নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
৬ দফা দাবীতে ডিসি’র কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মারকলিপি

৬ দফা দাবীতে ডিসি’র কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মারকলিপি

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ছয় দফা দাবীতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের বরাবর স্মারকলিপি প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ।
১৪ই আগষ্ট বুধবার দুপুর সাড়ে ১২ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
১৮ আগস্ট এর মধ্যে আন্দোলনে শহীদ ও আহতদের সঠিক তালিকা প্রকাশ, এই সময়ের মধ্যে জেলা প্রশাসকের উদ্যোগে আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত, আন্দোলনে শহীদদের পরিবারের জন্য যৌক্তিক ক্ষতিপূরণের ব্যবস্থা, নারায়ণগঞ্জের শহীদদের স্মরণে জেলা ও উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থানে ‘স্মৃতি স্তম্ভ ও নাম ফলক’ তৈরি, অনতিবিলম্বে প্রতিটি হত্যাকান্ডের সঠিক তদন্ত ও হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং জেলার প্রাণকেন্দ্রে হতাহত ও লড়াইয়ের স্মৃতি সংরক্ষণে একটি সংগ্রহশালা তৈরি করতে হবে এই ছয় দফা দাবীতে জেলা প্রশাসক বরাবর নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক ফারহানা মানিক মুনা।
স্মারকলিপি প্রদানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান। এছাডাও জেলার অন্যান্য সমন্বয়ক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ সিভিল সার্জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আশ্বস্ত করেন তারা সর্বোচ্চ দিয়ে আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যবস্থা সহ আহত ও নিহতের সংখ্যা নিশ্চিত এবং তাদের ক্ষতিপূরণ এর ব্যবস্থা করবেন। একই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে অনুরোধ জানান তাদের ব্যানার ব্যবহার করে অন্য কেউ যেন অপরাধ সহ কোন চাঁদাবাজি করতে না পারে তার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেক সদস্যদের সজাগ থাকার কথা বলেন।
উল্লেখ্য যে, সরকারি চাকরিতে কোটা প্রথার যৌক্তিক সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন সময়ের প্রয়োজনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রূপ নেয়। এই আন্দোলনে ঢাকা সহ বিভিন্ন জেলার জীবনের বিনিময়ে ৫ আগষ্ট বাংলাদেশের ছাত্র-জনতা স্বৈরাচারী সরকারকে উৎখাত করে। অন্যান্য জেলায় নিহত ও আহতের সংখ্যা জানা গেলেও নারায়ণগঞ্জ জেলায় এখন পর্যন্ত এর সংখ্যা জানা যায় নাই। গত ৬ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষের মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিছু সুনিদিষ্ট দাবি জানানো হয়। কিন্তু সেসব দাবি পূরণের বিষয়ে কোন দৃশামান ভূমিকা পালন করেনি জেলা প্রশাসক। এটা যেমন দুঃখের তেমনি লজ্জার। বিষয়টি নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের ক্ষুব্ধ করেছে। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ জেলায় হতাহতদের বিষয়ে ছয় দফা দাবি পেশ করেছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!