নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
দুদকের অনুসন্ধান// দেশ-বিদেশে বিপুল সম্পদ নজরুল ইসলাম বাবুর

দুদকের অনুসন্ধান// দেশ-বিদেশে বিপুল সম্পদ নজরুল ইসলাম বাবুর

প্রকাশিতঃ

ক্ষমতার অপব্যবহার, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থসম্পদের মালিক হয়েছেন সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু। নামে-বেনামে দেশে-বিদেশে রয়েছে তাঁর সম্পদ, যা বৈধ আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য।

এর আগে নজরুল ইসলাম বাবুকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে দুই দফা অব্যাহতি দেওয়া হলেও ক্যাসিনোর সঙ্গে যুক্ত হয়ে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান অব্যাহত রেখেছে দুদক।

২০০৮ সালে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামী লীগ থেকে প্রথম এমপি হন নজরুল ইসলাম বাবু। এর পরই তাঁর স্থাবর-অস্থাবর সম্পদ বাড়তে থাকে। মালয়েশিয়ায় তাঁর বাড়ি-প্লট এবং স্ত্রী সায়মা ইসলাম ইভার নামে ব্যবসা প্রতিষ্ঠান থাকার তথ্য পেয়েছে দুদক।

চারবারের এমপি নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে  ২০১৯ সাল থেকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে আসছিল দুদক। তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ জমা পড়ে দুইবার। নানাভাবে তদবির করে তিনি সেই অভিযোগের অনুসন্ধান থামিয়ে দেন। একই বছর দুদক ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে। এতে নজরুল ইসলাম বাবু ও তাঁর স্ত্রী সায়মা ইসলামের নাম আসে। দুদক এই অভিযোগ অনুসন্ধান করে একটি প্রতিবেদন তৈরি করেছে। অনুসন্ধানে দুদক নজরুল ইসলাম বাবু ও তাঁর পরিবারের বিপুল স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পেয়েছে, যা তাঁর বৈধ আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়।

রাজধানীতে রয়েছে ফ্ল্যাট 
দুদকের প্রতিবেদন অনুযায়ী, নজরুল ইসলাম বাবুর রাজধানীর গুলশান-১ এর ১৫ নম্বর রোডের ১ নম্বর প্লটের র‍্যাংগস ওয়াটার ফ্রন্ট ভবনে একটি ফ্ল্যাট রয়েছে। ৩,২৩৮ বর্গফুটের ফ্ল্যাটটির দাম ৮ কোটি টাকা। তবে বাবু তাঁর হিসাব বিবরণীতে এটির দাম দেখিয়েছেন ৮১ লাখ টাকা। এ ছাড়া, সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালের পাশে হাফিজ টাওয়ারে তাঁর একটি ফ্ল্যাট রয়েছে, যেখানে থাকেন তাঁর বোন শিরিনা আক্তার। ২১৭০ বর্গফুটের ফ্ল্যাটটির দাম ২ কোটি ৭২ লাখ টাকা। শান্তিনগরের ৮৮ ইস্টার্ন পেয়ার ভবনেও তাঁর একটি ফ্ল্যাট রয়েছে, যার দাম অন্তত ১ কোটি ৮০ লাখ টাকা।
এ ছাড়া, ঢাকার পূর্বাচলে রাজউকের ১০ কাঠার প্লটের মালিক নজরুল ইসলাম বাবু, যার দাম ৪ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে তাঁর কয়েক কোটি টাকা বিনিয়োগ রয়েছে বলে জানা যায়। গুলিস্তান শপিং কমপ্লেক্সে স্টার ট্রেডিং করপোরেশনে তাঁর বিনিয়োগ রয়েছে ৯৫ লাখ টাকা।

সোনারগাঁ ইউনিভার্সিটির ট্রাস্টি
নজরুল ইসলাম বাবু ও তাঁর স্ত্রী ঢাকার গ্রিনরোডে সোনারগাঁ ইউনিভার্সিটির ট্রাস্টি। এই ইউনিভার্সিটিতে তাদের শেয়ার ২৫ শতাংশ।

