নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
Next
Prev
প্রচ্ছদ
আলীগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা!

আলীগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যার চেষ্টা!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার আলীগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী মোঃ আবুল হোসেন ও তার ছেলে আবু নোমান মিঠুকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে মোজাম্মেল গংদের বিরুদ্ধে।
আহত আবুল হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীগঞ্জ এলাকার আব্দুল আলীম ছেলে।
এই ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে ফতুলা মডেল থানায় মোজাম্মেল @ মুজাম, মোঃ রিপন, মোঃ আলম, রাজু, জিন্নাহর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত সবাই আলীগঞ্জ এলাকায় বসবাস করেন।
হামলার ঘটনার সিসি ক্যামেরার একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে।
অভিযোগ সূত্র জানায়, গত ১ সেপ্টেম্বর রোববার রাতে ব্যবসায়ী আবুল হোসেনের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ টাকা দিতে অপারগতা প্রকাশ করেন তিনি।
এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা আবুল হোসেনকে মারধর করে। এ সময় প্রকাশ্যে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তার ডাক চিৎকারে তার ছেলে নোমান মিঠু এগিয়ে আসলে তাকেও মারধর শুরু করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা মোজাম্মেল ও তার সহযোগীদের হাত থেকে আমাদেরকে ছাড়িয়ে নিয়ে ৩০০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
আবু নোমান মিঠু জানান, বিভিন্ন সময় মোজাম্মেল@ মুজা লোকজন নিয়ে এসে মোটা অংকের চাঁদা দাবি করে। তাদেরকে চাঁদা না দিলে এখানে ব্যবসা করতে দিবে না। এমনকি জোরপূর্বক আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করে নিয়ে তালা ঝুলিয়ে দেবে।শুধু তাই নয় দাবি কৃত চাঁদা না দিলে হত্যার হুমকিও প্রদান করে। এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করছে তারা। তাদের এই সন্ত্রাসী কার্যকলাপে আতঙ্কে রয়েছে এলাকাবাসী।
এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে আমি শুনেছি, আমি এ বিষয়টি নিয়ে দু পক্ষের মধ্যে মিল মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু তারা আপস মীমাংসা করেনি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!