নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
বক্তাবলী মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষ অলিউল্লার পদত্যাগ! ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম

বক্তাবলী মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষ অলিউল্লার পদত্যাগ! ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসার দুর্নীতিবাজ অধ্যক্ষ আনম অলিউল্লাহ ছাত্রদের চাপে বাধ্য হয়ে পদত্যাগ করেছেন।
সোমবার (২ সেপ্টেম্বর) অলিউল্লার পদত্যাগ পত্র মাদ্রাসার সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম গ্রহন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে এস এম রফিকুল ইসলামকে নিয়োগ দেন।
অপরদিকে দুর্নীতিবাজ ও নানান অপকর্মের হোতা আনম অলিউল্লাহ এর পদত্যাগের খবরে এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।
স্থানীয় এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, একসময়ে উক্ত মাদ্রাসাটিতে প্রায় হাজার খানেক শিক্ষার্থী ছিল। কিন্তু দুর্নীতিবাজ অধ্যক্ষ আনম অলিউল্লাহ দায়িত্ব নেওয়ার পর থেকে মাদ্রাসার উন্নয়নের চেয়ে ব্যক্তিগত স্বার্থ আদায়ের ব্যস্ত ছিল। ফলে দিন দিন শিক্ষার্থী সংখ্যা কমতে কমতে ৩০০ নিচে নেমে আসে।
এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী ও সমাজসেবকদের কাছ থেকে মাদ্রাসার লিল্লাহ বোডিং এর নামে প্রতিমাসে হাজার হাজার টাকা হাতিয়ে নিলেও মাদ্রাসার ফান্ডে জমা করেননি।
এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ অলিউল্লাহ এর বিরুদ্ধে সভাপতি কোন ব্যবস্থা নেননি বরং বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী ও সাবেক সভাপতি এডভোকেট ওসমান গনিসহ কতিপয় কিছু ব্যক্তিকে ম্যানেজ করে মাদ্রাসার অর্থসহ অনুদানে আসা বিভিন্ন সামগ্রী নিজেই নিয়ে যেতেন দুর্নীতিবাজ অধ্যক্ষ অলিউল্লাহ।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাধ্য হয়ে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়।
শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতিবাজদের সরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অবশেষে মাদ্রাসা শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে আনম অলিউল্লাহ পদত্যাগ করতে বাধ্য হন। তার পদত্যাগ পত্র শিক্ষার্থীরা মাদ্রাসার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম কাছে নিয়ে গেলে তিনি তা গ্রহণ করেন।
এতে করে এলাকায় আনন্দের বন্যা বয়ে যায়। আইন অনুযায়ী বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এস এম রফিকুল ইসলাম কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!