নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
শাহ নিজাম-হেলালের সহযোগী কাইল্লা ফয়েজ ও এমরান এলাকায় প্রকাশ্যে!

শাহ নিজাম-হেলালের সহযোগী কাইল্লা ফয়েজ ও এমরান এলাকায় প্রকাশ্যে!

প্রকাশিতঃ

হয়নি কোন মামলার আসামি
ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পূর্বলামাপাড়া,নয়ামাটি ও কুতুবপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, চাঁদাবাজ,অস্ত্রধারী কাইল্লা ফয়েজ ও এমরান রয়েছে গেছে ধরা ছোঁয়ার বাইরে।
বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলন দমাতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিএস হেলাল, মহানগর যুবলীগের সভাপতি সাজনুর নেতৃত্বে গুলিবর্ষণ সহ দেশীয় অস্ত্র নিয়ে শিবু মার্কেট,নতুন ষ্টেডিয়াম,জালকুড়ি ও সাইনবোর্ড এলাকায় হামলা চালায় সন্ত্রাসী কাইল্লা ফয়েজ ও এমরান বাহিনী ।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, কাইল্লা ফয়েজ ও এমরানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, মাদক ও ভূমিদস্যুতা সহ নানান অপকর্মের একাধিক মামলা রয়েছে।
গত আওয়ামী সরকারের ১৬ বছরে শাহ নিজাম, জিএস হেলাল, যুবলীগ নেতা সাজনুর শেল্টার থেকে নানান অপকর্ম করে বেড়ালেও গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে শাহ নিজাম, হেলাল, সাজনু আত্মগোপনে চলে যায়।
অদৃশ্য কারণে প্রকাশ্য রয়ে গেছে সন্ত্রাসী কাইল্লা ফয়েজ, এমরান,পিয়ার আলী সহ তার সহযোগীরা। লামাপাড়া কুতুবপুর, নয়ামাটি এলাকা সরেজমিন ঘুরে জানা যায়, কাইল্লা ফয়েজ, এমরান দিব্যি এলাকায় ঘুরে বেড়াচ্ছে।
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের নামে মামলা হলেও কাইল্লা ফয়েজ ও এমরানের বিরুদ্ধে এখনো পর্যন্ত ফতুল্লা মডেল থানা সহ নারায়ণগঞ্জের কোন থানায় মামলা হয়নি।
এতে করে উক্ত সন্ত্রাসীদের হাতে নির্যাতিতরা তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এলাকাবাসী জানান, কাইল্লা ফযয়েজ ও এমরান ছিল এক সময় ফতুল্লার মূর্তিমান আতঙ্ক ক্রসফায়ারে নিহত ২১ টি হত্যা মামলার আসামি নিহত রকমতের সেকেন্ড ইন কমান্ড।
রকমতের সহযোগী হিসেবে মাদক ব্যবসা সহ নানান অপকর্ম করতো মৃত লতিফ কারীর পুত্র কাইল্লা ফয়েজ, পিয়ার আলীর পুত্র এমরান।
গত ১৬ বছর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, দখল সহ নানান অপকর্ম করে আসছে।
কিন্তু অন্তবর্তী কালীন সরকার দায়িত্ব নিলে বিএনপি র কিছু সুবিধাবাদীদের ম্যানেজ করে এরা এলাকায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে।
তাই সচেতন এলাকাবাসীর দাবী, কাইল্লা ফয়েজ ও এমরানের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
তথ্যানুসন্ধানে জানা যায়, কাইল্লা ফয়েজ এর বিরুদ্ধে ফতুল্লা থানায় অস্ত্র মামলা নম্বর ৩২(১)১০,নারায়ণগঞ্জ সদর থানার মামলা নম্বর২(১২)১২, ফতুল্লা মডেল থানায় মামলা নাম্বার ৪৫(১)০৪,ফতুল্লা মডেল থানায় মামলার নাম্বার ৫২(৬)০২,ফতুল্লা মডেল থানায় মামলা নাম্বার ২১(৯)০২ সহ একাধিক মামলা চলমান রয়েছে। এছাড়াও কাইল্লা ফয়েজ ও এমরানের বিরুদ্ধে অসংখ্য জিডি, অভিযোগ রয়েছে।
মূলত কাইল্লা ফয়েজ ও এমরান নারায়নগঞ্জের শীর্ষ অস্ত্রধারী ও ভূমিদস্যু শাহ নিজাম, জিএস হেলাল, সাজনুর শেল্টার থেকে নানান অপকর্ম করে আসছিল।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় থানা পুলিশ উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।
ভুক্তভোগী সহ এলাকাবাসীর দাবী কাইল্লা ফয়েজ,এমরানের বিরুদ্ধে যেন দ্রুত বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার আন্দোলনে গুলিবর্ষন, দেশী ও বিদেশী অস্ত্র নিয়ে গণহত্যায় অংশগ্রহণ করায় তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এ ব্যাপারে ডিসি – এসপি,সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী সহ সচেতন এলাকাবাসী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!