নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
আজমেরী ওসমানের ক্যাডার মাসুদ মেম্বার অধরা!

আজমেরী ওসমানের ক্যাডার মাসুদ মেম্বার অধরা!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
মো.মাসুদ যিনি ২০০৩ সালে জামালপুর জেলার মেলান্দহ থেকে নারায়ণগঞ্জে আসেন কর্মের সন্ধানে। আশ্রয় নেন ফতুল্লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিলাসনগর খা পুর এলাকায়। প্রথমে সে এখানে এসে মাটি কাটার লেবার হিসেবে কাজ শুরু করেন। এরপর কখনও রিক্সা চালক আবার কখনও ড্রেন পরিস্কারেরও কাজ করেছেন তিনি। হঠাৎ যুক্ত হয়েছেন নারায়ণগঞ্জের হাজী সাহেব হিসেবে খ্যাত শহর ও শহরতলীর সকল অপকর্মের হোতা আজমেরী ওসমানের শিবিরে। সেখানে যুক্ত হয়েই চাষাড়া মহিলা কলেজ সংলগ্ন এলাকার সিএনজি ষ্ট্যান্ডটি দখলে নেয়ার পর আর পিছনে তাকাতে হয়নি মাসুদের।
বিলাসনগর খা পুর এলাকার স্থানীয়রা জানান, আজমেরী ওসমানের শিবিরে যুক্ত হওয়ার পর সিএনজি ষ্ট্যান্ড দখলের পর থেকেই টাকার নেশায় মত্ত হয়ে উঠে মাসুদ। আজমেরী ওসমানের সেকেন্ড ইন কমান্ড নাসির ওরফে নোয়াখাইল্লা নাসিরের সাথে আতাত করে নগরীর বিভিন্নস্থানে চাদাঁবাজি শুরু করে এ মাসুদ। অবৈধভাবে উপার্জিত টাকা দিয়ে ফতুল্লা ইউপির ৯নং ওয়ার্ডে মেম্বার হিসেবে নির্বাচনে অংশগ্রহন করে এ মাসুদ। নির্বাচনে ভরাডুবির পর থেকে তার নামের পরে যুক্ত হয় মাসুদ মেম্বার।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, মাসুদ মেম্বারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলো স্থানীয়রা। যেকোন বিষয়ে আজমেরী ওসমান ও নাসিরের নাম ব্যবহার করে সাধারন মানুষকে নাজেহালে অভ্যস্ত ছিলো তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাংসদ শামীম ওসমান,তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানের নেতৃত্বে নিরস্ত্র ছাত্র জনতার উপর অস্ত্র হাতে নিয়ে ঝাপিয়ে পড়েছিলো এ মাসুদ। সে সময় আজমেরী ওসমানের কাছ থেকে নেয়া অবৈধ অস্ত্র দিয়ে নিরীহ ছাত্র-জনতার উপর বৃষ্টির মত গুলিবর্ষন করা হয়েছিলো। ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে তার সাথে শামীম ওসমানসহ সঙ্গীয় অনেকে পালিয়ে গেলেও অনেকে রয়েছে আত্মগোপনে। সেই সময় হঠাৎ কোটিপতি বনে যাওয়া মাসুদ মেম্বারও আত্মগোপনে চলে যায়। কিন্তু স্থানীয়রা জানান,গোপনে নাকি মাসুদ মেম্বার এলাকাতে প্রবেশ করে আজমেরী ওসমান ও নাসিরের নাম ব্যবহার করে আবারও সাধারন মানুষকে ভীতি দেখাচ্ছেন এবং জেলা পরিষদ এলাকার সাধারন ঝুট ব্যবসায়ীদেরকে কাছ থেকে টাকা চাচ্ছেন বলে নাম প্রকাশে অনেক ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী জানান।
স্থানীয়দের দাবী, আজমেরী ওসমান ও তার সেকেন্ড ইন কমান্ড নাসিরের একান্ত সহযোগি মাসুদ ওরফে মাসুদ মেম্বারকে দ্রুত গ্রেফতার করা হলে আজমেরী ওসমানের অস্ত্রভান্ডারের সন্ধানও পাওয়া যাবে। তাই মাসুদ মেম্বারকে দ্রুত গ্রেফতারের দাবী জানান তারা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!