আড়াইহাজারে দুই ডুপ্লেক্স বাড়ি 
আড়াইহাজার সদরে কৃষ্ণপুরা মৌজায় নজরুল ইসলাম বাবুর একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যার দাম ২ কোটি ৪৫ লাখ টাকা। এ ছাড়া, বাজবী মৌজায় তাঁর আরেকটি ডুপ্লেক্স বাড়ির তথ্য পাওয়া গেছে। এটি তাঁর পৈতৃক বাড়ি। আগের টিনশেড বাড়ি ভেঙে তিনি এটি বানিয়েছেন। ৮ শতাংশ জমির ওপর নির্মিত এই বাড়ির দাম ১ কোটি ৭৩ লাখ টাকা।
দুদকে জমা হওয়া অভিযোগ অনুযায়ী, আড়াইহাজারের দুপতারা এলাকায় সূচনা সাইজিং মিলসের মালিক নজরুল ইসলাম বাবু। এই প্রতিষ্ঠানে তাঁর বিনিয়োগ ৩ কোটি টাকা।
দুদক বলছে, নরসিংদীর তিনগাঁও মৌজায় বাবুর ১৪১.৩৭ শতাংশ জমি রয়েছে যার দাম ২ কোটি ৮১ লাখ টাকা। তবে, দুদকে দেওয়া হিসাবে তিনি এই জমির দাম দেখান ৯৩ লাখ ৯০ হাজার টাকা। একই মৌজায় তাঁর ২১৭.৩০ শতাংশ জমির দাম ৪ কোটি ১৫ লাখ টাকা। অথচ দুদকে দেওয়া হিসাবে এটির দাম ৭১ লাখ ৮০ হাজার টাকা উল্লেখ করেন বাবু। এখানে তাঁর আরেকটি ৩৩.১৩ শতাংশ জমি রয়েছে, যার দাম ১ কোটি ৫১ লাখ টাকা। বাবুর হিসাবে এটির দাম ২২ লাখ ১ হাজার টাকা।

বিদেশে বিপুল সম্পদ
দুদকের প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ায় ৯৭ Persiaraw Duta Duta, Nusantara, Sri Haotamas, Kuala Lumpur ঠিকানায় নজরুল ইসলাম বাবুর একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যার দাম অন্তত ১ কোটি ১১ লাখ টাকা। দেশটিতে তাঁর স্ত্রী সায়মা ইসলামের নামে Lot 21 Taman, Perindustrain, Nilai Nilai-2, Seremban, Kuala Lumpur, Malaysia ঠিকানায় রয়েছে একটি বাণিজ্যিক প্লট, যার দাম অন্তত ৯৫ লাখ ৭৩ হাজার টাকা। এ ছাড়া, মালয়েশিয়ায় বাবুর নামে LOT-7, 29+7.30, TKT 7, IMBI Plaza, Jalan D IMBI, Kuala Lumpur  ঠিকানায় একটি কোম্পানি রয়েছে, যার নিবন্ধন নম্বর  88856-H।

যা বলছে দুদক
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সমকালকে জানান, নজরুল ইসলাম বাবু ও তাঁর স্ত্রী সায়মা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চলছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক সংস্থাটির শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, ‘বাবু ও তাঁর স্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ আমাদের হাতে আছে। ইতোপূর্বে নানা কারণে অভিযোগের অনুসন্ধান শেষ করতে সময় লেগেছে। অভিযোগ থেকে অব্যাহতির ঘটনাও ঘটেছে। তবে সর্বশেষ যে অভিযোগ, সেটির অনুসন্ধান জোরদার করা হয়েছে।’
এ বিষয়ে নজরুল ইসলাম বাবুর বক্তব্য জানার জন্য তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

সুত্র: সমকাল

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!