নারায়ণগঞ্জ | | |
  সর্বশেষঃ
মাসদাইরে সফি খন্দকারের গ্যারেজে জুয়ারবোর্ড,নিয়ন্ত্রন কর্তা রিফাত-রসা!!
ফতুল্লা থানার পিছনে ওয়াকওয়ে’টি জুয়ারী ও মাদক সেবীদের নিরাপদ আস্তানা!
আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা
সৈয়দপুর আলআমিন নগরে মিজান-রাতুল-ইমন-আজিজগংদের মাদকের হাট!
ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মোস্তাকিম গ্রেফতার
সাবেক হুইপ বাবুর এপিএস গ্রেফতার
জেল হত্যা দিবস: যেভাবে খুন করা হয় জাতীয় চার নেতা
আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে কর্মশালা
সেহাচর সপ্রাবি’র কমিটি গঠন; সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি মনির 
রাসেল হত্যা মামলা: শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
কাশ্মীর গ্রুপে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার-৫, তামা-পিকআপ-টাকা উদ্ধার
সৈয়দপুর আলআমিন নগরে মিজান-রাতুল-ইমনগংদের মাদকের হাট!
এবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে পোশাক শ্রমিকদের অবরোধ
পথ চলা শুরু হলো প্রিয় নারায়ণগঞ্জ ডট কমের
ফতুল্লায় জসিমগংদের বিরুদ্ধে ওয়ারিস সম্পত্তি দখলের অভিযোগ
মশক নিধন দিবসে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান 
মামুন ডাকাত গ্রেপ্তার: বেরিয়ে এলো সাবেক কাউন্সিলর জোহার আঁতাত ও পৃষ্ঠপোষকতার চাঞ্চল্যকর তথ্য
আমতলীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
বক্তাবলীতে মেসির ঘরে আগুন, নেভাতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার মুজাহিদ
সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার-২৩
মানবসেবার পরিকল্পনা নিয়ে রেড ক্রিসেন্ট নির্বাচনে রিয়াদ মোহাম্মদ চৌধুরী
আমতলীতে ঝুঁকিপূর্ণ খেকুয়ানী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
শেরপুরের শ্রীবরদী সীমান্তে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
আমতলীতে সাত মামলার আসামি চম্পা গ্রেপ্তার
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফতুল্লায় খসরু-মজিবরের ছত্রছায়ায় নাদিম-সোহেলের রমরমা মাদক ব্যাবসা
বকশীগঞ্জে যুবদলের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা
সোনারগাঁয়ে বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, আটক ৩
পুলিশের বিশেষ অভিযানে বিপুল মাদকসহ গ্রেপ্তার ৮৫
Next
Prev
প্রচ্ছদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ১৫ জনকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ১৫ জনকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ জেলার আহত ছাত্র-জনতার মধ্যে ১৫ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
২১ আগষ্ট বুধবার দুপুর ১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সহায়তা প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের আয়োজনে ও সমাজকল্যান কমিটির অর্থায়নে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক আহত ছাত্র-জনতার মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ সাকিব আল রাব্বী, সমাজসেবা অধিদফতরের নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক মোঃআসাদুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক ফারহানা মানিক মুনা,সাইফুল ইসলাম, ফয়সাল আহমেদ রাতুল, সাইদুর রহমান, সহ-সমন্বয়ক লুবনা আক্তার সহ আহতদের পরিবারের সদস্যরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার মধ্যে আর্থিক সহায়তা পেয়েছেন বন্দরের মুসাপুরের (শ্রমিক) জুম্মান, আর.পি.সাহা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রায়হান, তোলারাম কলেজের ছাত্র সাইফুল ইসলাম, ফতুল্লার ইসদাইরের (শ্রমিক) মোহাম্মদ সুমন, খানপুরের (শ্রমিক) ফাহিম, ফতুল্লার এনায়েতনগরের (শ্রমিক)সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র আলী হোসেন, ফতুল্লার কায়েমপুরের (শ্রমিক) আব্দুল সালাম মুন্না, চানমারির (শ্রমিক) মোঃরাজু, সরকারি তোলারাম কলেজের ছাত্র সাগর মাহমুদ, খানপুরের জুবায়ের আহমেদ সাজিদ, চানমারির রিকশাচালক আব্দুস সালাম, ফতুল্লা স্টেশনের মোঃ জুবায়ের হোসেন, বার একাডেমীর ছাত্র মোঃসুমন ও নাজিমউদ্দিন ভূইয়া কলেজের শিক্ষার্থী ইয়ামিন। সকলকে পনের হাজার করে টাকা প্রদান করা হয়।
এসময় আসাদুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছে তাদের পূর্ণাঙ্গ একটা তালিকা আমাকে দিলে আমরা মন্ত্রণালয়ে পাঠাবো তাহলে তোমাদের জন্য আর্থিক সাহায্যের একটা প্রস্তাব প্রণয়ন করা সম্ভব হবে। বর্তমান আমার কাছে যা ছিলো তার সাথে জেলা প্রশাসকের সহায়তা প্রাথমিকভাবে তোমাদের ক্ষতিপূরণ সহায়তার জন্য এই যথাসামান্য একটি আর্থিক সাহায্য করেছি। যাদের হাত বা পা হারিয়েছে তারাও আমাদের অফিস চানমারী ফরিদা ভবনে ওখানে গিয়ে একটা দরখাস্ত করলে আমরা প্রতিবন্ধী ভাতার একটা ব্যবস্থা করে দিবো এবং দ্রুত যাতে পাই তারও ব্যবস্থা করে দিবো।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!