নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
মাফ চেয়েও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্বিচারে পুলিশের গুলির এক মাস পূর্ণ!

মাফ চেয়েও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্বিচারে পুলিশের গুলির এক মাস পূর্ণ!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
গত ৪ আগষ্ট এক দফা দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কেন্দ্রীয় কর্মসূচী ‘অনির্দিষ্টকালের অসহযোগ আন্দোলন’ এ নারায়ণগঞ্জে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে গুলি না চালানোর পুলিশের সমঝোতার পরই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালানোর আজ এক মাস। সেদিন অর্ধশতাধিকের উপর শিক্ষার্থী ও একাধিক গণমাধ্যমকর্মী আহত হবার ঘটনা ঘটেছিলো।
সেদিন ঠিক বেলা সাড়ে ১২ টায় নারায়ণগঞ্জ হেরিটেজ স্কুলের সামনে আন্দোলনরত শিক্ষার্থী ও জনতা অবস্থানকালে পুলিশ আন্দোলনকারীদের হাতজোড় করে মাফ চেয়ে গুলি না করার প্রতিজ্ঞা করে। অন্যদিকে আন্দোলনকারীরাও পুলিশের উপর ঢিল ও ইট নিক্ষেপ না করার প্রতিজ্ঞা করে। দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কে অবস্থান করার কথা জানিয়ে সড়কে বসে পড়ে। সেই ৪ আগষ্ট আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কে বসার সাথে সাথেই পুলিশ গুলি ছুড়ে। এতে বসারত অবস্থায় প্রায় অর্ধশতাধিক আন্দোলনকারী গুলিবিদ্ধ ও একাধিক গনমাধ্যামকর্মী আহত ও গুলিবিদ্ধ হয়।
এর আগে নারায়ণগঞ্জের চাষাড়ায় শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানাতে চাষাড়ামুখী ছাত্র ও জনতা একটি মিছিল নারায়ণগঞ্জ জেলা পরিষদ ভাংচুর ও অগ্নিসংযোগ করে। জেলা পরিষদ অগ্নিসংযোগ করার পর বেলা সাড়ে ১১ টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালায়। জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক ভাংচুর করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় প্রশাসকের কার্যালয়ে অবন্থানরত পুলিশ টিয়ারগ্যাস ও টিয়ারশ্যাল নিক্ষেপ করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ করে জেলা পুলিশের কার্যালয় হামলার চেষ্টা চালায়। এসময় পুলিশ আন্দোলনকারীদের কাছে আত্মসমর্পণ করলে আন্দোলনকারীরা সড়কের দিকে অগ্রসর হয়।
আন্দোলনকারীরা চানমারী অবস্থান নেন এবং চাষাড়ার আন্দোলনকারী কিছু শিক্ষার্থী তাদের সাথে যুক্ত হয়ে সড়ক অবরোধ করে রাখে। তারপরই পুলিশের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একটি সমঝোতা হয় গুলি না ছোড়ার। বিনিময়ে শিক্ষার্থীরাও ইট পাটকেল ছুড়বে না। পরে পুলিশ রাবার বুলেট,টিয়ারশ্যাল,টিয়ারগ্যাস চালাই। এতে প্রায় অর্ধশতাধিক আন্দোলনকারী ও একাধিক গণমাধ্যমকর্মী গুলিবিদ্ধ ও আহত হয়।
সেদিন গণমাধ্যম কর্মীদেরও হতে হয়েছিলো হেনস্তা। অকথ্য ভাষায় করা হয় গনমাধ্যমকর্মীদের গালিগালাজ ছবি তুলতে গেলে। একই সাথে সেখান থেকে চলে যেতেও বাধ্য করা হয় । ডেইলি স্টার,প্রথম আলো সহ একাধিক পত্রিকার সাংবাদিক সেদিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ ও আহত হয়।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!