নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
নাঃগঞ্জ গার্লস স্কুলের সাবেক অধ্যক্ষ ও প্রভাষকের দুর্নীতির বিচার চেয়ে আবেদন

নাঃগঞ্জ গার্লস স্কুলের সাবেক অধ্যক্ষ ও প্রভাষকের দুর্নীতির বিচার চেয়ে আবেদন

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার আমলাপাড়াস্থ নাঃগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ শীতল চন্দ্র দে ও প্রভাষক আব্দুল্লাহ আল সাইফ রিজন এর অর্থ আত্মসাৎ ও দুর্নীতির বিচার চেয়ে পঞ্চায়েত কমিটির নিকট দরখাস্ত করেছেন উক্ত স্কুল এন্ড কলেজের কয়েকজন শিক্ষক।
উক্ত স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ শীতল চন্দ্র দে ও অধ্যাপক পরিচয় দানকারী প্রভাষক আব্দুল্লাহ আল সাইফ ওরফে রিজন মিলে বিভিন্ন অর্থ আত্মসাৎ ও দূর্নীতি করেছে তার কিছু চিত্র নিন্মে তুলে ধরা হলোঃ
১। ১৪/১২/২০২২ তারিখে সাবেক অধ্যক্ষের অবসর গ্রহণের পর সহকারি প্রধান শিক্ষক নিলুফা ইয়াছমিন-কে কাগজে- কলমে দায়িত্ব দিলেও তা বুঝিয়ে না দিয়ে তিনি নিজেই দায়িত্ব পালন করেন।
২। ১৪/১২/২০২২ তারিখ হতে অদ্যবদি (২ বছর) যাবৎ অবৈধভাবে দায়িত্ব পালন করে আসছে।
৩। ১৪/১২/২০২২ তারিখ হতে মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগের অনুমোদন না থাকা সত্ত্বেও প্রতিষ্ঠান হতে প্রতিমাসে ১ লক্ষ টাকা করে বেতন বাবদ উত্তোলন করেন।
৪। প্রধান শিক্ষক/অধ্যক্ষের পদ ধরে রাখার জন্য মামলা বাবদ মে ২০২৪ তারিখে প্রতিষ্ঠান থেকে ৮ লক্ষ টাকা উত্তোলন করেন।
৫। বছরের প্রথমে প্রাথমিক শাখার শিক্ষার্থীদের খাতা বিতরনের জন্য ভাউচারের মাধ্যমে ৩ লক্ষ টাকা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করেন কিন্তু উক্ত খাতা ছাত্র-ছাত্রীদের কাছে বিক্রি করার পর বিক্রিয়কৃত টাকা প্রতিষ্ঠানের তহবিলে জমা করেন নাই।
৬। প্রতিষ্ঠানের পরীক্ষার খাতা ও পুরোনো বই, অব্যবহৃত আসবাবপত্র ও ইলেক্ট্রনিক্স সামগ্রী বিক্রির টাকা প্রতিষ্ঠানের তহবিলে জমা করেন নাই।
৭। প্রশংসাপত্র এবং ছাড়পত্র উত্তোলনের জন্য প্রতি ছাত্রের নিকট হতে ৩০০-৫০০ টাকা আদায় করে কিন্তু উক্ত টাকা প্রতিষ্ঠানের তহবিলে জমা করেন নাই।
৮। ২০১২ সাল হতে নিয়োগপ্রাপ্ত প্রভাষক আব্দুল্লাহ আল সাইফ বিভিন্ন সময়ে ছাত্রীদের নিকট হতে রিসিট এর মাধ্যমে প্রতিমাসের বেতন উত্তোলনের নামে কারচুপি করে প্রতিষ্ঠান প্রধান এর যোগসাজসে উক্ত টাকা আত্মসাৎ করেন যার পরিমান ১২ লক্ষ টাকা।
৯। এস.এস.সি এবং এইচ.এস.সি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অকৃতকার্য দেখিয়ে পরবর্তীতে তাদের নিকট হতে অতিরিক্ত টাকা অর্থবানিজ্যের মাধ্যমে চূড়ান্ত পরিক্ষায় অংশগ্রহণ করার সুযোগ প্রদান করেন।
১০। এস.এস.সি এবং এইচ.এস.সি ব্যবহারিক পরীক্ষার ফি বোর্ড নির্ধারিত টাকার পরিবর্তে ছাত্রীদের নিকট হতে প্রভাষক আব্দুল্লাহ আল সাইফ ও সাবেক প্রধান শিক্ষক শীতল চন্দ্র দে অতিরিক্ত অর্থ আদায় করেন।
১১। সাবেক প্রধান শিক্ষক/অধ্যক্ষ শিক্ষক নিয়োগের নামে অর্থবাণিজ্য করেন।
১২। সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ, সমাজসেবক ও শিক্ষানুরাগীদের নিকট হইতে প্রতিষ্ঠানের ডোনেশন বাবদ লাখ লাখ টাকা উত্তোলন করেন কিন্তু প্রতিষ্ঠানের তহবিলে জমা না করে সাবেক প্রধান শিক্ষক/অধ্যক্ষ আত্মসাৎ করেন।
১৩।ছাত্রীদের নিকট হতে মাসিক বেতন উত্তোলন করে এবং প্রতিদিনের হিসাব প্রতিদিন প্রতিষ্ঠানের জমা দেওয়ার নিয়ম থাকলেও সাবেক প্রধান শিক্ষক অধ্যক্ষ গত দুই বছর যাবত তা করেননি।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে পঞ্চায়েত কমিটির সভাপতির হস্তক্ষেপ কামনা করেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!