্থী ও সাধারণ জনগন মিলে পাহারা ও ট্রাফিক কাজের দায়িত্ব নেন শিক্ষার্থীরা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!