নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
শিক্ষার্থীদের গ্রাফিতি ‘ক্ষমতা নয়, সমতা চাই’

শিক্ষার্থীদের গ্রাফিতি ‘ক্ষমতা নয়, সমতা চাই’

প্রকাশিতঃ

‘ক্ষমতা নয়, সমতা চাই’ সোনারগাঁ পৌরসভার শহীদ মজনু পার্কের দেয়ালে এমন একটি গ্রাফিতি দৃষ্টি কাড়ছে সকলের। এ যেন ধনী-গরীব, ছোট-বড়, ছাত্র-শিক্ষক সহ বাংলাদেশের আপামর জনসাধারনের মনের কথা দৃষ্টিনন্দন গ্রাফিতির মাধ্যমে তুলে ধরেছে শিক্ষার্থীরা। কেউ আর ক্ষমতার নির্মম নির্যাতনে পৃষ্ট হতে চায় না, সকলের চাওয়া সমতার সাম্যে নতুন দেশের প্রত্যাশা। সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার বদলের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দেয়ালগুলোর রূপও। উপজেলা ও পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টের দেয়ালে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ও সোনারগাঁ পৌরসভার, শহীদ মজনু পার্ক, টিপুরদি, উপজেলা চত্বর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালসহ বিভিন্ন এলাকার দেয়ালে শোভা পাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদের আঁকা রঙিন প্রতিবাদী গ্রাফিতি। চলতি মাসের ৬ তারিখ থেকে শুরু হয়ে এসব গ্রাফিতি আঁকা চলমান আছে।

দেয়ালে দেয়ালে নেই কোনো রাজনৈতিক দলের শ্লোগান। কিংবা দলীয় নেতাদের পোস্টার। সব সড়কের গুরুত্বপূর্ণ দেয়ালে ঠাঁই করে নিয়েছে আবেগের প্রতিবাদের রঙিন গ্রাফিতি ও দেয়াল লিখন। সেখানে জায়গা করে নিয়েছে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবিক এক দেশ গড়ার আওয়াজ। পথচারী থেকে শিক্ষার্থী সবার নজর কাড়ছে এসব গ্রাফিতি।

বিদ্রোহী কবি কাজি নজরুলের ‘বল বীর চির উন্নত মম শির’, ‘নতুন বাংলায় আপনাকে স্বাগত’, ‘এ বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই’, এছাড়া আরবী ক্যালিওগ্রাফীও ঠাঁই পেয়েছে দেয়ালে।

মুষ্টিবদ্ধ হাত, আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে প্ল্যাকার্ড, শাসকের রুদ্ধদ্বার থেকে বন্দিদের আনতে লেখা হয়েছে, ‘কারার ঐ লৌহ কপাট’ অঙ্কিত আরেকটি গ্রাফিতি একই এলাকায় জায়গা করে নিয়েছে। গুলিবিদ্ধ শিক্ষার্থীর আর্তনাদ সহ সাম্প্রদায়িক সম্প্রীতির অনেক গ্রাফিতি সহ বাংলাদেশ সংস্কৃতির প্রতিচ্ছবি, বাউল, ‘মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসী’।

শিক্ষার্থী মুনিয়া জান্নাত মিহা জানান, ক্ষমতা নয় সমতা চাই, এটি শুধু গ্রাফিতিই নয় এটি সাম্যবাদ এবং বৈষম্যবিরোধী নতুন এক বাংলাদেশ গড়ার শ্লোগান। আমি চেষ্টা করছি আমার আর্টের মাধ্যমে সমাজের সুন্দর দিকগুলো ফুটিয়ে তোলার। আমরা নারী-পুরুষ নির্বিশেষে সব ধরনের ক্ষমতায় সমতা চাই। এ ছাড়া তরুণদের মধ্যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটাতে হবে। আধুনিক যুগে নতুন ধ্যান-ধারণা ও সম্প্রীতির রাজনীতি প্রত্যাশা করব অন্তবর্তীকালীন সরকারের কাছে।

শিক্ষার্থী তুহিন, মীম, জুথী, ফাহাদ, জয়, আমেনা, তৃষা ও সামিরা জানান, আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০ জন শিক্ষার্থী গ্রাফিতি আঁকছি। ২০২৪-এর ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন একটি স্বাধীনতা আমরা পেয়েছি। এর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। সবকিছু স্মরণীয় করে রাখবে দেয়ালের এই গ্রাফিতি। আমরা একটি অসাম্প্রদায়িক ও নিয়মতান্ত্রিক বাংলাদেশ চাই।

কবি সাহেদ কায়েস বলেন, গ্রাফিতির মাধ্যমে তরুনদের নব জাগরণ ও বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশের হাতছানী দিচ্ছে। বর্তমানে যিনি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন, তিনি শান্তিতে নোবেল জয়ী বাংলাদেশের একমাত্র বিশ^নন্দীন প্রজ্ঞাবান নেতা। ‘ক্ষমতা নয়, সমতা চাই’ আমরা তাঁর কাছে এ শ্লোগানের বাস্তবায়ন আশা করতেই পারি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!